somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

টাকা ভাংতি করার মেশিন দরকার

২৩ শে মে, ২০২৪ সকাল ৯:১০
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

চলুন আজকে একটা সমস্যার কথা বলি৷ একটা সময় মানুষের মধ্যে আন্তরিকতা ছিল৷ চাইলেই টাকা ভাংতি পাওয়া যেতো৷ এখন কেউ টাকা ভাংতি দিতে চায়না৷ কারো হাতে অনেক খুচরা টাকা দেখছেন৷ তার কাছে চাইবেন! মুখের ওপরে বলে দেবে নাই৷ বিনা কারণে কিছু কেনাকাটা করার পর বড় নোট দেখলে মালামাল রেখে বিদায় করে দেয়৷ এমন ব্যবহার করে যে সহ্য করা কঠিন৷ এই টাকা ভাংতি না থাকলে রিকশায় ওঠেন বেশি ভাড়া দিতে হবে৷ আশি টাকার ভাড়া একশ টাকা৷ রিকশাওয়ালা বলবো নাই৷ কম দিলে নেবেনা৷ মানে টাকা ভাংতি নাই আপনার দোষ৷ এজন্য আপনাকেই বেশি দিতে হবে৷

একবার একজনের অভিজ্ঞতা শুনছিলাম৷ ভাংতি নাই৷ হাতে পাঁচশ টাকার নোট৷ পরে একটা সিঙ্গারা নিয়ে পাঁচশ টাকার নোট দিয়েছিলেন৷ দোকানী মুহূর্তেই তার কাছ থেকে সিঙ্গারা কেড়ে নিয়ে জায়গা মতো রেখে দেয়৷ আমার কাছে ভাংতি করার একটা উপায় আছে৷ মোবাইলে টাকা দেই৷ অনেক সময় ভাংতি না থাকার জন্য রিকশায় বা গাড়িতে না চড়ে হাটি৷

একবার এক দোকানে একটা জিনিস কিনে এক হাজার টাকার নোট দিলাম৷ দোকানী তার জুনিয়র বিক্রেতাকে টাকা ভাংতির জন্য পাঠিয়েছে৷ পাক্কা এক ঘন্টা বসে রয়েছি৷ পরে সে যখন ফিরেছে জিজ্ঞাসা করলাম, এত দেরি কেন! জানালো, ভাংতির জন্য সে এই এলাকার প্রতিটি দোকানে গেছে৷ এজন্য দেরি! বুঝুন অবস্থা! এই যে টাকা ভাঙ্গানো বা ভাংতি করা বিরাট ঝামেলার৷

কয়েকদিন আগে মেট্রোরেলের মতিঝিল স্টেশনে গেলাম। উদ্দেশ্য আগারগাঁও যাবো। একশ টাকার নোট দিলাম। টিকেট কাটতে পারিনি। একটা মেশিনেও ভাংতি টাকা নাই। শনিবার সকালে হওয়ায় লোকজনের ভীড় কম ছিল। প্রতিটি মেশিন দেখার সুযোগ পেয়েছি। পরে পাঁচশ টাকা দিয়ে এমআরটি পাস করিয়ে নিলাম।

যাই হোক, এটা এখন বড় নাগরিক সমস্যা৷ এই সমস্যায় কেউ পড়েনি- এমন কোন লোক খুঁজে পাওয়া যাবেনা৷ তাহলে সমাধান কী!

