somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

প্লিজ বি লাইক জয়ী...

১৯ শে মার্চ, ২০১৮ দুপুর ১২:১৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


জয়ীকে আমি চিনিনা। ফেসবুকের প্রফাইলে দেখলাম সে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইবিএ থেকে মাস্টার্স করেছে। এর আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ফিনান্সে লেখাপড়া করেছে। জয়ী গত শনিবার মারা গেছে। রবিবার আমাকে তার প্রফাইলের লিংক দিয়েছিল চ্যানেল আই'র সাংবাদিক আপ্পি। আমার সাথে অনেক মেয়ের পরিচয়। তাকে চিনি কিনা! তার প্রোফাইলে গেলাম। তখন প্রফাইলটি রিমেম্বারিং। প্রফাইল ঘুরে এসে সারাদিন মন খারাপ ছিল। মানুষের জীবন এমন কেন! সে বাংলাদেশ -শ্রীলংকা ক্রিকেট ম্যাচও দেখেছে। আর তা নিয়ে উচ্ছ্বাস দেখিয়ে স্টাটাস দিয়েছে। এটা ছিল শেষ স্টাটাস।


তবে তার আরেকটা স্টাটাসে আমার চোখ আটকে যায়। সবাইকে তার মতো হতে বলেছে জয়ী। ওই পোস্টটা দিয়েছে সে গত ১৮ জানুয়ারি। শিল্পকলা একাডেমিতে পিঠা উৎসবে গিয়েছিল সে। পিঠা খাবারের ওয়ান টাইম প্লেট হাতে নিয়ে ডাস্টবিনে ফেলে দিচ্ছে এমন এমন একটা ছবি পোস্ট করেছে। তখন ডাস্টবিনটি ঘিরে অনেকগুলো ওয়ান টাইম প্লেট পড়েছিল। জয়ী লিখেছ-
This is Joyee.
Joyee eats at পিঠা উৎসব।
After eating Joyee puts the plate in the dustbin.
Joyee is responsible.
Be like Joyee.
তার প্রফাইল ঘুরে এসে দেখি মেয়েটি অনেক দিন ধরে লিউকোমিয়ায় আক্রান্ত ছিল। ভারতেও চিকিৎসা করিয়েছে। তার শেষ ইচ্ছা ছিল একটা লাল জামদানি শাড়ি পড়ার। বেতনের টাকা দিয়ে পরিবার নিয়ে রেস্টুরেন্টে খাওয়ার। মাকেও একটা শাড়ি কিনে দেওয়ার। গতকাল এ নিয়ে চ্যানেল আইর অনলাইনে একটা রিপোর্ট করেছে আপ্পী।
আমি তার শেষ কয়েকটা স্টাটাস দিয়ে দিচ্ছি।
--------------------------------------------------
Ruhin Afrin Joyee
March 8 at 4:04pm · Dhaka ·

The end has begun
-------------------------------------------------------
March 8 at 6:54pm · Dhaka ·
একটা লাল জামদানির শখ ছিল। আর একটা সলো থাইল্যান্ড ট্রিপের। একটা একদম সাদামাটা হালকা গোলাপী পার্ল নেকলেসের। চাকরির প্রথম মাসের ইনকাম দিয়ে বাপ মা ভাই ভাবিকে কোন shit expensive fine dine রেস্টুরেন্টে খাওয়ানোর। আম্মুকে পার্ট টাইম কাজের পয়সা দিয়ে একবার একটা শাড়ি দিয়েছিলাম। আরো ভালো একটা শাড়ি দেয়ার ইচ্ছা ছিল। এই ইচ্ছাগুলা এত বেশি হয়ে গেল?
-------------------------------------------------------
Ruhin Afrin Joyee is feeling thankful at Asgar Ali Hospital.
March 9 at 1:15pm · Dhaka ·

I have a onek koshto kore line pawa cannula in one hand, and infection from a cannula in the other hand. Can't reply to the texts yet. FORGET MY LAST STATUS. Absolutely din mean for people to buy me laal jamdani or stuffs. 2 lovely women expressed interest to buy me jamdani (!) and I forbid that and putting up this status so that keu na bole kine niye na ashe. I am overwhelmed by this gesture, but please, no. Thanks.

