somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মৌন কথোপকথন

২৮ শে ডিসেম্বর, ২০১৩ সন্ধ্যা ৬:০১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমাদের পুরনো সময়টা একটা ডায়রির মতো । পাতায় পাতায় সযত্নে সাজানো সকাল , দুপুর , রাতের হরেক রকম সময় ! কি দুর্দান্ত ! কি রঙিন ! এক একটা শব্দ যেন এক একটি কবিতা কিম্বা অপূর্ব কোন সুর ! অনেকটা ট্রেনের হুইসেলের মতো ! বুকের ভিতর ছিঁড়ে নিয়ে যায় , এমন এক সুর ! ডায়রির পাতায় শুকিয়ে যাওয়া গোলাপের মতো লেপটে আছে আদর ভরা মুহূর্তগুলো ! আমি এখনো তার সুগন্ধ পাই ! আচ্ছা , ভালোবাসার কি সত্যি কোন সুগন্ধ আছে ?
এক একটা পাতা উল্টাই আর ফিরে যাই তোমার কাছে । হুট করেই এলোমেলো বাতাসে কতোগুলো গোলাপ পাতা উল্টে যেয়ে আমাকে থামালো এক স্যাঁতসেঁতে পাতায় । এখনো কেমন ভেজা ! সোঁদা গন্ধ ! ঠিক প্রথম বৃষ্টি নামতেই মাটি ফুঁড়ে যে যে গন্ধ বাতাস ছোঁয় , পৃথিবীর আলো দেখে ঠিক তেমন ! ওখানেও একদিন বৃষ্টি নেমেছিলো ! বাঁধভাঙ্গা বৃষ্টি ! তোমার চলে যাবার দিনে , মেঘলা হয়ে থাকা চোখের হাহাকারে তুমুল বৃষ্টি নেমেছিলো ! আমি হাত দিয়ে কতবার যে ছুঁলাম ডায়রির ভেজা পাতা ! আমার হাত ধরে থামাবার কেউ নেই তাই অনেক অনেক সময় ধরে বৃষ্টি ছুঁয়ে ছিলাম ।
তারপর একসময় পৃষ্ঠা উলটালাম । আমি বেশিক্ষণ কাঁদতে পারি না তা তুমি ভালোই জানো ! অবাক আমি একের পর এক পাতা উল্টে চলেছি । একের পর এক ! পাতাগুলো যেন বিশাল মরুভূমি ! শূন্য এক বিষাদ ভরে রেখেছে সবটা ! এতো সাদা লাগছিলো পাতাগুলো ! মনে হচ্ছিলো সদ্য বিধবা কোন কিশোরী বঁধু মুখ গুঁজে পড়ে আছে সব হারানোর অভিমানে ! প্রিয়জন চলে গেছে অসীমে ! কার উপর এতো অভিমান ,জানে না কিশোরী , শুধু জানে তার জীবনের সব রঙ সাদা হয়ে গেছে ! সাদা ! ঠিক আমার ডায়রির পাতাগুলোর মতো ! কিশোরীর সাদা থান হয়তো আর রঙিন হবে না কিন্তু আমার ডায়রির পাতারা একদিন রঙিন হবেই । যেদিন তুমি তোমার অভ্যস্ত হাসি হেসে বলবে , কেমন আছো তুমি ? সেদিন আবার ট্রেন হুইসেল বাজিয়ে ছুটে যাবে দূরে !
তোমার হাসিটা বড় সুন্দর ছিলো ! শিশুর মতো পবিত্র ! বাবু , এখনো কি তুমি কারো দিকে তাকিয়ে সেই অবাক হেসে প্রশ্ন করো , কেমন আছো তুমি ?
৩৪টি মন্তব্য ৩৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তিনি বাংলাদেশী জাতির জনক

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই মার্চ, ২০২৬ সকাল ১১:৪১



বঙ্গবন্ধৃ শেখ মজিবুর রহমানকে জাতির পিতা মানে বাংলাদেশী নাগরিকগণের একাংশ। ১৯৭১ সালের পূর্বে বাংলাদেশী নামে কোন জাতি ছিল না। তাঁর ডাকে সাড়া দিয়ে পূর্ব পাকিস্তানের নাগরিকগণের একাংশ পশ্চিম... ...বাকিটুকু পড়ুন

জামায়াতের পরিচয়হীনতার আদর্শ ও তার ধারক-বাহক ২.০ রাজাকার প্রজন্ম

লিখেছেন মুহাম্মদ মামুনূর রশীদ, ১৭ ই মার্চ, ২০২৬ দুপুর ১২:০৩

৭১ পরবর্তী জামায়াতী রাজাকারদের ২.০ প্রজন্মের শাবকেরা যারা ৭১ এর মুক্তিসংগ্রাম নিয়ে সন্দেহ পোষন করে, যারা সেই মুক্তিসংগ্রামে ভারতীয় ষড়যন্ত্র খোঁজে তাদের অবস্থা ওইরকম সন্তানদের মতোই যারা নির্দ্বিধায় তাদের বাবাদের... ...বাকিটুকু পড়ুন

লাগেনি সুন্দর

লিখেছেন সাইফুলসাইফসাই, ১৭ ই মার্চ, ২০২৬ সন্ধ্যা ৭:৫১

লাগেনি সুন্দর
সাইফুল ইসলাম সাঈফ

তারে দেখিতে লাগেনি সুন্দর
তাঁর কথা শুনে উৎফুল্ল অন্তর!
সে দ্বীনদার কন্যা, সে অনন্যা
তাঁর গুণাবলী জ্যোতি যা প্রেরণা।

ফজরের পূর্বে উঠে করে সিজদা।
বুদ্ধিমতি তাকে জেনে আমি ফিদা।
নিয়মিত আদায় করে... ...বাকিটুকু পড়ুন

ইউনূস স্যার ক্ষমতায় থাকলে রোহিঙ্গারা এই বছর ঈদ করত মিয়ানমারে

লিখেছেন সৈয়দ কুতুব, ১৭ ই মার্চ, ২০২৬ রাত ৮:০৭


সেদিন উখিয়ার তপ্ত বালুর ওপর দাঁড়িয়ে প্রফেসর ইউনূস যখন চট্টগ্রামের আঞ্চলিক টানে ঘোষণা করলেন—"তোয়ারা আগামী ইঁদত নিজর দেশত ফিরি যাইবা", তখন মনে হচ্ছিল মুহূর্তের জন্য পুরো বিশ্বটা বুঝি স্ট্যাচু... ...বাকিটুকু পড়ুন

হেল্প পোস্ট : বারডেম হাসপাতালে পরিচিত কেউ কি আছেন?

লিখেছেন ডার্ক ম্যান, ১৭ ই মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

আমার এক পরিচিত মানুষ অসুস্থ। বারডেম হাসপাতালে তিনি চিকিৎসা নিতে চাচ্ছেন। চিকিৎসা সংক্রান্ত কাজে হেল্প করতে পারবেন এমন কোন ব্লগার বন্ধু কি আছেন। যদি কেউ হেল্প করতে পারেন, তাহলে... ...বাকিটুকু পড়ুন

×