somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পুকুর চুরি

৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৩২
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক জেলায় একজন কর্মকর্তা ছিলেন নামকরা চোর। এমন কোন জায়গা নাই- যে সেখান থেকে তিনি চুরি করেননি। একদিন খেয়াল করলেন তার বাসভবনে একটুকরো ফাঁকা জায়গা রয়েছে। এই জায়গাই কেবল বাদ গেছে। এখান থেকে কিছু খাওয়া হয়নি। এটা তার চরিত্রবিরোধী। যেভাবেই হোক এই খালি জায়গা থেকে তার চুরি করতেই হবে।
জেলায় চোরের সহযোগী কিছু কর্মকর্তা থাকেন। এদের একজনকে ডাকা হলো। তিনি বুদ্ধি দিলেন, স্যার- বাসভবনের এই খালি জায়গায় একটি পুকুর খনন করা যায়। বেশ বরাদ্দ পাওয়া যাবে। মাটি কতটুকু কাটা হয়েছে তা কয়েক বছর পর ধরার কোনও সুযোগ নেই। বড় কর্মকর্তা বললেন, তুমি কাগজপত্র রেডি করো। মন্ত্রণালয়ে পুকুর খননের পক্ষে অনেক যৌক্তিকতা দেখিয়ে পত্র লেখা হলো। তদবির চলতে থাকলো। একদিন পুকুর খননের হৃষ্টপুষ্ট বরাদ্দ চলে এলো। আর এদিকে কাগজপত্র রেডি হলো। কাগজেই খনন করা হলো পুকুর। বরাদ্দ চলে গেলো কর্মকর্তার পেটে।

স্বাভাবিক ভাবেই একদিন ওই কর্মকর্তার বদলি হলো। আর একজন এলেন। তিনি দেখলেন- এমন কোনও জায়গা নেই- যেখান থেকে চুরি করা হয়নি। তিনি বিপদে পড়ে গেলেন- একই জায়গা থেকে তো দুইবার চুরি করা সম্ভব নয়। ফাইলগুলো নাড়াচাড়া শুরু করলেন। দেখলেন, পুকুর নিয়ে পুরোটাই চুরি হয়েেছ। কাগজে কলমে ‘পুকুর’। বাস্তবে বাসভবনের মধ্যে একটি ফাঁকা জায়গা। তিনি আগের কর্মকর্তাকে ফোন দিলেন। বললেন, পুকুর কাগজেই দেখা যাচ্ছে। বাস্তবে নেই। দুর্নীতির মামলা কেউ ঠেকাতে পারবেনা। সিনিয়র তাকে অভয় দেন। বলেন, আসলে ওই বাসভবনের ভেতরের জায়গাটুকু দরকার হয়। একজন কর্মকর্তার বাসভবনে ফুলবাগান থাকবে। একটু খোলা জায়গা থাকবে। বাচ্চারা খেলবে। ভাবি সাহেবান পায়চারি করবেন। আপনি এক কাজ করুন। পুুকুরটা ভরাট করে ফেলুন। বর্তমান কর্মকর্তা সাবেক কর্মকর্তার কথায় অবাক হন। বলেন, স্যার পুকুরই তো নেই। ভরাট করবো কি? সাবেক কর্মকর্তা বলেন, মজার মজেজাটাইতো এখানে। এইসব কারণ উল্লেখ করে আবার বরাদ্দ চান। বর্তমান কর্মকর্তা দেখলেন, চুরির জন্যতো ভালোই বুদ্ধি। পত্র লিখলেন, বিশেষ বরাদ্দ চাই। বাসভবনের ভেতরের পুুকুরে মশা উৎপাদনের কারখানা। এটাকে ভরাট করে ফুলের বাগান করতে হবে। খোলা জায়গা না থাকলে নি:শ্বাস নেয়া যায় না। তদবির চললো। একদিন দেখা গেলো- পুকুর ভরাটের জন্য ভালোই বরাদ্দ চলে এসেছে। কর্মকর্তার জন্য স্বাস্থ্যকর বাসভবন বলে কথা। নাহলে জাতিকে সেবা দেবেন কিভাবে?

