somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

জোছনার আলোয় শীতের আবহ

০৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবি: গুগল থেকে নেয়া

শীতের আবহ নেমেছে । হালকা বাতাসে গা ক্ষণে ক্ষণে শিউরে উঠছে । খনার বচনে আছে, ‘আশ্বিন; গা করে শিন শিন’ । শরতে পূর্ণিমার তিথি চলছে । বেশ কিছুক্ষণ পূর্বে ইলেকট্রিসিটি চলে গেছে । চারিদিকে চার্জার লাইটের মৃদু আলো ।

গ্রামের রাস্তায় ক্ষণে ক্ষণে ভ্যানগাড়ি, সাইকেল, হোন্ডা, সিএনজিচালিত গাড়ি ছুঁটে চলছে । আমাদের দু’চাকার বাহন চলছে । রাস্তার পাশের একটা সাইনবোর্ডে হেডলাইটের আলো পরলো, সেখানে লেখা ‘পারিবারিক কবরস্থান’ । অর্থ্যাৎ সেখানে পরিবারের পূর্বপুরুষরা ঘুমিয়ে আছেন ।

দারুণ এক পূর্ণিমার পরিবেশ উপভোগ করছি প্রকৃতির মাঝে । জীবনকে এক নেশাগ্রস্ত স্বপ্নের মতো মনে হচ্ছে । কিছুদিন পূর্বে কোথায় ছিলাম, আমার বিস্তার কোথায় কোথায় ছিলো । সেই অঞ্চলগুলোকে মিস করছি । বিশেষকরে পূর্বধলা রেলস্টেশন, মধ্যনগরের ট্রলার যাত্রা ।

সময় অতি দ্রুত চলে যাচ্ছে জীবন থেকে । বোঝা বাড়ছে জীবনের উপর । পুরনো সে দিনগুলোর করুনঘন সেই মুহূর্তগুলোর কথা মাহীনের কার্তিকের ঘোড়াগুলোর মতো মনে হচ্ছে ।

জোছনার আশেপাশে বেশকিছু নক্ষত্র জ্বলজ্বল করছে । ধানক্ষেতগুলোতে জোছনার আলোতে এক বর্ণিল আলোকসজ্জার মতো লাগছে । এক বন্দর থেকে আরেক বন্দরে গেলেই কত মানুষ, কত দোকানপাট । ভীড়গুলোর মাঝে নিজেকে বড্ড অসহায় লাগে ।

কোনো এক অবয়ব চোখের দৃশ্যপটে ভেসে ওঠে । আঁতকে উঠি, কোটি বছর পূর্বের কোনো জীবাশ্মের মতো মনেহয় । যখন হৃদয়কে শূন্যতা শাসন করছিলো, তখন কারোর সাথে এক অদ্ভূত পরিচিতি গড়ে উঠেছিলো । মানুষের হৃদয় নাকি ভরে শূন্য হবার জন্যই ভরে ওঠে ।

জীবনের যত জল্পনা কল্পনাকে ভেদ করে স্রোতের মতো সময়গুলো কেটে যায় । অ্যানালগ কোনো স্মৃতি তবুও নিজেকে আষ্ঠেপৃষ্ঠে ধরে রাখে । বের হতে পারিনা । একটা মাছের বাটির ভিতরে আমার আত্না ঘুরে বেড়ায়...

সাব্বির আহমেদ সাকিল
২২ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | শুক্রবার | ০৭ অক্টোবর ২০২২ ইং | বকরিভিটা, গাবতলী, বগুড়া
সর্বশেষ এডিট : ০৭ ই অক্টোবর, ২০২২ রাত ১০:৪৮
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

প্রিয় কন্যা আমার- ৯৩

লিখেছেন রাজীব নুর, ১৮ ই আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:২৫

ফারাজা তাবাসসুম খান-
অনেকদিন তোমাকে নিয়ে লিখি না। খুব ব্যস্ত আছি। আমার সব সময় নিয়ে নিচ্ছে অফিস। আমি অফিস থেকে তোমাকে ফোন করলে তুমি কথা বলতে চাও না। আবার আমি... ...বাকিটুকু পড়ুন

Mystic River – জোয়ারে ফিরে আসে সবকিছু

লিখেছেন রাজসোহান, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ৯:৩১



১৯৭৫ সালের বোস্টন। শ্রমজীবী মানুষের সাধারণ পাড়া। রাস্তায় হকি খেলছিল তিনটে বাচ্চা ছেলে। হঠাৎ বল গড়িয়ে পড়ল ড্রেনে। খেলা ওখানেই শেষ। ফুটপাতের একপাশে তখন সদ্য ঢালা ভেজা সিমেন্ট। ছেলেগুলো কাঠি... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×