somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

মুক্তিযুদ্ধে শহীদ গণকর্মচারির সংখ্যা ১৬১১ জন; সব পেশায়ই অাত্মদান সম্ভব

২৯ শে জানুয়ারি, ২০১৮ বিকাল ৩:২৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

একজন উর্দু কবির কথা মনে পড়ছে। তিনি কবি হয়েছিলেন। তার বন্ধুরা কেউ কেউ হয়েছিলেন আমলা। তাদের ক্ষমতা প্রতিপত্তি দেখে তার মনে হয়েছিল, কয়েকদিন মৌজ মাস্তি। তারপর সব শেষ। কেউ মনেও রাখবেনা। বন্ধুদের নিয়ে তিনি লিখেছিলেন,
আহবাব ক্যায়া নুমাজাহ কর গ্যায়া/
বিএ কিয়া, নোকর হুয়া, সাদী কিয়া,
পেনশন মিলা ফের মর গ্যায়া/
'বন্ধুরা কি কৃতিত্ব দেখিয়ে গেলো,
বিএ করলো, চাকর হলো, বিয়ে করলো,
পেনশন শেষে মরে গেলো।'

সরকারি চাকরিজীবীকে এভাবেই দেখেন কবি সাহিত্যিকরা। জীবনের যাত্রা পথে অগণিত যাত্রী চলে। এ পথে পদচিহ্ন রেখে যাওয়ার সুযোগ অনেকেরই কম। সরকারি চাকরিজীবীরা হয়ত এ গোত্রেরই। এ নিয়ে বহু কথা আছে। হুমায়ুন আজাদ বলতে চেয়েছিলেন, এদেশে কন্যার বাবার পছন্দ চাকর। কবি নির্মলেন্দু গুণ একটা ঘটনা বলেছেন। তিনি যখন অনিশ্চিয়তার পথে ঢাকা আসছিলেন। তার বাবা তাকে এগিয়ে দিতে নেত্রকোনার রেল স্টেশনে গিয়েছিলেন। গিয়ে দেখেন, তার বন্ধুও পুত্রকে ট্রেনে তুলতে একই প্লাটফরমে। বন্ধুর বাবা কবির বাবাকে গর্ব ভরে বলছেন, তার পুত্র সরকারি চাকরি পেয়েছে। এখন যোগদান করতে যাচ্ছে। বন্ধুর বাবার মুখটা ছিল গর্বে ভরপুর। বিপরীতে কবি গুণের বাবার দীর্ঘশাস। অনেক পথ পাড়ি দিয়ে জীবনের হিসাব মিলিয়ে কবি দেখেছেন, তিনি তার চাকরিজীবী বন্ধুর চেয়ে অনেক এগিয়ে আছেন। কাজে কর্মে। অমরতায়।

চাণক্য সেন লিখিত 'পিতাকে পুত্র' বইতে প্রধান চরিত্র একজন সাংবাদিক। তিনি একটি বিখ্যাত ইংরেজি পত্রিকার সম্পাদক। তার বাবা ছিলেন শিক্ষক। তার ইচ্ছা ছিল পুত্র সরকারি চাকরি করবে। পরে বিষয়টি নিয়ে পরামর্শের জন্য তার আত্মীয় আইসিএস অফিসার শ্রীমন্ত'র কাছে যান। শ্রীমন্ত পরার্ম দিলেন, সরকারি পেশা নয়। বরং সাংবাদিকতাই জীবনের উদ্দেশ্য বাস্তবায়ন করবে।

উল্লেখ্য, শ্রীমন্ত নামের একজন আইসিএস অফিসার চুয়াডাঙ্গার এসডিও ছিলেন। তিনি একটি টাউন হল নির্মাণ করেছিলেন। টাউন হলটির নাম এখনো শ্রীমন্ত টাউন হল। গুলশানেও সরকারি কর্মকর্তার নামে সড়ক রয়েছে। খুঁজলে দেশে অনেক স্থানের, সড়কের, চরের, ভবনে সরকারি কর্মকর্তার নাম পাওয়া যাবে। তারা ঠিকই মানুষের মনের বাইরে পদচিহ্ন রেখেছেন।

