somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

একজন হুমায়ূন আহমেদ ও সমালোচনা বাজারি লেখক

১৯ শে জুলাই, ২০১৮ রাত ৯:২৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন হুমায়ূন আহমেদ।যিনি বাঙ্গালি পাঠক ও দর্শককে প্রবেশ করিয়েছেন জাদুকরী জগতে।করে রেখেছেন মোহ গ্রস্ত।তার পাঠক ও দর্শকেরা প্রতিনিয়ত খুজে পায় নীলচে স্বপ্নের হাতছানি তার প্রতিটি সৃষ্টিকর্মে।পার্থিব অভাব,অভিযোগ,অনিয়ম,শোষণ এর মধ্যেও যে জীবনের সৌন্দর্য কে উপভোগ করা যায় তা আমাকে শিখিয়েছেন হুমায়ূন আহমেদ।




আমরা তার সাধারণ পাঠক ও দর্শক যারা কিনা হুমায়ূন আহমেদ কে আবিষ্কার করেছি একজন স্বপ্নদ্রষ্টা ও সৌন্দর্য প্রভাবক হিসেবে কিন্তু অন্যদিকে কিছু পন্ডিত ব্যক্তি আজো দেখা যায় যারা কিনা হুমায়ূন আহমেদ কে একজন আলোচনা যোগ্য সাহিত্যিক ভাবতেই নারাজ।তারা হুমায়ন আহমেদ এর লেখায় কোন শিক্ষণীয় কিছুই খুজে পান না।ওনাকে বাজারি লেখক বলে পরম তৃপ্তি লাভ করেন।

হ্যা হুমায়ূন আহমেদ বাজারি লেখক।তিনি তার একটি পাঠক শ্রেণী তৈরী করতে পেরেছিলেন।নেশাগ্রস্ত মানুষের মত তার পাঠকেরা তার বই বের হবার অপেক্ষায় থাকত চাতক যেমন বৃষ্টির জন্য অপেক্ষা করে।মধ্যবিত্ত বাঙালীদের মধ্যে বই যে কিনে পড়তে হয় এবং মাসের প্রথমে পাওয়া বেতনের টাকা থেকে বই কেনার জন্য পরিকল্পনা করে টাকা জমিয়ে রাখতে হবে এই অভ্যাস তৈরী করতে পেরেছিলেন হুমায়ূন আহমেদ।মানুষ তার বই পড়ে কারন তার প্রতিটি বইয়ের নির্দিষ্ট চরিত্রের মধ্যে নিজেকে খুজে পায় তারা।তার একটি বই শেষ করার পর মনে হয় "জীবন তো আসলেই সুন্দর!এমন ঘটনা তো আমার জীবনেও ঘটেছিল কিন্তু এভাবে তো আমি সেই ঘটনার সৌন্দর্যকে উপভোগ করতে পারিনি বা এভাবে তো কোনদিন দু:খকে সহজভাবে নিয়ে মানুষের মাঝে আনন্দ ছড়িয়ে দিতে পারিনি"।
হ্যা স্বীকার করি হুমায়ূন আহমেদের সৃষ্টিতে ইতিহাস উপলক্ষ হয়ে আসেনি বা ঈশপের গল্পের মত নির্দিষ্ট কোন নীতিকথাও শেষে এসে আপনি উপদেশ বানী হিসেবে ভেবে নিতে পারবেন না।কারন হুমায়ূন আহমেদের বেশীরভাগ সৃষ্টিতে কোন মহান চরিত্র নেই আবার কোন অপরাধীও নেই।যা আছে তা হলো মানুষ।সেখানে একজন ঘুষখোর বা খুনির সংকট ও কার্যকারন যেমন প্রতিপাদ্য একজন চাকরিপ্রার্থী বা ভবঘুরেদের চলমান জীবন ও পারিপাশ্বিকতাও বিবৃত।

কোন মর্মবানী,নীতিবাক্য বা ধ্যানলব্ধ গভীর জ্ঞান আপনার মগজে প্রবেশ করলেও ততক্ষণ আপনার হৃদয়ে প্রবেশ করবে না যতক্ষণ আপনি তা উপলব্ধি করতে না পারবেন আর হুমায়ূন আহমেদ এর সৃষ্টিকর্ম গুলো আমার কাছে সেই উপলব্ধি।

