মন খারাপের রাত্রি নিয়ে এইতো অামি অাছি,
কপাল ঢাকা তোমার কালো চুলের কাছাকাছি৷
ফুলের চেয়ে অনেক বেশি ঘ্রাণ তোমার চুলে,
বৈরাগী মন উদাস দুপুর দিন কেটে যায় ভুলে৷
এক অাকাশের মেঘেরা সব জমাটবাঁধা কেশ,
বাতাস খোলে খুনসুটিতে খোপার ছদ্মবেশ।
কার ছোঁয়ায় চুল উড়ছে; পুড়ছে আমার মন
এই মিতালির কারণ খুজেঁ বেড়াই সারাক্ষণ।
চুলের বাড়াবাড়ি দেখে মনটা ভালো নেই-
ইচ্ছা করে একটু ধরে অালতো ছুঁয়ে দেই৷
কাজী সায়েমুজ্জামান
ডাকবাংলা, গলাচিপা
১০-০১-১৬; রাত ১২:০১
সর্বশেষ এডিট : ১১ ই জানুয়ারি, ২০১৮ সকাল ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



