somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

সিদ্দিক চোর: যেন এক সহজ-সরল সত্যবাদীতার পরিচায়ক

০৩ রা আগস্ট, ২০২২ রাত ৯:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



সিদ্দিক । বাবার নাম খতিব । বাড়ি গাইবান্ধা জেলার তুপকোলা গ্রামে ।

সিদ্দিক একটা বাড়িতে গিয়ে বলেছিলেন, ‘আপা তোমার মামা ৫০০ টাকা চাইছে...দাও’ । তারপর সিদ্দিক সেই টাকাটা হাতে পেয়েই ভোঁ দৌড় মারে । তখন সেই ভদ্রমহিলা, 'চোর...চোর' বলে হাঁক ছাড়লে কয়েকজন ছেলে তাকে ধাওয়া করে । হাঁপাতে হাঁপাতে সিদ্দিক অপরিচিত একটা বাড়ির চৌকির নিচে গিয়ে লুকিয়ে পড়ে । কিন্তু সিদ্দিকের আর শেষ রক্ষা হয়না । চার-পাঁচজন ছেলে তাকে ধরে ফেলে ।

সিদ্দিকের চেহারাটাকে ফোকাস করে একজন ভিডিও করছিলেন এবং তাঁর থেকে ঘটনার বিস্তারিত জানতে চাচ্ছিলেন । সিদ্দিক সরলমনে তাঁর নাম, পিতার নাম, ঠিকানা বলে দেয় । সে যেগুলো কথা বলে সবগুলো সত্যি কথা বলে । এবং সে দোষ না করার পরেও লোকজনের কাছে ক্ষমা প্রার্থনা করে, ভুল স্বীকার করে ।
সিদ্দিকের চেহারা, বেশভূষা এবং কথা বলার ধরণ দেখে অনেকেই আন্দাজ করে নিয়েছেন এরকম চেহারা সাধারণত কাদের হয় । হ্যাঁ! ঠিকই ধরেছেন যাঁরা আধা পাগল মানুষ তাঁদের ।

ভিডিওর এক পর্যায়ে দেখা যায় সিদ্দিকের হাতে বেশ কয়েকটি সুঁই । তাকে জিজ্ঞেস করা হয়, তাঁর হাতে এতগুলো সুঁই কেন । তখন সিদ্দিক খুব সরল ও সোজাভাবে বলে দেয়, তাঁর বউ এই সুঁইগুলো দিয়ে লেপ সেলাই করে । অর্থ্যাৎ সিদ্দিক একজন বিবাহিত মানুষ । তাঁর ঘরে সন্তানসন্ততি আছে কি-না সেটি সেই ভিডিওতে জানা যায়নি ।

ভিডিওর শেষে ভিডিও ধারণকারী বলেন, “দেখেন চোরের কি অবস্থা । আমরা চোরের সাথে মজা করতেছি ।” এতটুকুই ছিলো ভিডিওটি ।

এই যে সিদ্দিক একজন গ্রাম্য সহজ-সরল সত্যবাদী প্রকৃত মানুষ । যিনি চুরি না করেও, ভুল না করেও ভুল স্বীকার করার মতো সৎ সাহস রাখেন । যিনি স্ত্রীর কথা ভাবেন, পরিবারের কথা ভাবেন ।

আপনি আমাকে কমেন্ট থ্রেডে জানান আপনার জীবনের বিগত এক যুগে(১২ বছর) এরকম কয়টা সত্যবাদী মানুষ দেখেছেন । এরকম সহজ-সরল ভালো মানুষ দেখেছেন । যিনি চুরি না করেও, ছিনতাই না করেও ভুল স্বীকার করে ক্ষমা চেয়েছেন । প্লিজ জানাবেন...

এই ভিডিওটা যখন প্রথমে দেখেছি, তখন আমিও হেসেছি । ভিডিওর সেই পোস্টে হাহা রিয়্যাক্ট দিয়েছি, কারণ মজা পেয়েছি । কিন্তু গত দু-তিন দিন হলো আমি ভাবছি যে আরে এরকম মানুষ এই বঙ্গদেশে ক’জন আছে । যে দেশে বছরে প্রায় এগারো লক্ষ কোটি টাকা পাচার হয় । একটা রাস্তার প্রকল্পের প্রায় তিন চতুর্থাংশ বরাদ্দ নির্দিষ্ট একটা মহলের পকেটে ঢুকে যায় । সিন্ডিকেট তৈরি করে ৪০ টাকা কেজির পেঁয়াজ ২৫০ টাকা হয়ে যায় । যে দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা অন্য দেশের গবেষণাপত্র চুরি করে(চৌর্যবৃত্তি) ডক্টরেট বনে যায় ।

