somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

চলতে চলতে-১

০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:০০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


মাঝে মাঝেই ঢাকা যেতে হয়। সহকর্মীরা বলেন, আমি নাকি চাকুরির অর্ধেকটা সময় প্রশিক্ষণের অজুহাতে ঢাকায়ই কাটিয়েছি। কেউ আবার এক কাঠি সরস। বলেন, আমি নাকি সারা বছর ঢাকাতেই থাকি। যাই হোক- পটুয়াখালীর গলাচিপা উপজেলা থেকে ঢাকা যাতায়াত লঞ্চে সহজ। তবে মাঝে মাঝে আবহাওয়ার কারণে কিম্বা জরুরী হলে সড়ক পথে বাসেই যাত্রা করি। বেশি জরুরী হলে, মালামাল সংগে বেশি না থাকলে, আমার পছন্দ মাওয়ার রুট। সময় কম লাগে। প্রথমে বরিশাল থেকে বিআরটিসি এসি বাসে জাজিরা। তারপর স্পিডবোটে মাওয়া। তারপর আবার বিআরটিসি বাসে ঢাকা। যাত্রাপথে একটি বিষয় এড়িয়ে চলি। সেটা হলো খাওয়া দাওয়া। আমার পছন্দের খাবার হলো- টক জাতীয় জিনিস। পথে দেখলে লোভ সম্বরণ করা কষ্টকর হয়ে যায়। তারপরেও নিজের করা আইন নিজেতো আর ভাঙ্গতে পারিনা। ইচ্ছা থাকলেও পথের টক খাবার চেখে দেখিনা। তাছাড়া আবার বাস স্টান্ডের খাবার! বাসস্টান্ড, লঞ্চ টার্মিনাল, রেলওয়ে স্টেশন থেকে কোন জিনিস কিনে পস্তাতে হয়নি- এমন লোক খুব কমই পাওয়া যাবে। মার্জিত আচরণের কাউকে এই এলাকায় পাওয়াটা সৌভাগ্যের। এতো কিছু দিন আগের কথা। একবার মাওয়া ঘাটে প্রচন্ড ক্ষুধা লেগে যায়। প্রয়োজন যেমন আইন মানেনা। আমিও মানিনি।
১.০
মাওয়াঘাটে নেমেই দেখি হট্টগোল। একদল যুবক। চরম উত্তেজনা। এইসব এলাকায় এগুলো শো। দেখলে মনে হবে বিশাল মারামারি হয়ে গেছে। আসলে কিছুনা। সম্ভবত এলাকায় নিজেদের আধিপত্য দেখাতে এ ধরণের শোডাউন করা হয়। দেখলাম তাদের মধ্যে তাগড়া এক যুবক। পাতি নেতা গোছের। তাকে ঘিরে অন্যরা দাড়িয়ে। আবার তাদের ঘিরে উৎসুক জনতা। আমি পেটের আহবানে একটি হোটেলে ইলিশ মাছ খেতে ঢুকে গেলাম। ওয়েটারকে জিজ্ঞাসা করলাম, সত্যি করে বলোতো ভাই, আসলেই এই মাছ তাজা কিনা? জবাব শুনে অবাক। ভালো মানুষ এখনো আছে তাইলে। তাও আবার বাসস্টান্ডে। ওয়োটার বলে এসব বরফ দেয়া মাছ। চাদপুর থেকে আসে। আমরাও বরফ দিয়ে রাখি। যাত্রাপথে আমার ব্যাগে সবসময়ই পানি রাখি। মাম ওয়াটার নতুন বোতল। ওয়োটার ছিপি খুলতে সাহায্য করলেন। আমি একঢোক খেয়ে নিয়ে ইলিশ মাছে মনোনিবেশ করলাম।
২.০
হঠাৎ চোখ পড়ল-পাতি নেতা গোছের সেই ছেলেটেও এই হোটেলে ঢুকছে । সরাসরি আমার টেবিলে। পাশে দাড়িয়ে আমার উল্টো দিকে রাখা পানির বোতলটা হাতে তুলে নিল। বলা নেই কওয়া নেই ছিপি খুলেই ঢকঢক করে মুহুর্তেই পানি পেটে চালান। আমি কিছু বলতে গেলাম। কিন্তু সময় পেলাম কই। একবার তাকালাম। কোন ভ্রক্ষেপ নেই। হোটেলের টেবিলে রাখা পানি খেতে গিয়ে মানুষ যেমন আচরণ করে সে রকমেরই। তিনি যেভাবে ঢুকেছিলেন, সেভাবেই পানি খেয়ে হনহনিয়ে বের হয়ে গেলেন।
আমি শুধু ওয়েটারকে ডাক দিলাম। বললাম, পানিতো এটা শেষ। আরেক বোতল পানি দাও।

