somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

বগুড়ার আঞ্চলিক সংস্কৃতি কতটা ধরতে পারছে বগুড়ার মানুষজন!

২১ শে অক্টোবর, ২০২২ রাত ১:৪২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সেদিন প্রখর রোদ । আমি হেঁটে যাচ্ছি বাজারের দিকে । অধিকাংশ কম্পিউটারের দোকানগুলোতে তাঁদের অঞ্চলের লোকগীতি বাজছে । খানিকটা অদ্ভুত লাগতো এই ভেবে যে বগুড়ার সপ্তপদী মার্কেটে সবসময় নতুন রিলিজ হওয়া বাংলা, হিন্দি, ইংলিশ গান চলে ।

ঈশ্বরগঞ্জে সেই ফিলটা কাজ করতো যে আমি আসলে ময়মনসিংহের মধ্যেই আছি । বছরের পর বছর ধরে এঁরা নিজস্ব লৌকিক গানগুলোকে ধারণ করছে, মানুষ থেকে মানুষের মধ্যে ছড়াচ্ছে । নিজেদের আত্নার খোরাক নিজেদের সংস্কৃতির মধ্যেই খুঁজে পাচ্ছে ।

ভাষা তো অবশ্যই যে যাঁর অঞ্চল অনুযায়ী বলেই থাকে এটি স্বাভাবিক । কিন্তু গান, শিল্পকে কতটা প্রাধান্য পায় সেই অঞ্চলের মানুষদের কাছে সেটি বড় ভাববার বিষয় । ঈশ্বরগঞ্জের জালালগীতি দেশব্যাপী সমাদৃত, জালালের ‘কূল নাই দরিয়ার পাড়ে' গানটি সর্বত্র চলে । মানুষ সেটা গ্রহণ করে নিয়েছে নিবিড়ভাবে ।

কত মানুষের সাথে সেখানে পরিচিতি গড়ে উঠেছিল, ব্যবসার সম্পর্ক গড়ে উঠেছিল । যদিও ভাষাগত ভিন্নতার কারণে নিজেকে অসহায় মনে হচ্ছিলো তখন । খুব বেশী ভাষা বুঝতে পারতামনা । আবার কখনও এমন হতো যে দীর্ঘদিন ধরে সেখানে বাস করা আরেক সহকর্মীর থেকে আঞ্চলিক ভাষায় কথাগুলো ট্রান্সলেট করে নিতে হতো ।

চাকরি বা ব্যবসায়িক সম্পর্কে এটি অবশ্য বেশ চ্যালেঞ্জিং যে অন্য একটি অঞ্চলের ভাষাকে ধারণ করা, তাঁদের সাথে সুসম্পর্ক গড়ে তোলা, বিশ্বস্ত করে তুলে ব্যবসায়িক আলাপন করা ।

বগুড়াতে ইয়্যুথ কয়ারের প্রতিষ্ঠাতা তৌফিকুল আলম টিপু ভাইয়ের গানগুলো মাসের মধ্যে কতবার বাজানো হয় বা মানুষজন শোনে এরকম দৃশ্য খুব কম-ই শোনা যায়, দেখা যায় বা একেবারেই যায়না বললেও বোধহয় ভুল হবেনা ।

আমরা নিজ অঞ্চলের গান, সংস্কৃতিগুলোর ডেভেলপ বোধহয় করতে পারিনি । এই ব্যর্থতার দায়ভার তো শুধু সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি ময়না ভাইয়ের একার নয় । এই দায়ভার তো আমাদেরই । আমরা সেটাকে আঁকড়ে ধরতে পারিনি বা পারছিনা ।

আঞ্চলিক আবহ তো শুধু বলার ভাষাতে সীমাবদ্ধ হয়ে গেলে সেই আঞ্চলিকতা শুধু মুখে-মুখেই থেকে যাবে । বাহিরের মানুষদের দেখানোর মতো তো তেমন কিছু হবেনা বা হয়না ।

আমাদের বগুড়াকে আমরা সম্বৃদ্ধ যে কোন কোন ভাবে করেছি বা করছি জানিনা । মম-ইনের মতো পাঁচ তারকা হোটেল, নাজ গার্ডেনের মতো চার তারকা হোটেল-ই কি শুধু আমাদের বগুড়ার আবহকে তুলে ধরতে পারে? পারেনা । বগুড়ার সংস্কৃতির সাথেই বগুড়াকে তুলে ধরা উচিত । বগুড়ার গানগুলো, খাবারগুলো, নাটকগুলো, লোকশিল্পগুলোর সাথে মানুষের প্রণয় সৃষ্টি করা গেলে তবেই বগুড়াকে সম্বৃদ্ধ করা সম্ভব হবে বলে মনে করি ।

সাব্বির আহমেদ সাকিল
০৫ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ, হেমন্তকাল | শুক্রবার | ২১ অক্টোবর ২০২২ ইং | শের-ই বাংলা নগর, বগুড়া
সর্বশেষ এডিট : ২১ শে অক্টোবর, ২০২২ রাত ১:৪২
২টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি

লিখেছেন শিমুল মামুন, ২৭ শে জুন, ২০২৬ বিকাল ৫:০২


২০২৬ বিশ্বকাপের রাউন্ড অব ৩২-এর সম্পূর্ণ সময়সূচি (FIFA World Cup 2026 Round of 32 schedule)
বাংলাদেশ সময় অনুযায়ীবিশ্বকাপের নকআউট পর্বের ফিক্সচার (World Cup knockout fixtures Bangladesh time) নিচে দেওয়া হলো:

২৮ জুন... ...বাকিটুকু পড়ুন

ক্রিকেটের রাজাকার ট্যাগ পাচ্ছেন বুলবুল আহমেদ

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩


আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

সৌর বিদুৎ।

লিখেছেন নাহল তরকারি, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:১৮


আমি বিটিভি দেখতে ভালোবাসি। একদিন বিটিভিতে একটি জনসচেতনতামূলক বিজ্ঞাপন দেখেছিলাম। এটি কোনো বাণিজ্যিক বিজ্ঞাপন ছিল না। সেখানে তৎকালীন বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী/মন্ত্রী সোলার বিদ্যুৎ সম্পর্কে সংক্ষেপে বলছিলেন।... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

২০২৬ ফুটবল বিশ্বকাপে যে-সব সাবেক চ্যাম্পিয়নদের বিশ্বচ্যাম্পিয়ন হবার সম্ভাবনা একেবারেই নাই

লিখেছেন সোনাবীজ; অথবা ধুলোবালিছাই, ২৮ শে জুন, ২০২৬ সকাল ১১:২২

এ দলটি ১৯৩৪, ১৯৩৮, ১৯৮২ ও ২০০৬ সালে বিশ্বচ্যাম্পিয়ন হয়। ২০১৪ সালে তারা গ্রুপ পর্ব থেকেই বিদায় নেয়। ২০১৮ ও ২০২২ সালে তারা মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করতে পারে... ...বাকিটুকু পড়ুন

×