সে দেশে সিদ্দিক তো একজন সততার প্রতীক । উই মাস্ট স্যালুট টু হিম । হি ইজ আ ট্রু ম্যান । উই মাস্ট সে হি ইজ মোস্ট রেস্পেক্টেবল এন্ড অনেস্ট পার্সন ।

এই সিদ্দিকের প্রতি শ্রদ্ধা । এই সিদ্দিক সম্মানের যোগ্য আপনার-আমার দেশে । কিন্তু আমরা তাকে তা দিতে পারিনি বা শিখিনি । কোটি কোটি শূয়োর শাবক জন্ম দেয়ার চাইতে এরকম সিদ্দিকের জন্ম দিন, যে অকপটে সত্য স্বীকার করতে জানে, পরিবারের কথা ভাবে । মারপিটের ভয় থাকলেও এক মুহূর্তের জন্য সত্য থেকে দূরে সরে যায়না ।

‘সিদ্দিক’ আপনাকে স্যালুট । আপনি আমার কাছে শিক্ষিত দলকানা এবং দুর্নীতিবাজের চাইতেও কোটি গুণ বেশী শ্রদ্ধার পাত্র । আপনাকে লাল সেলাম ।

সাব্বির আহমেদ সাকিল
১৮ শ্রাবণ ১৪২৯ বঙ্গাব্দ, বর্ষাকাল | মঙ্গলবার | ০২ আগস্ট ২০২২ ইং | পূর্বধলা, নেত্রকোনা
সর্বশেষ এডিট : ০৩ রা আগস্ট, ২০২২ রাত ৯:০১
৪টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

"নিজেদের কেলেঙ্কারিই যখন নিরাপদ নয়, প্রধানমন্ত্রী কতটা নিরাপদ"

লিখেছেন রিয়াজ হান্নান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:২৭


মাননীয় প্রধানমন্ত্রী প্রিয় তারেক রহমান রাহিমাহুল্লাহ,আপনাকে সবার আগে বাংলাদেশের জন্য ভালোবাসি। কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনার আশেপাশের লোকেরা কেলেংকারির সাথে জড়িত,এরা আবার ইলিয়াসের আগেই নিজেকে নিজে এক্সপোজ করে দেয়।

এরা নিজেরাই... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ এশিয়ায় ভারতের আধিপত্যবাদী নীতি

লিখেছেন ওয়াসিম ফারুক হ্যাভেন, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১১:৫২

নেপাল সেনাবাহিনীর সম্মানসূচক জেনারেল পদমর্যাদা সম্প্রতি ভারতের সেনাপ্রধান জেনারেল ধীরাজ শেঠকে দেওয়াকে কেন্দ্র করে আমাদের দেশের কিছু সংবাদ মাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনা সৃষ্টি করেছে ।
গত ১৭ আগস্ট নেপালের রাজধানী... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

"বহু দিন পর বন্ধু"

লিখেছেন সনজিত, ১৯ শে আগস্ট, ২০২৬ সকাল ৮:১৮


বহু বছর পর হঠাৎ তোর সঙ্গে দেখা।
প্রথমে চিনতেই পারিনি।
তারপর একচিলতে হাসি-
মনে হলো,
সময় আমাদের চেহারা বদলেছে,
কিন্তু শৈশবের মুখটা এখনো একই রয়ে গেছে।

চোখের কোণে ক্লান্তির রেখা,
চুল অর্ধেকটা সাদা রং,
কাঁধে সংসার,... ...বাকিটুকু পড়ুন

দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৯ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:২৩



দ্বিচারিতার এক অদ্ভুত মহাকাব্য

যতদিন যাচ্ছে, ততই মনে হচ্ছ -এই দেশের তরুণ প্রজন্মের একটা বড় অংশকে নিয়ে আশাবাদী হওয়াটা রীতিমতো বিলাসিতা হয়ে দাঁড়াচ্ছে।
সেদিন দেখলাম, এক ছাত্রশিবির নেতা মঞ্চে দাঁড়িয়ে... ...বাকিটুকু পড়ুন

×