somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমি এক ক্লান্ত প্রাণ, যে জীবনের উত্তাল ও সফেন সমুদ্রের বুকে যুগ যুগ ধরে পথ হেঁটে চলেছে। চারপাশের চতুর পৃথিবীর কোলাহলে যখন আমি অবসন্ন, তখন প্রকৃতির সুদূর অন্ধকার আর নির্জনতার মাঝেই আমি আমার শান্তি খুঁজে পাই । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https

ক্যাম্পাস থেকে পুরোনো ফিটিংবাজ যায়, নতুন ফিটিংবাজ আসে

১০ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

তখন ঘোর শীতকাল । সকালের কুয়াশায় একটু দূরের মানুষকেও চেনা যায়না । আবার সন্ধ্যার পরপরই কুয়াশা নামে । এরকমই এক সন্ধ্যায় এক ছোটভাই হাঁটছে জহুরুল নগরের রাস্তার অভিমুখে । হঠাৎ গাছের আড়াল থেকে বের হয়ে দু’জন ছেলে পথ আগলে দাঁড়ালো ।

ধামকি দিয়ে বললো, ‘পকেটে যা আছে বের কর’ । ছেলেটা ভীতসন্ত্রস্ত হয়ে পড়লো । কাচুমাচু করতে লাগলো । অনার্স প্রথম বর্ষের ছেলে সে, স্বভাবতই ভয় পাওয়ার কথা, বাড়িও অন্য জেলাতে । আবছা অন্ধকারের মধ্যে মোবাইল আর মানিব্যাগটা ওঁদের হাতে দিয়ে মেসের দিকে চলে গেলো ।

মেসের এক ছেলের থেকে ফোন নিয়ে কয়েকজনকে ফোন করে বললো তাঁর ফোন আর মানিব্যাগ ছিনতাই হয়ে গেছে । মানিব্যাগে হাজারের কিছু বেশি টাকা ছিলো ।

ও যখন ফোন আর মানিব্যাগ দিয়ে দিয়েছিলো তখন ওঁদের একজন ফোনের ফ্লাশলাইট ব্যবহার করে মানিব্যাগ চেক করছিলো । আর সেই ফাঁকে এক ঝলকে মুখ দেখে ফেলে একজনের ।

এভাবে কিছুদিন কেটে যাওয়ার পর হঠাৎ সেই ছিনতাইকারীর সাথে দেখা মেলে কলেজ ক্যাম্পাসে । আত্নভীতি থাকলেও কয়েকজনকে বলেও ফেলে যে যেই ছেলেটা ফোন আর মানিব্যাগ কেড়ে নিয়েছে সে অত্র ক্যাম্পাসেরই ছাত্র ।

কয়েকদিন বাদে জানা গেলো সেই ছেলেটাও বাহিরের জেলার । ক্যাম্পাসে এসে একটা প্যানেলের রাজনৈতিক কার্যক্রমের সাথে সম্পৃক্ততা আছে । একটু খামখেয়ালি মেজাজের সেই ছেলেটা ।

এভাবেই দিন কেটে যেতে থাকে । কখনও সাহস করে সে বা অন্যকেউ বলতে পারেনি যে ছিনতাই করা ফোনটা যদি ফেরত দিতেন । কারণ একটাই জীবনের ভয়, নিরাপত্তার ভয় ।

এভাবেই ক্যাম্পাস জীবনে নানা ঘটনা আমাদের সামনে আসে । কিছু ছেলেগুলো এভাবেই ফিটিং দিয়ে মেস খরচ, নেশাপানির খরচ মেটায় । একটা শিক্ষাবর্ষ চলে গেলে আরেক শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা আসে । নতুনদের মধ্যে থেকে আবারও কেউ হয়ে ওঠে এরকম ফিটিংবাজ ।

সাব্বির আহমেদ সাকিল
২৫ আশ্বিন ১৪২৯ বঙ্গাব্দ, শরৎকাল | সোমবার | ১০ অক্টোবর ২০২২ ইং | বগুড়া

#ফিটিংবাজ #স্মৃতি #ক্যাম্পাস #ডায়েরী
সর্বশেষ এডিট : ১০ ই অক্টোবর, ২০২২ রাত ১১:৩৩
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

লিখেছেন জুল ভার্ন, ১৭ ই আগস্ট, ২০২৬ রাত ১০:৫৩



জুলাই মিউজিয়ামঃ স্মৃতির বিরুদ্ধে বিস্মৃতির লড়াই....

১৫ আগস্ট আমন্ত্রিত অতিথি হিসেবে গিয়েছিলাম জুলাই মিউজিয়ামে। সেখানে গিয়ে মনে হলো- এটি শুধু একটি জাদুঘর নয়; এটি বাংলাদেশের সাম্প্রতিক ইতিহাসের এক ভয়াবহ অধ্যায়ের বিরুদ্ধে... ...বাকিটুকু পড়ুন

হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৮ ই আগস্ট, ২০২৬ রাত ১২:০২





হিজিবিজি নদী চলে মন উদাসের দেশে !

...................................................................
মানচিত্রের আঁকাবাঁকা রেখায় তারে পাবেনা,
সে নদী তো চেনা কোনো ঠিকানায় যাবে না।
তার কোনো কূল নেই, নেই কোনো ঘাট,
সে বয়ে চলে একা, বুক জুড়ে... ...বাকিটুকু পড়ুন

থাক অহমিকায়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৩:২৫


তোমার রঙিন আকাশে নেই
যে অমাবস্যার- অন্ধকার
ঝলমল করছে শুধু চাঁদ-
ডুবছ ডুবছ সুখমারী রাত!
উড়ছ শঙ্খচিলের ডানায়;
তোমার আকাশে অমাবস্যা নাই।

আমি মাটি বন্দি হয়েছি
মরার আগেই- মরার আগেই-
স্বপ্ন দেখি শুধু হুতুম পেঁচা হব... ...বাকিটুকু পড়ুন

বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৮ ই আগস্ট, ২০২৬ বিকাল ৫:৫০



বঙ্গবন্ধু: একটি নাম- যাকে ঘৃণা করার আগে একবার থামুন[

শেখ মুজিব ইতিহাসের খলনায়ক।
জাতীয় বেইমান।
পাকিস্তান ভাঙার অপরাধী।
- এই কথাগুলো আপনি বিশ্বাস করেন?
তাহলে আজ আপনাকে একটা অনুরোধ করব- একবার শুধু থামুন।

রাগ... ...বাকিটুকু পড়ুন

গোলাপী এখন বাসে ....

লিখেছেন সৈয়দ কুতুব, ১৯ শে আগস্ট, ২০২৬ রাত ১:২০


দেশে আজ থেকে পিংক বাস সার্ভিস চালু হয়েছে। ঢাকা সহ আরও তিনটি বড় শহরে এই বাস চলবে। খবরটা শুনে মনে হলো, দেশ যেন হঠাৎ করেই এক ধাপ আধুনিক হয়ে... ...বাকিটুকু পড়ুন

×