পুনরায় কাগজপত্র তৈরি হলো। এবারের পুকুর ভরাটও কাগজে পত্রে হলো। জায়গা যেমন ছিল তেমনই পড়ে আছে। মাঝখান থেকে দুই কর্মকর্তার পকেটের স্বাস্থ্যও উন্নত হয়েছে। আমার মতো রসিক কোনও লোক এই চুরি টের পেয়ে যান। খেয়াল করে দেখলেন, চুরির চমৎকার জায়গা পুকুর। কারো বাপের সাধ্য নেই – এই চুরি ধরবেন৷ বললেন, আরে এ যে পুকুর চুরি৷

এরপর থেকেই বড় বড় চুরিকে নামকরণ করা হলো ‘পুকুর চুরি’।

(পটুয়াখালী জেলার গলাচিপা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) থাকাকালে এ বছরের ১৮ জানুয়ারী ঢাকায় একটি প্রশিক্ষণে অংশ নিতে এসে অাগারগাঁয়ের এনআইএলজিতে অবস্থানকালে লেখা৷)
সর্বশেষ এডিট : ৩০ শে সেপ্টেম্বর, ২০১৬ রাত ১১:৪৩
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

যাদের স্বপ্নের দেশ আমেরিকা: তাদের জন্যে আজকের পোস্ট

লিখেছেন অপলক , ১৭ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:১৮



এমন এক সময় ছিল, ছেলে বা মেয়ে ডিভি লটারীতে স্বপ্নের দেশে গেছে, বাপ মায়ের পাড়া প্রতিবেশী গর্বে কথা বলাই মুশকিল। সেখানে গিয়ে OC(Office Cleaner) নাকি DC(Dish Cleaner) হবে তার... ...বাকিটুকু পড়ুন

”আমার রাজনীতির রূপরেখা” -- জিয়াউর রহমান

লিখেছেন প্রামানিক, ১৭ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:০০


শহীদুল ইসলাম প্রামানিক
আমি তখন দৈনিক দেশ পত্রিকায় চাকরি করি। এটা আমার দ্বিতীয় চাকরি। প্রথম চাকরি নিয়েছিলাম ব্রিটিশ আমলের প্রকাশিত দৈনিক আজাদ পত্রিকায়। আজাদ পত্রিকাটি ব্রিটিশ আমলে মুসলমানের পক্ষের একমাত্র... ...বাকিটুকু পড়ুন

শহীদ জিয়া ২৭ মার্চের ভাষণে 'জয় বাংলা' বলেছিলেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ১৭ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:১১





সূত্রঃ আমার রাজনীতির রূপরেখা
লেখকঃ জিয়াউর রহমান
পৃষ্ঠাঃ ১৭৭

...বাকিটুকু পড়ুন

মীর জাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির ঐতিহাসিক চুক্তি! যে চুক্তির জন্য বাংলার স্বাধীনতার সূর্য ২০০ বছরের জন্য অস্তমিত হয়েছিল!

লিখেছেন নূর আলম হিরণ, ১৮ ই অক্টোবর, ২০২৬ রাত ২:৪২


আমরা পলাশী যুদ্ধের কথা জানি। কিন্তু এই যুদ্ধ শুরু হওয়ার আগে যে একটি ঐতিহাসিক চুক্তি হয়েছিল মীরজাফর ও ইস্ট ইন্ডিয়া কোম্পানির কর্ণধার লর্ড ক্লাইভের এর সাথে সেটা সম্পর্কে খুব কমই... ...বাকিটুকু পড়ুন

মেধা নয়, রাজনৈতিক পরিচয়ই কি আমাদের রাষ্ট্রে যোগ্যতার মাপকাঠি?

লিখেছেন raselabe, ১৮ ই অক্টোবর, ২০২৬ ভোর ৬:২৯

বিসিএসসহ বিভিন্ন সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়ায় রাজনৈতিক পরিচয় বা ভেরিফিকেশনের কারণে প্রার্থীদের বাদ পড়ার অভিযোগ আমাদের প্রিয় মাতৃভূমিতে নতুন কোনো ঘটনা নয়। রাজনৈতিক দলগুলো ক্যাম্পাসে ক্যাম্পাসে নিজেদের ছাত্রসংগঠনের কার্যক্রম চালু... ...বাকিটুকু পড়ুন

×