I received 2 bags of blood and feel much better than yesterday. Also, morphine helps.
-----------------------------------------------------------
শেষ স্টাটাস
Ruhin Afrin Joyee was watching Bangladesh vs srilanka.
March 16 at 11:06pm · Dhaka ·

Ki hoilo ki hoilo! Ki dekhlam ki dekhlam!
-------------------------------------------------------
জয়ী, তুমি সবাইকে বলেছো, তোমার মতো হতে। আমি সবাইকে তোমার মতো হতে বলবোনা। এত অল্প বয়সে কেউ যেন তোমার মতো চলে না যায়। তবে একদিক থেকে আমরা যেন জয়ীর মতো হতে পারি। আমরা সবাই যেন ময়লা আবর্জনা ডাস্টবিনে ফেলি। ঠিক জয়ীর মতো।

অামি মেয়র হলে জয়ীর এই ছবিটি দিয়ে ঢাকার বিভিন্ন জায়গায় বিলবোর্ড বানাতাম৷ তাতে লেখা থাকতো- প্লিজ বি লাইক জয়ী৷
সর্বশেষ এডিট : ২০ শে মার্চ, ২০১৮ সকাল ৯:২৭
৭টি মন্তব্য ৭টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

অন্তর্দহনের ওপারে প্রশান্তি

লিখেছেন মুহাম্মদ তমাল, ৩১ শে জুলাই, ২০২৬ রাত ২:৫৩



প্রিয় আকাশ,
মাঝে মাঝে তোমার দিকে তাকিয়ে মনে হয়, তুমিই সৃষ্টিকর্তার সবচেয়ে নিঃশব্দ প্রাঙ্গণ। তাই আমার সমস্ত অভিযোগ, অনুযোগ, ক্ষোভ, দীর্ঘশ্বাস আর অব্যক্ত আর্তনাদ তোমার দিকেই ছুড়ে দিই। তুমি নির্লিপ্ত,... ...বাকিটুকু পড়ুন

দক্ষিণ কোরিয়ার 'নতুন গ্রাম আন্দোলন'

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ৭:২৭



বাংলাদেশের উন্নতি হতে হলে, গ্রামগুলোর উন্নয়ন ছাড়া উপায় নাই। গত ৫৬ বছরে আমাদের দেশের গ্রামবাসীদের উন্নয়ন খুবই কম হয়েছে। সেখানকার মানুষ অবহেলার সম্মুখীন হয়ে নিম্ন সেলারির জব... ...বাকিটুকু পড়ুন

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

লিখেছেন জুল ভার্ন, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১০:৩২

বাকস্বাধীনতা নাকি বাকসন্ত্রাস?

বাকস্বাধীনতা একটি গণতান্ত্রিক সমাজের মৌলিক অধিকার। কিন্তু বাকস্বাধীনতা মানে যা খুশি তাই বলা নয়; অন্যের সম্মান, নিরাপত্তা ও সামাজিক স্থিতিশীলতাকে উপেক্ষা করারও নাম নয়।

কোনো ব্যক্তি, পরিবার, গোষ্ঠী বা... ...বাকিটুকু পড়ুন

আবার সমস্যা, ব্লগ আমাকে কেন ভোগাচ্ছে?

লিখেছেন মেহবুবা, ৩১ শে জুলাই, ২০২৬ সকাল ১১:৪৩

আবার সমস্যা ব্লগ ঠিকমত দেখা যায় না। কিছুদিন আগে এমনটি হয়েছিল। ব্লগার সুলাইমান সহজ করে সমাধান বের করে দিয়েছিল। এবার একই সমস্যা হচ্ছে তবে সেই একই উপায়ে কাজ হচ্ছে... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশ কি ইরানের নতুন শত্রু হতে চলেছে ?

লিখেছেন সৈয়দ কুতুব, ৩১ শে জুলাই, ২০২৬ দুপুর ১:০৬


মরুভূমির গরম বাতাস আর লোহিত সাগরের নোনা জলীয় বাষ্প যেখানে এসে মেশে, বাব এল মানদেব প্রণালীর সেই জায়গাটায় রাতের অন্ধকার নামলেই একটা অদ্ভুত নীরবতা ছেয়ে যায়। কিন্তু সেই নীরবতা... ...বাকিটুকু পড়ুন

×