somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাব্বির আহমেদ সাকিল
আমার ব্লগে ঘুরতে আসায় আপনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি । আশা করছি আমার লেখালেখি, ফটোগ্রাফি আপনার ভালো লাগবে । ফেসবুকে আমার সাথে যুক্ত হতে পারেন— https://www.facebook.com/SA.Sabbir666

কার্তিকের পূর্ণ জোছনা রাতের কথা

০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১০:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চাঁদের আলো যেন কোনো ষোড়শীর সদ্য যৌবনদীপ্ত নক্ষত্রবিথীর ফুল । কার্তিকের আজ পূর্ণ জোছনা ধরা দিয়েছে মহাকালের বুকে । একজন মানুষ যদি ৭২ টা বসন্ত বেঁচে থাকতে পারে তাহলে সে তাঁর সারাজীবনে ৮৬৪ বার পূর্ণিমা দেখার সুযোগ পায় । আমি পৃথিবীতে আমার সেই গড় আয়ু পর্যন্ত টিকে থাকতে পারলে আর মাত্র ৫৬৬ বার জোছনা দেখার সুযোগ পাবো ।

একটি আম্রবৃক্ষের তলায় বাঁশের মাচাংয়ে মহাকালের ২৯৮ তম পূর্ণিমা দেখছি । চারপাশের আলোকিত পরিবেশ এক অন্যরকম অনুভূতির আলোড়ন হচ্ছে । বগুড়া-ঢাকা মহাসড়কে দাপিয়ে চলা যানবাহনের শব্দ কানে এসে লাগছে ।

রবী ঠাকুরের, ‘জোছনা রাতে সবাই গেছে বনে’ সেই কথাটি বারবার হৃদয়ে তাড়না দিয়ে যায় । এখানে কোনো বন নেই, পাহাড় নেই, তবুও মুগ্ধ হচ্ছি; কারণ এই মাটিতেই আমি জন্মেছি-যেথা আমার তীর্থস্থান ।

পৃথিবীর বাঁকে বাঁকে কত জোছনা বিলাস করেছি । সেই সময়, সেই দৃশ্যগুলো আমি অকপটে বলে দিতে পারি । চোখ বন্ধ করলেই স্মৃতিচারণ করতে পারি । এভাবেই পৃথিবীর কোনো এক পাড়ে বসে কেউ হয়তোবা একই জোছনা দেখছে, ঠিক সেই মুহূর্তে তাঁর হৃদয় কুঠিরে ধূমকেতুর মতো একটা রেশ রয়ে যায় কি? যেমনটা এই মুহূর্তে আমার হৃদয়ে প্রাচীন কোনো বেহালাবাদকের সুখের সুর!

শীতকাল না আসলেও হেমন্তের বাতাসে শিরশিরানি একটা আবহ নেমেছে । অনেকেই এই হেমন্তে চাদর, কেউবা জ্যাকেট পরে কেউবা আবার শুধু টি-শার্ট, শার্ট পরে ।

ঋতু পরিবর্তনের এই ধারাবাহিকতায় আমরা বেশ আলাদা একটা আবেশ পাচ্ছি । সকালের শিশিরে ভিজে থাকে ঝরে পড়া শিউলি । গাছের পাতাগুলো কুয়াশায় ছেয়ে যায় । সবুজ ঘাসের উপর ঠাঁই নেয় শিশির ।

রাত গভীর হওয়ার সাথে সাথে জোছনার আলোর তীব্রতা যেমন বেড়ে যাবে তাঁর সাথে পাল্লা দিয়ে বাড়বে কুয়াশাদের আনাগোনা । ঠিক সেই মুহূর্তে হঠাৎ খেয়াল হয়, যদি প্রাচীন কোনো নিস্তব্ধতা যেন এক অবাধ্য প্রেয়সী । যে তাঁর মস্তিকের প্রতিটি নিউরনে আমার আধিপত্য, যা আমার চিরকালের আরাধ্য । তারপর আস্তে আস্তে ভোরের আলো পৃথিবীর শিশির স্পর্শ করার মুহূর্তে মিইয়ে যাবে আলোকিত জোছনা । সকাল হওয়ার পরপরই সূর্যের ছোঁয়ায় সেই শিশিরের রিক্ত বিদায় ঘটবে ।

সাব্বির আহমেদ সাকিল
২৩ কার্তিক ১৪২৯ বঙ্গাব্দ, হেমন্তকাল | মঙ্গলবার | ০৮ নভেম্বর ২০২২ ইং | আপন নীড়, বগুড়া

সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০২২ রাত ১০:০৩
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

মন্তব্যে অনন্য রাজীব নূর

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে জুন, ২০২৬ রাত ১০:৩২

অনন্য রাজীব নুর মন্তব্য বেলায়
পাওয়া ও দেওয়ায় লক্ষ করে পার
সম্মুখে এগিয়ে চলে গন্তব্যে অপার
প্রতিটি পোষ্টের ক্ষেত্রে তার আছে টান।
মন তার দোলে চলে আনন্দ ভেলায়
ব্লগেতে নিশ্চুপ দেখে পোষ্ট... ...বাকিটুকু পড়ুন

অপারেশন ইকারুস: জেনেভার ছায়া

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:০০

বালি অপারেশন শেষ করে ঢাকায় পিবিআই সদর দপ্তরে যখন আরিয়ান, তানভীর ও বর্ষা ফিরে এলো, তখনো বাইরের আকাশ থমথমে। বালি থেকে উদ্ধার করা ৬০% ডেটায় একটি... ...বাকিটুকু পড়ুন

তুরাগের বুকে আমার ছোট ভাইদের লাশ ২০২৪-এর উপহার ‼️

লিখেছেন ক্লোন রাফা, ২৭ শে জুন, ২০২৬ সকাল ৯:১৩

২০২৪ আমাদের নতুন করে শত্রু মিত্র চিনতে শিখিয়েছে। আমি কোনো করুনা, সান্ত্বনা কিংবা বিচারের দাবি নিয়ে আজকের এই ক্ষুদ্র পোস্ট লিখতে চাই না।শুধু সময়ের স্বাক্ষী হিসেবে একটু আচর কেটে... ...বাকিটুকু পড়ুন

আম গেল ছালাও গেল

লিখেছেন সৈয়দ কুতুব, ২৭ শে জুন, ২০২৬ সন্ধ্যা ৬:৪৩

আমিনুল ইসলাম বুলবুল বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এমন এক উজ্জ্বল নক্ষত্র, যার নাম মুছে ফেলা অসম্ভব। ১৯৯৯ সালে ইংল্যান্ডের মাটিতে শক্তিশালী পাকিস্তানকে হারিয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশের মাথা উঁচু করেছিলেন এই... ...বাকিটুকু পড়ুন

এবার বাধ্যতামূলক হচ্ছে এনআইডি নবায়ন

লিখেছেন ঢাকার লোক, ২৭ শে জুন, ২০২৬ রাত ৮:৫৫

বাধ্যতামূলক ভাবে জাতীয় পরিচয়পত্র (এনআইডি) নবায়ন করার কথা ভাবছে নির্বাচন কমিশন (ইসি)। এনআইডির মেয়াদ ১৫ বছর পূর্ণ হলে অবশ্যই নবায়ন করতে হতে পারে।
বর্তমানে আইন অনুযায়ী এনআইডি নবায়নের সুযোগ থাকলেও সেটি... ...বাকিটুকু পড়ুন

×