somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুহূর্তের ঝড় (২)

২৯ শে ডিসেম্বর, ২০১২ রাত ১২:৪১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

মুহূর্তের ঝড় (১)

আজ শুক্রবার। ছুটির দিন। দিদির সঙ্গে ঘুরতে বেরিয়েছে খোকন। গন্তব্য হাইস্কুলের মাঠ। সেই জ্বরের পর থেকে খোকনকে সর্বক্ষণ আগলে আগলে রাখছে তার দিদি। বাব্বাহ! সে কি জ্বর। টানা পাঁচদিন ভুগিয়েছে খোকনকে। একেবারে বিছানার সাথে মিশে গিয়েছিল। ডাক্তার একবার বলেওছিল, ক্লিনিকে ভর্তি করতে পারলে ভাল হত। কিন্তু খরচের ব্যাপারটা তার মাকে চিন্তায় ফেলে দিয়েছিল। ভাগ্য ভাল, বিপদ আর বেশি বাড়ে নি। বাড়িতেই জয়ার অক্লান্ত সেবা-শুশ্রূষায় এ ধাক্কাটা সামলে নিয়ে সম্পূর্ণ সুস্থ হয়ে ওঠে খোকন। জ্বরটা যেন ভাইবোনের মধুর সম্পর্কটিকে আরও একটু মজবুত সুতোয় গেঁথে দিয়ে গেল।

দিদির হাত ধরে স্কুলমাঠে উপস্থিত হল খোকন। মাঠে এসেই অদৃশ্য একটা লেজ আর দুটি ডানা গজিয়ে উঠল তার। দিদির হাতের বন্ধন থেকে দ্রুত নিজেকে ছাড়িয়ে নিল। খেলার সাথীদের আহবানে সাড়া দিয়ে সেদিকে দৌড় লাগাল সে। খোকনের ছটফটানি দেখে কি এক অজানা আশঙ্কায় জয়ার বুকটা ছ্যাঁত করে উঠল। মাথা থেকে দুশ্চিন্তাটা দূর দূর করে তাড়িয়ে দিল সে। এতদিন পর ফিরে পাওয়া স্বাধীনতা উপভোগ করছে খোকন। এটাই তো স্বাভাবিক। খোকনকে ডাক দিল জয়া।
“এই খোকন, শুনে যা।”
খোকন দৌড়ে চলে আসল দিদির কাছে।
“কি বল্।” চোখে মুখে বিরক্তির ভাব স্পষ্ট।
“কিছু না।” খোকনের কপালে একটা চুমু খেল জয়া। “বেশি দৌড়ঝাঁপ করিস না যেন।”
ঠোঁট উল্টে এই স্নেহার্দ্র হুঁশিয়ারি বাণীর তোয়াক্কা না করে আবার বন্ধুদের দিকে ছুটল খোকন। দিদিটা যে কি! দৌড়ঝাঁপ না করলে আবার ক্রিকেট খেলা যায় নাকি!

বেশ কিছুক্ষণ ধরে খোকনদের খেলা দেখছিল আর ওরই সমবয়সী কয়েকটা মেয়ের সাথে গল্প করছিল জয়া। হঠাৎ খোকন সামনে এসে হাজির।
“চল্ দিদি”
“কেন? আজ আর খেলবি না?”
“ঐ দারোয়ানটা আর খেলতে দিল না।”- ক্ষোভের সুরে বলল খোকন।
কেন? প্রশ্ন করতে গিয়ে থেমে গেল জয়া। কারণটা তার অজানা নয়। আর কিছুক্ষণ পরেই এখানে পার্টি মিটিং হবে। দু একটা গাড়িতে করে বেশ কয়েকজন হোমরা চোমড়া ইতিমধ্যে হাজির হয়ে গেছে। আসন্ন নির্বাচনকে ঘিরে আজকাল বেশ ব্যস্ত হয়ে উঠেছে রাজনৈতিক দলগুলো।

বন্ধুদের কাছ থেকে বিদায় নিয়ে খোকনের হাত ধরে হাঁটা শুরু করল জয়া। কিছুক্ষণ হাঁটার পর খোকন ফিসফিসিয়ে বলল, “জানিস দিদি, আজ না ঐ বড় গাড়িটার নিচে বল চলে গেছিল। বল আনতে গিয়ে দ্যাখ কি সুন্দর একটা ঘড়ি পেয়েছি।”
পকেট থেকে কালো গোলাকার বস্তুটা বের করে দিদির হাতে দিল খোকন। জিনিসটা হাতে নিয়েই জয়ার মুখটা ভয়ে রক্তশূন্য হয়ে গেল। ছোট গোলাকার বস্তুটার এক পাশে চ্যাপ্টা ঘড়ির মতো ডায়াল রয়েছে। ঘড়ির কাঁটা দুটো নির্দেশ করছে এখন সময় ৫ টা বেজে ৫৯ মিনিট। নিচে ছোট করে লেখা “set time 06:00:00 pm” সর্বনাশা জিনিসটাকে চিনতে একটুও ভুল হল না জয়ার। শরীরের সর্বশক্তি দিয়ে যথাসম্ভব দূরে ছুঁড়ে ফেলল।