সমাধান
সমস্যা থাকলেই সমাধান মেলে। উন্নত দেশে টাকা খুচরা করার মেশিন দেখে এসেছি৷ ওই মেশিনগুলো ট্রেন স্টেশনে, বাস স্ট্যান্ডসহ লোকজন জমায়েত হয় এমন স্থানে বসানো হয়েছে৷ অভিজ্ঞতার জন্য আমি বেশ কয়েকবার টাকা খুচরা করেছি৷ যদিও সেখানে নগদ টাকার কাজ কারবার কম৷ একটা কার্ডেই সব সমাধান৷ এবার আপনি বলতে পারেন- এদেশে উন্মুক্ত স্থানে টাকা খুচরা করার মেশিন বসালে চুরি ডাকাতি হতে পারে৷ আমাদের দেশে এটিএম বুথের অভাব নেই৷ এই টাকা খুচরা করার মেশিন এটিএম বুথে বসাতে পারে৷ এতে সহজেই এই সমস্যার সমাধান হয়ে যায়৷ এখন আনাচে কানাচে এটিএম বুথ৷ সবখানেই টাকা৷ অথচ টাকা খুচরা করার কোন উপায় নেই৷ এটিএম বুথ থেকেও পাঁচশ টাকার নোট পাওয়া ভাগ্যের ব্যাপার৷ খুচরা করার মেশিন থাকলে মানুষ বুথ থেকে টাকা তুলে যত টাকার খুচরা নোট দরকার সেগুলো সহজেই করে নিতে পারবে৷ বিশ্বাস করেন, এটা ছোট উদ্যোগ অনেক পরিবর্তন আনবে৷ নাগরিক জীবনে অনেক মুশকিল আছান হবে৷ এটা এখনো কেউ ভাবেনি এটা ভেবেই আমার অবাক লাগছে৷

এজন্য বেশি কিছু করার দরকার নেই৷ এই সমস্যা সমাধানে বাংলাদেশ ব্যাংকের একটা নির্দেশনাই যথেস্ট৷
সর্বশেষ এডিট : ২৩ শে মে, ২০২৪ সকাল ৯:১১
৫টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আহলে হাদিস বিরোধী পোষ্টে ব্লগে লাইক না থাকলেও গ্রুপে লাইক পাঁচ হাজার আটশত

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১৭ ই জুন, ২০২৬ সন্ধ্যা ৬:০৪



হাদিস প্রেমিক হলো নাস্তিক ও আহলে হাদিস। উভয় দল হাদিস দিয়ে মুসলিমদের বিভ্রান্ত করার চেষ্টা করে। আমি যেহেতু মুসলিমদের হেদায়াতের জন্য কাজ করি সেহেতু আমাকে আহলে হাদিস বিরোধী... ...বাকিটুকু পড়ুন

ইসলামী ব্যাংক - সবার ভাবী !

লিখেছেন ঢাকার লোক, ১৭ ই জুন, ২০২৬ রাত ৯:০৬

বাংলাদেশের ব্যাংকিং খাতে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি দীর্ঘদিন ধরে একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান। তবে সাম্প্রতিক সময়ে ব্যাংকটির নতুন চেয়ারম্যান হিসেবে মো. খুরশিদ আলমের নিয়োগকে কেন্দ্র করে ব্যাপক বিতর্ক সৃষ্টি হয়েছে। ব্যাংকের... ...বাকিটুকু পড়ুন

তারেক রহমানের প্রথম সফর কেন ভারতেই হওয়া উচিত ছিল?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৮ ই জুন, ২০২৬ রাত ৩:৩৯


দিল্লির ইন্দিরা গান্ধী বিমানবন্দরে আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান কলম্বোর পথ ধরে দেশে ফিরে আসেন । তিনি ভারতে ঢোকার অনুমতি পেয়েছিলেন... ...বাকিটুকু পড়ুন

২০২৪শের শহীদ নাকি প্রতারক ⁉️

লিখেছেন ক্লোন রাফা, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৫:৪৭



'বায়বীয় গুলিতে আহত হয়ে নিহত' এক শহীদের উপাখ্যান।

ইনুস বাটপারের ভূয়া শহীদের বিতর্কিত 'জুলাই শহীদ গেজেট' যে অসংখ্য মিথ্যা, প্রতারনা, জালিয়াতিতে ভর্তি একটা বড় রকমের মিথ্যাচার, বাংলাদেশের ইতিহাসের অন্যতম... ...বাকিটুকু পড়ুন

গল্পঃ প্রত্যাবর্তন

লিখেছেন ইসিয়াক, ১৮ ই জুন, ২০২৬ ভোর ৬:৪৪


চন্দ্রা পশ্চিমের বারান্দায় উদাস হয়ে দাঁড়িয়ে আছে।আকাশে ছড়ানো ছেটানো  মেঘ, সেই মেঘের মতই তার মনটা আজ  বিক্ষিপ্ত ।
ইদানীং মা কি সব সন্দেহ করে তাকে।অকারণই মনে হয় তার কাছে। তারই... ...বাকিটুকু পড়ুন

×