somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

“বগুড়া” যেন এক মার্ডার হটস্পটের নাম!

১৫ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বগুড়া একটা মার্ডার হটস্পট হয়ে গেছে । আজকাল কারোর সাথে সামান্য বাকবিতন্ডাতেও জড়ানোর ফল ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি করতে পারে । রাজনৈতিক দলের ছত্রছায়ায় ছোট ছোট ছেলেপেলেরা নেতা হয়ে উঠেছে, তৈরি করেছে কিশোর গ্যাং, সন্ত্রাসী-মাস্তানি নিত্যনৈমত্তিক ব্যাপার হয়ে উঠেছে ।

বগুড়াকে কখনও এরকম একটা পরিস্থিতিতে দেখবো তা কখনও চিন্তাই করিনি । নব্বই দশকেও অবশ্য বেশকিছু সন্ত্রাসীর আবির্ভাব ঘটেছিলো । তবে এরকম কিশোর গ্যাংদের তখন উদ্ভব ঘটেনি ।

প্রশাসনিক কাঠামোয় একটা স্থিতিশীল অবস্থার তৈরি হয়েছে । সন্ত্রাসবাহিনী কিংবা ক্যাডারবাহিনী সবগুলোর পাটাতনেই রাজনৈতিক আশ্রয় ।
সেদিন বগুড়াতে একটা নিউজ বেশ শোরগোল ফেলেছিলো, নিউজের হেডলাইন ছিলো, “বগুড়ার বিভিন্ন এলাকা থেকে ৩৮ জন কপোত-কপোতী আটক”। আমাদের বগুড়ার মানুষরা এতই দায়িত্বজ্ঞানসম্পন্ন যে সেই নিউজ দেখে ধেই ধেই করে নেচে উঠেছিলো । অথচ দিনে-দুপুরে মাস্তান, সন্ত্রাসী কার্যক্রম দেখেও নীরব ভূমিকায় । কাউকে রাস্তায় ফেলে কোপালেও কেউ প্রতিবাদ করছেনা ।

আজ শহরে প্রবেশকালে লিচুতলা এলাকায় দেখলাম একজনকে বাইকের মাঝখানে নিয়ে মেডিকেলে ছুটতেছে, ছেলেটার টি-শার্টে রক্তের দাগ । যাঁরা নিয়ে যাচ্ছে সবাই কিশোর বয়সী ।

এত ভয়ংকর আর দুর্ধর্ষ একটা নগরী হয়ে উঠেছে বগুড়া যা বিগত কয়েক বছরের নিউজেই তাঁর প্রমাণ মেলে । এঁর ভীত স্বমূলে উৎপাটন না হলে বগুড়াবাসীর জন্য আরও বড় অশনী সংকেত অপেক্ষা করছে ।

আমাদের দাদা-নানা’রা হাট-বাজার কিংবা শহর থেকে ফেরার পথে ভয় করতেন যে বাঘ এসে খেয়ে ফেলবে নাকি, একারণে গরুর গাড়ির চাকার সাথে লোহার পাত বসিয়ে শব্দ তৈরি করে বাঘকে ভীতি প্রদর্শন করে সারিবদ্ধভাবে বাড়ি ফিরতো । অথচ আমাদের ভয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে মানুষ, কিশোরদের গ্যাং, রাজনৈতিক দলকে হাতিয়ার হিসেবে ব্যবহার করা নেতা-কর্মীরা ।

এই মৃত্যু উপত্যকার বগুড়া তো আমার নয়, এই সন্ত্রাসী-মাস্তানীর বগুড়া তো আমার নয় ।

বগুড়াতে আবারও সুদিন ফিরে আসুক । মানুষ নির্ভয়ে চলাচল করুক । মানুষের জীবনের নিরাপত্তা ফিরে আসুক । প্রশাসন কঠোর পদক্ষেপ গ্রহণ করুক । বগুড়ার মানুষের জান-মাল-ইজ্জত-আভ্রু সিকিউর হোক সেই প্রত্যাশা রাখি...

সাব্বির আহমেদ সাকিল
২৪ আষাঢ় ১৪২৯ বঙ্গাব্দ | শুক্রবার | ০৮ জুলাই ২০২২ ইং | বগুড়া
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০২২ বিকাল ৫:২৮
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

কিছু খাতের চাকুরী বেতন-ভাতামুক্ত ঘোষণা করা যেতে পারে

লিখেছেন এমএলজি, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ১১:২৮

এক সমীক্ষায় জানা যায়, বাংলাদেশে সরকারি চাকুরেদের প্রায় ৯১ শতাংশ ঘুষ গ্রহণ করে। এছাড়া, সরকারের শীর্ষ পর্যায়ের অনেকেও মনে করেন বাংলাদেশে দুর্নীতি নির্মূল সম্ভব নয়; যার অর্থ দাঁড়ায়, দুর্নীতিকে আমরা... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

=আয় সখিরা ফিরে যাই মেয়ে বেলা=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১০:৪৯


যাবি নাকি তোরা সখি
আমার সাথে মেয়েবেলা;
যেখানটাতে বসতো যে রোজ
কানামাছি বউছি খেলা।

ভাইবোনেরা রোজ বিকেলে
মাঠে হতাম সমবেত,
ডাংগুলি আর গোল্লাছুটে
বিকেল-খেলায় কেটে যেত।

খেলার আসর উঠোনজুড়ে
তোরাও কী খেলতি এমন?
করলে স্মরণ অতীতের দিন
বুকে লাগে কেমন কেমন।

আয়... ...বাকিটুকু পড়ুন

আমি মাস্টার্স পাস করে ড্রাইভিং পেশা বেছে নিয়েছি

লিখেছেন সৈয়দ কুতুব, ২০ শে আগস্ট, ২০২৬ রাত ১২:৪৩


পিংক বাস সার্ভিসের একজন নারী চালক, নাম রাবেয়া খাতুন। তিনি মাস্টার্স পাশ করে বাস চালাচ্ছেন। খবরটা পড়ে অনেকেই বাহবা দিচ্ছেন, কেউ কেউ বলছেন বাংলাদেশ এমন প্রতিভাকে ধরে রাখার যোগ্য... ...বাকিটুকু পড়ুন

×