somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সময় নাই, খুব ব্যস্ত আছি : আসলে সময় না পাওয়ার রহস্য কী?

২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিশেষত কর্মজীবনে গেলে সময় নিয়ে অনেকের অভিযোগ থাকে। আমারও আছে। এতো এতো ব্যস্ততা। এতো কাজ। সময় না দেওয়ার কারণে কত জন যে কত ভাবে রাগ করেন। এই সময় না পাওয়ার ব্যাপারে আমার দুটো উপলব্ধি আছে—

এক.
বিশেষ করে যারা শিক্ষকতা ও লেখালেখির কাজ করেন, তাদের ক্ষেত্রে সময় পাওয়া না পাওয়ার বিষয়টা মূলত আপেক্ষিক। আপনি কী পরিমাণ সময় পাবেন, তা নির্ভর করে আপনি কী পরিমাণ যোগ্যতা অর্জন করেছেন তার উপর। অর্থাৎ আপনি যে কাজ করছেন তার জন্য আপনার পূর্ব প্রস্তুতি কেমন।

যদি ভালো রকমের পূর্ব প্রস্তুতি থাকে তাহলে আপনি অল্প সময়ে বেশি কাজ করতে পারবেন। আর যদি প্রস্তুতি তেমন ভালো না হয় তাহলে আপনি সময়ের পেছনে দৌড়ে কুল পাবেন না।

উদাহরণ, যেমন আপনি আফগানিস্তানের ইতিহাস নিয়ে একটি প্রবন্ধ লিখবেন, বা একটা ক্লাস নিবেন, আগে থেকে যদি বিষয়টা নিয়ে আপনার পড়াশোনা থাকে তাহলে খুব অল্পসময়ে কাজটা শেষ করে উঠতে পারবেন। আর যদি নতুন করে পড়তে হয় তাহলে আপনাকে কমপক্ষে এক সপ্তাহ পড়তে হবে।

আশরাফ আলী থানভি, তাকি উসমানি উনারা যে এতো এতো কাজ করেছেন, আমার মনে হয় এসবের মূলে আরো অন্য কিছুর সাথে এটাটা অন্যতম। তারা ভালোভাবে প্রস্তুতি নিয়েছেন, এরপর যখন কাজের ময়দানে নেমেছেন, তখন, দেখা যায়, যা বলেন, তাই লিপিবদ্ধ হয়ে যায়। তাই বই হয়ে যাচ্ছে। কাউকে হয়তো চিঠি লিখছেন, সেটা বিরাট গবেষণা প্রবন্ধে রূপ নিচ্ছে।

আরেকটা উদাহরণ দেই, মানাযিরে আহসান গিলানি কে তো আমরা চিনিই, তো, ভারতের আজমল না কি নামের এক প্রফেসর টাইপ লোক কুরআনুল কারীমের সংকলন নিয়ে উল্টাপাল্টা কথা বলেছে, মানাযিরে আহসান গিলানি বলেন, এই লোকের কথা শোনে আমার জিদ উঠে গেল। আমি কুরআন সংকলন নিয়ে লিখতে বসে গেলাম। মাথায় যা এলো রাতভর লেখলাম। এটাই রাফ কপি। এটাই ফাইনাল কপি। তো, উনার এই তাদবীনে কুরআন বইটি আমরা এখন মর্যাদার সাথে পাঠ করি। এটা কিন্তু পূর্ব প্রস্তুতি থেকে মুহুর্তের সিদ্ধান্তে লেখা। বোঝা যায়, বিষয়টি তিনি আগে থেকেই পড়ে শোনে হজম করে রেখেছিলেন।

আমার উপলব্ধি হলো— আমি যে বিষয়ে কাজ করবো, সে বিষয়ে পর্যাপ্ত প্রস্তুতির বিকল্প নাই। শুধু একদুটো বই পড়ে ভাসা ভাসা মোটামুটি জানলেই হবে না। রীতিমত হজম করে এ বিষয়ে গ্রহণ-বর্জনের নিজস্ব একটা বিচার বিশ্লেষণও গড়ে উঠতে হবে। সেটা না থাকলে যত দ্রুত সম্ভব গড়ে নিতে হবে।

