নির্ঘুম নিশীথে শুনি নির্ঝরের কলতান।
সুললিত শিঞ্জন নয়, নয়কো নিক্বণ।
এ যেন বাঁধনহারা
এক অবাধ্য নৃত্যে
নিত্য নিভৃত গান।
স্নিগ্ধ চাঁদের শুভ্র আলোকে
সদ্য ফোটা শিউলি ফুলের সুবাস মাখা
নবীন গাছের কচি সবুজ পাতায়
গাঁথা হোক তব হৃদয় গাথা।
হে শিখীবাহী যুবদূত,
হও আগুয়ান, শোন রে পাতিয়া কান
দূর হতে ঐ ভেসে আসে যেন আগামির আহ্বান।
সর্বশেষ এডিট : ০৬ ই ডিসেম্বর, ২০১২ রাত ১:০৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