কাজী সায়েমুজ্জামান
২৯ ফেব্রুয়ারী, রাত ১১ টা।
কেবিন নং-৩২৭, সুন্দরবন-০৯ লঞ্চ
সর্বশেষ এডিট : ০১ লা মার্চ, ২০১৬ রাত ৮:০১
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

একজন কর্মী ও তার ন্যায্য পাওনা

লিখেছেন কিরকুট, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১:২০

বাংলাদেশের বেসরকারি খাত নিয়ে কথা বলতে গেলে আমরা সাধারণত বিনিয়োগ, মুনাফা, ব্যবসায়িক প্রবৃদ্ধি, বাজার সম্প্রসারণ কিংবা উদ্যোক্তার ঝুঁকির কথা ভাবি। কিন্তু এই পুরো ব্যবস্থার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ কর্মীর শ্রম নিয়ে... ...বাকিটুকু পড়ুন

গ্যাস বিদ্যুৎ সংকটের জন্য দায়ী কে?

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:১১



২৮ ফেব্রুয়ারি ২০২৬।

যুক্তরাষ্ট্র ও ইসরায়েল যৌথভাবে ইরানের সামরিক, পারমাণবিক ও সরকারি স্থাপনাগুলোতে আকস্মিক বড় ধরনের বিমান হামলা চালায়।প্রথম দফার হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনেয়ীসহ বেশ কয়েকজন... ...বাকিটুকু পড়ুন

ডাক্তাররা সামনে আরও পিটুনী খাবে... প্রতিকারের সময় এখনি

লিখেছেন অপলক , ০৩ রা সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:৩৫



দেশে রুগির চেয়ে ডাক্তার, নার্স বা সরকারী সেবা প্রদানকারী সংস্থার সংখ্যা অনেক কম। স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ বুলেটিনের তথ্য অনুযায়ী, বাংলাদেশে নিবন্ধিত চিকিৎসকের সংখ্যা ১ লাখ ৪১ হাজার ৯৯৯ জন।... ...বাকিটুকু পড়ুন

আ-তে আনন্দবাজার, আ-তে আওয়ামী লীগ

লিখেছেন সৈয়দ কুতুব, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ১:১৫


ইন্টারনেটে খবর পড়তে পড়তে হঠাৎ একটা শিরোনাম সামনে এলো। পড়েই কয়েক সেকেন্ডের জন্য মনে হলো, বাংলাদেশের বিদ্যুৎ খাতে বুঝি বিশাল কোনো ঘটনা ঘটে গেছে। শিরোনাম, “আধ পয়সা বেশি... ...বাকিটুকু পড়ুন

২০১৮ সালের পর ঢাকাতেই ৪টা এক্সপ্রেসওয়ে

লিখেছেন মাথা পাগলা, ০৪ ঠা সেপ্টেম্বর, ২০২৬ রাত ৩:৫৩



একটা দেশের উন্নয়ন কতটা এগিয়েছে, সেটা বোঝার অনেকগুলো উপায় আছে। তবে সবচেয়ে সহজ উপায় হলো সেই দেশের রাস্তা, সেতু আর যোগাযোগব্যবস্থা। কারণ এগুলোর পরিবর্তন সরাসরি মানুষের দৈনন্দিন জীবনে চোখে... ...বাকিটুকু পড়ুন

×