চলুন আমার সাথে আপনারাও ঘুরে আসুন বাংলাদেশের এবং সম্ভবত পৃথিবীর ক্ষুদ্রতম মসজিদ থেকে।
বগুড়া জেলার আদমদীঘি উপজেলার সান্তাহারের তারাপুর গ্রামে এই মসজিদের অবস্থান।
সান্তাহার থেকে তারাপুর অভিমুখের রাস্তা
রাস্তার শেষ মাথায় সান্তাহার সাইলো
সাইলোর আগেই বাম দিকে নেমে গেছে ইট পাড়া রাস্তা
তারপর কাঁচা রাস্তা
কাঁচা রাস্তা ধরে কিছুদূর এগোলেই তারাপুর গ্রাম
এই গ্রামেই প্রায় ৩৫০ বছর পুরোনো বাংলাদেশের ক্ষুদ্রতম মসজিদ।সামনে থেকে মসজিদ
বাহির হতে ভিতরে।মসজিদটি দৈর্ঘ্য প্রস্থে প্রায় ৫ ফুট বাই ৫ ফুট।
মসজিদের গম্বুজ ভিতর থেকে
মসজিদের সামনের দেয়াল
এইটা মিম্বর
সংস্কারের অভাবে জরাজীর্ন
ভিতর হতে বাইরে।আমাদের সাংঘাতিক থুক্কু সাংবাদিক মনে করে জনতার কৌতুহল।জিগায় আপনারা কুন পত্রিকার?কই আমরা সামুর ব্লগা...ইয়ে মানে ব্ল...ব্ল...
ভিন্ন ভিন্ন এঙ্গেল থেকে
মসজিদটির ইতিহাস সর্ম্পকে নানা মত প্রচলিত।
প্রত্নতত্ত্ব অধিদপ্তরের উচিত মসজিদটির দ্রুত সংস্কার ও সংরক্ষনের ব্যাবস্থা নেয়া এবং এর সঠিক ইতিহাস উদঘাটন করা।
---------------------------------------------------------
নেটে সার্চ করে পৃথিবীর ক্ষুদ্রতম যেসব মসজিদের উল্লেখ পাওয়া যায় সেসব এই মসজিদের চেয়ে ঢের বড়।তাই হতে পারে প্রকৃতপক্ষে এটাই পৃথিবীর ক্ষুদ্রতম মসজিদ।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




