somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

বগুড়ার অন্যতম প্রাচীন ঐতিহ্য আলুপোড়া

২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



শীতের মৌসুম এসে পড়েছে । আমন ধানের এই মৌসুমে অনেকেই ধানের পরিবর্তে আলু লাগান । বগুড়ার গোল লাল আলু যা স্বাদ ও গন্ধে অতুলনীয় । ক’দিন পরেই বাজারে আসবে নতুন আলু । আর সেই আলু পোড়ানো হয় ধানগাছের অবশিষ্ট অংশ যাকে বগুড়ার আঞ্চলিক ভাষায় ‘লাড়া’ বলা হয় সেটি দিয়ে ।

শৈশবের এটি আমার অন্যতম গুরুত্বপূর্ণ একটি স্মৃতি । আমাদের এলাকায় বেশি আলু চাষ করতেন গোলাম মোস্তফা‚ প্রয়াত আলিমুদ্দিন সাকিদার‚ প্রয়াত জব্বার আলী প্রামাণিক‚ ইদ্রিস আলী সাকিদার‚ সাইদুল শাহ সহ আমার বাবা এবং বড়ব্বারা । ভিটে জমি হোক কিংবা নিচুজমি সব জমিতেই এই আলু চাষ হয় ।

কখনও নিজের জমি থেকে কখনও আবার অন্যের জমি থেকে আলু চুরি করে আলুপোড়া খেয়েছি । ধান কাটা হয়ে গেলে সেই লাড়াগুলোকে একত্র করে আগুন ধরিয়ে তাঁর মধ্যে আলু দিলেই হয়ে যেত আলুপোড়া । আমি‚ আমার মামাতো ভাই আলিম‚ শামিম জেঠাতো ভাই ইসমাইল‚ নাঈম‚ হাসান‚ ওয়াহেদসহ আরও অনেকেই ছিলো সেই দলে ।

আলু সংগ্রহ করা হতো কয়েকটি জমি থেকে যেন জমিওয়ালা বুঝতে না পারেন যে আলু চুরি হয়েছে । কলাগাছের শুকনো পাতা সংগ্রহ করা হতো আগুন লাগানোর সুবিধার্থে । সমতল কোনো জায়গায় দিয়াশলাই এর কাঠি দিয়ে ধরানো হতো আগুন । আগুনে বড় ধোঁয়া তৈরি হচ্ছিলো‚ চোখে ধোঁয়া লেগে এমন অবস্থা তৈরি হতো পরে কিছুক্ষণ আরকিছুই দেখা যেতোনা দু’চোখে । এছাড়াও কাপড়চোপড়ে ধোঁয়ার গন্ধ তো লাগতোই ।

কাপড়চোপড়ে ধোঁয়ার গন্ধপেয়ে মা অনেকসময় বকাঝকা করতেন । তারপরও কত আনন্দ কত উৎসব ছিলো আলুপোড়াকে কেন্দ্র করে । কখনও কলাগাছের বাকল(বগুড়াতে ‘ঢেঙ্গো’ বলে) দিয়ে সেটাকে মুড়িয়ে ভাটা বানাতাম । ভাটা বানানোর মূল লক্ষ্য হলো বেশি ধোঁয়া তৈরি করা । জমির আঁইলের পাশে বানানো হতো সেসব ভাটা । সেই ভাটার নিচের অংশে যেটাকে ক্লিং বলে সেটাতে দেয়া হতো আলু কিছুক্ষণ পর আলু বের করে ধোঁয়াটে সেই আলু খুব মজা করে খাওয়া হতো ।

এরকম গ্রুপ করো চলতো আমাদের অভিযান । সেই সময়গুলোকে ভীষণ মিস করি । যখন আমরা সবাই একত্রে থাকতাম‚ জাগতিক কোনো ব্যস্ততা‚ কোনো হতাশা ছিলোনা । মাঠে-মাঠে কত ঘুরেছি সকলে ।

যাঁরা বগুড়াতে বেড়ে উঠেছে যাঁরা নব্বই দশকের মানুষ তাঁদের প্রায় সবাই এই আনন্দটা উপভোগ করেছে । বগুড়াতে আলুঘাটি যেমন জনপ্রিয় তেমনি আলুপোড়াও দারুণ জনপ্রিয় । যদিও তথ্য প্রযুক্তির এই যুগের ছেলেমেয়েরা এসবের ধারেকাছেও নেই । বগুড়ার এই প্রাচীন ঐতিহ্য যে হারাতে বসেছে তা আর বলার অপেক্ষা রাখেনা ।