হুমায়ূন আহমেদ আমার জীবনে প্রথম ব্যক্তি যে আমাকে ভাবতে শিখিয়েছে।ভাবতে শিখিয়েছে অন্যের কাজকে দোষ মনে করে সেটা তৃতীয় ব্যক্তিকে বলার মাধ্যমে নিজেকে বড় মনে করা যায় কিন্তু বড় হওয়া যায় না।সবাইকে এক লেভেলে ধরে নিয়ে নিজেকে অনেক উচ্চতার অধিকারি প্রতিপন্ন করার থেকে নিজের মন কে বড় করা সুন্দর ভাবে বেঁচে থাকার জন্য বেশী জরুরি।

হুমায়ূন আহমেদ আমাকে প্রথম শিখিয়েছেন প্রকৃতি কি।বৃষ্টি শুধুমাত্র প্রাকৃতিক দূর্যোগ নয়,চাঁদের আলোর অন্য রকম মহত্ব আছে।



হুমায়ূন আহমেদ একজনই।তুমি শান্তিতে ঘুমাও গল্পের জাদুকর।
সর্বশেষ এডিট : ২০ শে জুলাই, ২০১৮ রাত ১২:২১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আজকের ডায়েরী- ১৯৭

লিখেছেন রাজীব নুর, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:৫৪



শরতের সকাল! সকাল ৮ টা।
ভাদ্র মাস। ইংরেজি সেপ্টেম্বর মাস। ২০২৬ সাল। ঘটনাটা কি হয়েছে, আমি বলি। মোটামোটি ভয়াবহ ঘটনা বলা যেতে পারে! যে কোনো সময় রোদ উঠবে।... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশে বর্তমান গ্যাস-বিদ্যুৎ সংকট: দায় কার?

লিখেছেন ডঃ এম এ আলী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:০৭


সংক্ষিপ্ত রায় সবচেয়ে বড় দায় বাংলাদেশের দীর্ঘদিনের জ্বালানি ও বিদ্যুৎ নীতির। এর মধ্যে ২০০৯–২০২৪ সময়কালের সরকারের সিদ্ধান্তগুলোর দায় তুলনামূলকভাবে বেশি, কারণ ওই সময়ে বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা দ্রুত বাড়ানো হলেও... ...বাকিটুকু পড়ুন

যাপিত জীবন.....

লিখেছেন কলিমুদ্দি দফাদার, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৫:২৭


১।মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, ব্রুনাই দক্ষিণ-পূর্ব এশিয়ার কিছু দেশে জুম্মার নামাজ পড়ার সুযোগ হয়েছে। ১২.৫০ এ আজান তারপর ১.১৫ দিকে জুম্মার নামাজের সকল আনুষ্ঠানিকতা শেষ। আজানের কিছুক্ষণ পর খুতবা শুরু তারপর... ...বাকিটুকু পড়ুন

মঞ্জুর চৌধুরর ছোট গল্প "একাউন্ট্যান্ট"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৯:৪০

একাউন্ট্যান্ট

মঞ্জুর চৌধুরী


রফিকুল ইসলামের জীবনে সবচেয়ে বিলাসী জিনিসটি ছিল একটি কাঠের আলমারি।

আলমারিটা নতুন নয়। মিরপুর এগারোর যে দুই কামরার বাসায় সে আর শায়লা থাকত, তাদের বিয়েরও আগে থেকে বাড়িওয়ালার স্টোররুমে... ...বাকিটুকু পড়ুন

৫ই আগস্ট বিদ্যুৎও কি দেশ ছেড়ে পালিয়ে গেল ?

লিখেছেন সৈয়দ কুতুব, ০৫ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:১৪


শিরোনামটা একটু অদ্ভুত মনে হতে পারে। তবে কিছুদিন ধরে বিদ্যুতের দাম, ভর্তুকি আর লোডশেডিং নিয়ে যেভাবে আলোচনা হচ্ছে, তাতে প্রশ্নটা একেবারে অযৌক্তিক নয়। কারণ সরকার বদলেছে, কিন্তু বিদ্যুৎকেন্দ্রগুলো তো... ...বাকিটুকু পড়ুন

×