উর্দু কবির কবিতা দিয়ে লেখাটা শুরু করেছিলনাম। তিনি বাংলাদেশের মুক্তিযুদ্ধ দেখলে কবিতাটি লিখতে গিয়ে দুবার ভাবতেন। এদেশের গণকর্মচারীরা শুধু চাকরি নয়। দেশের জন্যও অনেকে ঝুকিঁ নিয়েছিলেন। শহীদও হয়েছিলেন। গতকাল গিয়েছিলাম সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে সচিব স্যারের সাথে দেখা করতে। তিনি জানালেন, কত জন সরকারি চাকরিজীবী মুক্তিযুদ্ধে শহীদ হয়েছেন তার একটা তালিকা করা হয়েছে। এ তালিকায় স্থানপ্রাপ্ত কেউ সামরিক নন। এদের সংখ্যা ১ হাজার ৬ শ ১১ জন।

যা বলছিলাম। সকল পেশায় থেকেই স্বার্থকভাবে জীবন উৎসর্গ করা যায়৷ পদচিহ্ন রেখে যাওয়া যায়৷ বেসামরিক সরকারি চাকরিজীবীদের দেশের জন্য জীবনদানের এ তথ্য সারা দুনিয়ার তাবৎ গণকর্মচারিদের জন্য অনন্তকাল ধরে প্রেরণা উৎস হয়ে থাকবে।
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সংকীর্ণ মন

লিখেছেন আলমগীর সরকার লিটন, ০৩ রা আগস্ট, ২০২৬ দুপুর ২:৩৮


রাস্তার মোড় যেনো সংকীর্ণ মন
ঘর উঠনে রাখবে আর কত কাল
চোখের নেশায় লালসার আগুন
জ্বলছে নিভবে না আর অমরণ

কখন মন জানালায় দেখেছ পায়রা
ভাবনার সফলী মাঠে যাচ্ছে উড়ে
দেখো নাই যে শান্তির পায়রা মন-
সংকীর্ণ... ...বাকিটুকু পড়ুন

দুই হাজার বছরের এক খেলা কীভাবে জমিদারি হয়ে উঠল

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৬:৩৯



১৮৮৩ সালের ৩১ মার্চ, লন্ডনের কেনিংটন ওভাল। এফএ কাপের ফাইনাল।

এক দলের নাম ওল্ড এটোনিয়ানস। ইটন কলেজের প্রাক্তন ছাত্রদের দল। ওইদিন মাঠে নামা এগারোজনের ভেতর ছিলেন একজন ব্যারনেট, একজন ল্যাটিন ভাষার... ...বাকিটুকু পড়ুন

জুলাই আন্দোলনের সম্ভাবনাময়, রৌদ্রোজ্জ্বল মুখগুলো ডানপন্থার অনুরাগী হচ্ছে! দায় কার?

লিখেছেন শেহজাদ আমান, ০৩ রা আগস্ট, ২০২৬ সন্ধ্যা ৭:০৩



জুলাই আন্দোলনের অন্যতম সেই আইকনিক ফটো--যেখানে দেখা যাচ্ছিল একটা ভার্সিটির ফাস্ট কি সেকেন্ড ইয়ারের মেয়ে পুলিশের গাড়ি আটকাচ্ছে, ওর ভার্সিটির এক বড় ভাইকে পুলিশের গাড়িতে তুলে নিয়ে যাওয়ার পর।... ...বাকিটুকু পড়ুন

যে বিলের কোনো রসিদ নেই

লিখেছেন রাজসোহান, ০৩ রা আগস্ট, ২০২৬ রাত ১১:২৪



ঢাকার পাইপলাইন গ্রাহকদের একটা বড় অংশ এই জুলাইয়ে জানিয়েছেন, দিনে এক থেকে দুই ঘণ্টার বেশি গ্যাস তাঁরা পান না। সেই এক-দুই ঘণ্টাও আসে গভীর রাতে কিংবা ভোরের আগে। ফলে... ...বাকিটুকু পড়ুন

ছাত্রদলকে সামলাতে না পারলে ক্যাম্পাসগুলো সহিংসতায় পূর্ণ হবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৪ ঠা আগস্ট, ২০২৬ বিকাল ৩:০৮


রাতে রংপুর, সকালে জগন্নাথ। আজকে জগন্নাথে ছাত্রদলের হামলার শিকার একযোগে সব বিরোধী দল। এসব কি ছাত্রদলের কাজ? নাকি ছাত্রদলের ভেতর ছাত্রলীগ প্রবেশ করেছে? জকসু জিএসের জীবন আশংকাজনক। দেশে যখন... ...বাকিটুকু পড়ুন

×