somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুহূর্তের ঝড় (১)

২৮ শে ডিসেম্বর, ২০১২ রাত ১:৫৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সূর্যদেব বেশ ক্ষ্যাপাটে হয়ে উঠেছেন কয়েকদিন। সারাটা সকাল, সারাটা দুপুর ধরে নিজের প্রতাপ দেখাচ্ছেন; যেন ধরিত্রীদেবীকে বোঝাতে চাইছেন – দেখ আমি কত বড় বীর! কিন্তু আজকের দিনটা আর সব দিনের চেয়ে একটু ভিন্ন। সকাল থেকেই আকাশের এক কোণে একখণ্ড কাল মেঘ জমেছে। ধীরে ধীরে সেই মেঘখণ্ড বিরাট আকার ধারণ করে পুরো আকাশটা ঢেকে দিল। সূর্যদেব তাঁর প্রতাপের শেষাংশটুকু অবলম্বন করে মেঘের আড়ালে লুকিয়ে পড়লেন। বিকেল হতে না হতেই ঘনিয়ে এল সান্ধ্য প্রকৃতি। বাতাস বইতে শুরু করল। সেই বাতাস ক্রমশ রুদ্রমূর্তি ধারণ করে তাণ্ডব নৃত্যের জন্য প্রস্তুত হল। শুরু হল চৈত্রমাসের বৈশাখী আমেজপূর্ণ ঝড়।

এই ‘ঝড়’ জিনিসটাকে প্রচণ্ড ভয় পায় খোকন। তার কেবল মনে হয়, এই ঝড় তাকে উড়িয়ে নিয়ে যাবে বহু দূরে, যেখানে সে তার প্রাণাধিক প্রিয় দিদিটাকে খুঁজে পাবে না, তাকে কারণে অকারণে ক্ষ্যাপাতে পারবে না। দিদির কোলে মাথা রেখে গুটিসুটি হয়ে সেই অজানা জগতের সন্ধান করছিল দশ বছরের খোকন। এমন সময় মায়ের ডাকে তার চিন্তাজাল ছিন্ন হল। রান্নাঘর থেকে মা চিৎকার করছেন, “এই জয়া, খোকন কে নিয়ে শিগগির খেতে আয়। ওরে, দুধটা যে ঠাণ্ডা হয়ে গেল। আমার হয়েছে যত জ্বালা, আর পারি না।”

ভাইয়ের চুলে হাত বোলাতে বোলাতে কখন যে ঘুমিয়ে পড়ল- তা জয়া নিজেও জানে না। মায়ের ডাকে সম্বিৎ ফিরে পেয়ে হতচকিত হয়ে উঠে দাঁড়াল। কপালে যে দুর্ভোগ আছে তা আগেই আন্দাজ করতে পেরেছিল সে। তার মানসচক্ষে একটা দৃশ্য ভেসে উঠল- ওঘরে ঢুকেই একজোড়া বিষবাষ্পপূর্ণ চোখ তার দিকে কটমট করে তাকাবে। যেন মুহূর্তেই ভস্ম করে ফেলবে তাকে। সঙ্গে থাকবে মুখ ঝামটাসহ একগাদা অভিশাপ। এসবের জন্য অবশ্য মাকে দোষ দিতেও পারে না সে। বাবার মৃত্যুর পর থেকেই একখানি সামান্য চাকরি সম্বল করে এই সংসার টিকিয়ে রেখেছে তার মা। ক্লিনিকের আয়ার কাজটা তখন না পেলে হয়তো ছেলে-মেয়েদের নিয়ে তাকে পথে বসতে হত। এই তিনখানা মুখের আহার্য, দু’ভাইবোনের জামাকাপড়, লেখাপড়ার খরচ, বাড়িভাড়া ও আরও নানারকম সাংসারিক চাহিদা সম্পূর্ণরূপে মেটানো সম্ভব হয় না তার পক্ষে। সারাদিন হাড়ভাঙা খাটুনির পর বাড়ি ফিরেই ছোট ছেলের হাজার রকমের বায়নাক্কা, দু’ভাইবোনের লড়াই, বাকযুদ্ধ, বাড়িওয়ালার বাড়িভাড়ার তাগিদ সবকিছু যেন তার অন্তরের প্রশান্তিটুকু, ছেলে-মেয়ের প্রতি স্নেহাবশেষটুকুকে পুড়িয়ে ছাই করে দেয়।

ভাইটিকে নিয়ে রান্নাঘরে ঢুকল জয়া। প্রতিদিনের মতো আজও বকাঝকা, শাপশাপান্ত আর রেষারেষির মধ্য দিয়েই খাওয়ার পর্ব প্রায় শেষ পর্যায়ে উপনীত হল। খোকন গ্লাসের দুধটুকু অর্ধেক খেয়ে তীব্র বিতৃষ্ণার সাথে গ্লাসটা নামিয়ে রেখে হাতমুখ ধুতে চলে গেল। ভাবখানা এরকম যেন ও বস্তু তার জন্মজন্মান্তরের শত্রু! এ ভাবটি ফুটিয়ে তুলতে গিয়ে প্রয়োজনের চেয়ে একটু বেশিই অভিনয় করে ফেলল সে। এই ছলনাপূর্ণ অপটু অভিনয় প্রতিদিনই বিচলিত করে জয়াকে। দুধপ্রিয় বেড়ালের দুধ ছেড়ে উঠে যাবার ঘটনা বড়ই বিচিত্র! খোকনের এ আচরণের অর্থ হল বাকি দুধটুকু জয়াকে খেতে হবে।

দিন দশেক পরের ঘটনা। প্রচণ্ড জ্বরে জর্জরিত খোকন বিছানায় শুয়ে আছে। স্নেহকোমল দুটি হাত যত্নের সাথে তার কপালে জলপট্টি দিয়ে চলেছে। গতকাল সারা রাত ধরে জয়া জেগে থেকেছে, ভাইয়ের সেবায় নিজেকে সর্বক্ষণ মগ্ন রেখেছে। জ্বরে ঢুলুঢুলু লাল চোখ মেলে দিদির উদ্বিগ্ন মুখটা আবছা আবছা পর্যবেক্ষণ করছে খোকন। দিদিকে এতটা উতলা হতে কখনো দেখে নি সে। রাতে ডাক্তার এসে দেখে গিয়েছিল তাকে। বেশ কয়েকটা জম্পেশ তেতো ওষুধও দিয়ে গেছে। সকালে দিদি দুটো ট্যাবলেট খাইয়ে দিয়েছিল। তেতো ওষুধের প্রভাবে প্রায় বমি করতে উদ্যত হয়েছিল খোকন। দিদিটা কি এক অদ্ভুত সুকৌশলে তার পিঠে দুটো চাপড় দিল, বমি বমি ভাবটা যেন কোথায় উবে গেল! স্নেহসিক্ত জলপট্টির শীতল স্পর্শে এসব কথা ভাবতে ভাবতে কখন যেন ঘুমিয়ে পড়ল সে।

........(চলবে)......
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×