“আহ্! ঘড়িটা ফেলে দিলি কেন?” বিরক্তিভরা কণ্ঠে বলে উঠল খোকন।
প্রশ্নের জবাব না দিয়ে দ্রুতগতিতে খোকনের হাত ধরে ছুটতে শুরু করল জয়া। কিন্তু পারল না। দিদির হাতের দৃঢ় বন্ধন থেকে নিজেকে মুক্ত করে ঘড়িটা কুড়িয়ে আনতে ছুটে গেল খোকন।
“ফিরে আয়, খোকন, ফিরে আয়।” গলার সমস্ত জোর দিয়ে ভাইকে ডাকতে লাগল জয়া। খোকন কি এ ডাক শুনতে পেয়েছিল?
লোভনীয় বস্তুটার কাছে গিয়েই বিদ্যুতের মত আলোর ঝলকানি দেখল খোকন। সঙ্গে বজ্রপাতের মত প্রচণ্ড শব্দ। কালো মেঘ ঘিরে ধরেছিল খোকনকে। পরমুহূর্তেই এক প্রবল ঝড়ো হাওয়া তাকে উড়িয়ে নিয়ে গেল। তারপর............? খোকনের দেহচ্ছিন্ন মুণ্ডুটা হয়তো গড়াতে গড়াতে জয়ার পায়ে এসে ঠেকল। জয়ার অবচেতন মস্তিষ্ক সে স্পর্শ অনুভব করতে পারল কি?............


ধীরে ধীরে বিছানায় উঠে বসল জয়া। মাথায় একটা চিনচিনে ব্যথা অনুভব করল সে। ঝাপসা দৃষ্টি আস্তে আস্তে পরিষ্কার হতে থাকল। চারপাশে সারি সারি বেড, অনেক মানুষ। তার পাশে বসে একজন মহিলা কাঁদছে। ক্রন্দনরত মহিলার দিকে কিছুক্ষণ একদৃষ্টিতে তাকিয়ে থাকল জয়া; নির্জীব, নিথর, অভিব্যক্তিহীন সে দৃষ্টি। মহিলাটি কি যেন বলছে, কিন্তু জয়া সে কথা শুনতে পাচ্ছে না। তার কানে তখনও ভেসে চলছে একটি বিস্ফোরণের শব্দ আর একটি আর্তনাদ, “দিদি!......” হঠাৎ উন্মাদের মত চিৎকার করতে করতে বাইরে বেরিয়ে আসল জয়া। হা হা অট্টহাসিতে ফেটে পড়ল। একটু পরেই হাসি থামিয়ে শুরু করল চাপা গোঙরানি। আবার চিৎকার, আবার হাসি, কান্না, নিরবতা। আকস্মিক বিস্ময়ে সবার কিংকর্তব্যবিমূঢ় দৃষ্টি আটকে আছে বারান্দায়। জয়ার অপলক চোখ দুটি তাকিয়ে আছে ঊর্ধ্বাকাশের দিকে।

কালো মেঘে সারা আকাশ ঢেকে গেছে। আলোছায়ার খেলাকে উৎসাহ দিচ্ছে মেঘের গর্জন। বজ্রপাতের ধ্বনিকে দূরদূরান্তে ছড়িয়ে দিচ্ছে বাতাসের ঘূর্ণিপাক। শোঁ শোঁ শব্দে সেই ঝড় যেন আপন অস্তিত্ব সদম্ভে ঘোষণা করছে- “হে মানব সমাজ, তোমরা কি আমাকে চিনতে পেরেছ? আমি ঝড়! তোমাদেরই হিংসার প্রতিচ্ছবি। তোমাদের ধ্বংস করাই আমার ধর্ম। আমি অপরাজেয়, প্রবল পরাক্রমী! আমাকে প্রতিরোধ করার শক্তি তোমরা অনেক আগেই হারিয়েছ। তাই আমার আঘাত তোমাদের সহ্য করতেই হবে।...... হে খোকনেরা, হে নতুন প্রজন্ম, সাবধান! মুহূর্তের ঝড় আবার হবে। হয়তো এখন থেকে প্রতি মুহূর্তেই তোমাদের সাথে আমার সাক্ষাত হবে......। প্রস্তুত হও। আমি আসছি......”
১টি মন্তব্য ১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×