আমাদের জীবনে সেই সময়গুলো আর কখনও ফিরে আসবেনা । তবুও এই সোনালী স্মৃতিগুলো জীবনভর থেকে যাবে‚ যাকে হৃদয় থেকে কখনোই মুছে ফেলা সম্ভব নয় ।


⏭ সাব্বির আহমেদ সাকিল
▶০৮ অগ্রহায়ণ ১৪২৮ বঙ্গাব্দ‚ হেমন্তকাল | ১৭ রবিউস সানি ১৪৪৩ হিজরী | ২৩ নভেম্বর ২০২১ ইং | মঙ্গলবার | রাত্রি ১২ টা ২১ মিনিট | শেরে বাংলা নগর‚ বগুড়া

ছবি: সালাউদ্দিন সুমনের ভিডিও থেকে সংগৃহীত

#সাব্বিরসাকিল #ঐতিহ্য #আলুপোড়া #নস্টালজিয়া #শৈশব #অতীত #বগুড়া
সর্বশেষ এডিট : ২৩ শে নভেম্বর, ২০২১ রাত ১২:৩৯
৮টি মন্তব্য ৮টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ২০১

লিখেছেন রাজীব নুর, ০৯ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:৩১



এবছর দেশে আমড়ার ফলন ভালো হয়েছে।
আমড়ায় আছে প্রচুর ফাইবার যা দীর্ঘক্ষণ পেট ভরা রাখতে সাহায্য করে। এক কেজি আমড়া মাত্র ৫০ টাকা। এক কেজি আপেল ৩৫০ টাকা। মালটা... ...বাকিটুকু পড়ুন

২০২৬ সালের নোবেল শান্তি পুরস্কার : বিচারপতি নাভি পিল্লাইকে নির্বাচন করা হয়েছে

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ০৯ ই অক্টোবর, ২০২৬ সন্ধ্যা ৬:৪৬

গাজা গণহত্যা’ প্রতিবেদনের তত্ত্বাবধানকারী জাতিসংঘের সাবেক মানবাধিকার প্রধান নাভি পিল্লাই নোবেল শান্তি পুরস্কার জিতেছেন।
জাতিসংঘ মানবাধিকার পরিষদের প্রধান হিসেবে তার দায়িত্বকালে, পরিষদটি ইসরায়েলের নিন্দা জানিয়ে
বিশ্বের বাকি অংশের সম্মিলিত প্রস্তাবের চেয়েও বেশি... ...বাকিটুকু পড়ুন

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ড.....

লিখেছেন জুল ভার্ন, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:৪৮

চট্টগ্রাম বন্দরঃ জাতীয় স্বার্থ, দক্ষতা ও ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি....

বন্দর শুধু রাজস্ব আয়ের প্রতিষ্ঠান নয়; এটি একটি দেশের অর্থনৈতিক সক্ষমতা, আন্তর্জাতিক বাণিজ্য এবং বিনিয়োগ প্রতিযোগিতার অন্যতম প্রধান চালিকাশক্তি।
বাংলাদেশের আমদানি-রপ্তানি বাণিজ্যের... ...বাকিটুকু পড়ুন

সামহোয়্যারইন ব্লগের সেরা ব্লগার

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৯ ই অক্টোবর, ২০২৬ রাত ১১:০৮



আমাদের দেশে যে কোনো ক্রিটিক্যাল সময়ে লক্ষ্য করা যায় কোনো না কোনো পণ্যের অভাব লেগে গিয়েছে। কাঁচা মরিচ, পেঁয়াজ, ভোজ্য তৈল এমনকি রিলিফ গায়েব হয়ে যায়। বন্যায় আক্রান্ত বন্যায়... ...বাকিটুকু পড়ুন

তৌহিদি জনতা কবে দেশ রক্ষায় আন্দোলনে নামবে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ২:০১


আলহামদুলিল্লাহ। তৌহিদি জনতার সম্মিলিত প্রচেষ্টায় সুনামগঞ্জে মেয়েদের একটি প্রীতি ফুটবল ম্যাচ বন্ধ করা গেছে। ইসলামের দৃষ্টিতে মেয়েদের খেলাধুলা নিষিদ্ধ এবং অশ্লীল কাজ হিসেবে গণ্য করা হয়। সুনামগঞ্জের মাটিতে এমন... ...বাকিটুকু পড়ুন

×