ইস্ মানুষ যদি আলোর চেয়ে বেশি বেগ অর্জন করতে পারত, তাহলে পৃথিবীর অনেকগুলো সমস্যার আজ সমাধান হয়ে যেত। আমরা অতীত দেখতে পারতাম। ইতিহাসের যেসব ঘটনা নিয়ে আমরা তর্ক করি সেগুলার মীমাংসা হয়ে যেত।
একটু ক্লিয়ার করে বলি। সূর্য থেকে পৃথিবীতে আলো আসতে প্রায ৮ মিনিট সময় লাগে। এই মুহূর্তে সূর্য যদি দুই টুকরো হয়ে যায়, তাহলে এটা আমরা ৮ মিনিট পর দেখতে পাব। সূর্য থেকে আরো দূরে এমনো তারকা আছে, যাদের আলো পৃথিবীতে আসতে কয়েক বছর লাগে। আবার আরো অনেক দূরে এমনো নক্ষত্র আছে, যাদের আলো এখনো পৃথিবীতে এসে পৌঁছায়নি। (মানে পথে আছে আর কি!) ভবিষ্যতে কোন একসময় এসে পৌঁছুবে।
এবার একটু উল্টোভাবে চিন্তা করি। ধরা যাক, কেউ সূর্যে বসে টেলিস্কোপ দিয়ে পৃথিবীকে পর্যবেক্ষণ করছে। তাহলে পৃথিবীতে ঘটে যাওয়া কোন ঘটনা সে ৮ মিনিট পরে দেখবে। তেমনি এই গ্যালাক্সি থেকে সহস্র আলোকবর্ষ দুরে এরকম জায়গা আছে, যেখানে পৃথিবীর গত কয়েকশত বছরের দৃশ্য এখনো গিয়ে পৌছাঁয়নি। আমরা যদি কোনভাবে আলো পৌছাঁর আগে সেখানে চলে যেতে পারি এবং মহাশক্তিশালি কোন টেলিস্কোপ দিয়ে পৃথিবীর দিকে তাকাই তাহলে অতীতের অনেক ঘটনা নিজ চোখে দেখতে পারব।
৭ মার্চের ভাষণে শেখ মুজিব জিয়ে পাকিস্তান বলেছিল কি বলেনাই, সেটার একটা নিষ্পত্তি হতো। আরো অতীতে গিয়ে হয়তো দেখতে পেতাম আর্যরা ভারতবর্ষে কিভাবে অনুপ্রবেশ করেছিল এবং তার ফলশ্রুতিতে কিভাবে হিন্দু ধর্মের উদ্ভব ঘটেছিল।
আরো অনেক কিছুই হতো। আগে বেড়ালের গলায় ঘন্টি তো বাঁধা চাই
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০১৬ রাত ৯:৫৫

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




