বৃষ্টি
একটি সত্য বুঝেছি আজ জীবনের এই প্রান্তে এসে
কে আমাকে জড়িয়ে রেখেছে সবচেয়ে ভালোবেসে।
এখনো বলা হয়নি কত ঋণী আমি এই মাটির কাছে,
কীর্তনখোলার জলেই আমার ঠিকানা লেখা আছে।
আমার জীবনে বৃষ্টি এলে এখানেই আসুক বারবার
আমি মরে গেলে বৃষ্টিই্ হবে আমার উত্তারাধিকার।
নদী
কোন একদিন; অামার কবিতাগুলো অামাকে প্রশ্ন করে বলে,
তোমার যত লেখা অাছে কালি বাদে কেন লেখা হয় অশ্রুজলে?
অামি বলি, অামার ভেতরে বয়ে যাওয়া লোনা জলের কলতান,
কখনো কবিতার অদৃশ্য শরীর গড়ে যায় কখনোবা ছড়ায় গান৷
ফোটা ফোটা করে অনেক দিনের জমাট বাঁধার পরে সবই তা-
নদীর যত জল দেখা যায় তা আসলে অামারই লেখা কবিতা৷
কাজী সায়েমুজ্জামান
অামির কুটির, বরিশাল

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