এখন আফসোস হয়, ছাত্র জীবনে কত কত সময় নষ্ট করেছি, আর ভেবেছি, আরেকটু বড় হয়ে এগুলো পড়ে নেব। হায়, এটা যদি না ভাবতাম।

আরেকটা উপলব্ধির কথা বলবো আরেকদিন।
সর্বশেষ এডিট : ২৬ শে অক্টোবর, ২০১৭ বিকাল ৩:৩৫
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কালবেলার মুগ্ধতা থেকে নবকুমারের গ্ল্যামার দুনিয়ায়

লিখেছেন শাম্মী নূর-এ-আলম রাজু, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ১২:৪০



সমরেশ মজুমদার আমার বরাবরই প্রিয় লেখকদের একজন। কৈশোর আর যৌবনের এক বড় অংশ জুড়ে তিনি ছিলেন আমার মনোজগতে। বই কিনে পড়া, পাড়ার লাইব্রেরিতে গিয়ে বই পড়া... ...বাকিটুকু পড়ুন

সরকার যদি ৩% হারে লোন দেয় দেশের প্রতিটি বাড়ীর ছাতে সৌর বিদ্যুতের ব্যবস্থা করলে বিদ্যুের কস্টের অনেকটাই কিছুটা সমাধান হইতে পারে।

লিখেছেন নতুন, ২৪ শে আগস্ট, ২০২৬ দুপুর ২:০৬


দেশে বর্তমানে Net Metering Guideline–2025 অনুযায়ী অতিরিক্ত বিদ্যুৎ গ্রিডে দেওয়া যায় এবং তা বিলের সঙ্গে সমন্বয় হয়। এটা খুবই ভালো একটা ব্যবস্থা, সরকারের উচিত এটাকে আরো উতসাহিত করা।... ...বাকিটুকু পড়ুন

চিরবিদায়ে শ্রদ্ধা ও ভালোবাসায় শায়িত ডা. খায়রুল ইসলাম – Regional Director for South Asian Countries, WaterAid UK

লিখেছেন খায়রুল আহসান, ২৪ শে আগস্ট, ২০২৬ রাত ৮:৫৪




২০ অগাস্ট ২০২৬, বৃহস্পতিবার রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান থেকে ফিরে ঘুমাতে ঘুমাতে কিছুটা দেরি হয়ে গিয়েছিল। ফলে সকালে উঠতেও দেরি। আগের দিন দুপুরে বিদ্যুৎ এক ঘণ্টার জন্য চলে যাবার পর... ...বাকিটুকু পড়ুন

আন্দোলনের সময় বেকারদের দরকার ছিল, এখন কি আর নেই?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৫ শে আগস্ট, ২০২৬ রাত ২:২০


সারজিস আলমকে দেখে একসময় মনে হয়েছিল, বাংলাদেশের রাজনীতিতে হয়তো সত্যিই নতুন কিছু আসতে যাচ্ছে। কোটা আন্দোলনের আইকনিক মুখ, গর্বিত ঢাবিয়ান, এনসিপির বড় নেতা। শেখ হাসিনার আমলে সকাল বিকাল... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

লিখেছেন জুল ভার্ন, ২৫ শে আগস্ট, ২০২৬ সকাল ৯:৩২

বাংলাদেশ কি মক্কা চুক্তিতে যুক্ত হবে?

প্রশ্নটি এখন আর নিছক কল্পনা নয়।
গত ৭ আগস্ট সৌদি আরবের মক্কায় সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তান Makkah Joint Defence Agreement-এ স্বাক্ষর করেছে। চুক্তির অন্যতম গুরুত্বপূর্ণ... ...বাকিটুকু পড়ুন

×