somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাফবচন
সাফবচন : লেখালেখি করার চেষ্টা করি। রাজনীতি দর্শণ অর্থনীতি - প্রিয় বিষয়গুলোর কয়েকটি। দৃঢ়ভাবে বিশ্বাস করি সিরিয়াস লেখা এবং অান্তরিক কাজ এবং মানুষ ও সমাজের প্রতি মমত্ববোধ একটা জাতির ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

লাখো রমজানে ছেয়ে গেছে দেশটা

০৫ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:১৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সংশপ্তক ধারাবাহিক নাটকের কথা মনে পড়ে। তখন ৮০‘র দশকের শেষদিক। আজও মনে আছে গভীর আগ্রহে অবাক হয়ে প্রতিটি পর্ব দেখতাম। সূচনায় ট্রিং ট্রিং আবহ সঙ্গীতের তালে তালে ছোট্র মালুর দৌড়ের কথা ভুলতে পারি না। ভুলতে পারি না অনেক সংলাপ। হুরমতির হুংকার ‘না আমি যাব না‘ অথবা মিয়ার ব্যাটার দম্ভোক্তি ‘টাকা আমার চাই‘ আজো কানে বাজে। আর হুমায়ূন ফরীদীকে অমর করে রাখা চরিত্র রমজানকে সেই নাটক দেখা জেনারেশনগুলো কী কখনো ভুলতে পারবে? কানকাটা রমজান আজ দেশজুড়ে মন্দ মানুষের এক চিরন্তন প্রতীক। শহীদুল্লাহ কায়সারের অসাধারণ এক সৃষ্টি। রমজানের একটা সংলাপও ছিল এরকম ‘আমি বারবার নিত্যনতুন তরিকায় ফিরে আসি‘। যুদ্ধ শুরু হওয়ার পর রমজান হুরমতিকে এই বলে ধমকায় যে আজ আর সে একা নয়, তার মতো হাজার হাজার রমজান চারদিকে খাইখাই করছে। হুরমতিকে সেই রাক্ষসদের মধ্যে ছুঁড়ে ফেলার ভয় দেখায়। কিছুদিন পর সত্যি সত্যি রমজানের মতো দেশীয় এক দালালের মাধ্যমে গোরাসৈন্যরা হুরমতির উপর হুমড়ি খেয়ে পড়ে। বিংশ শতাব্দীর শেষদিকে এবং একবিংশ শতাব্দীর শুরুর বছরগুলোয় ঠিক একই ধরনের ঘটতে থাকে বাংলাদেশে। কোন অজপাড়াগায়ের রমজানের বাহিনী নয়, বাঙালি সংস্কৃতির প্রাণকেন্দ্র রমনা বটমূলে এবং সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে ছাত্ররা রমজানের মূর্তি নিয়ে হামলে পড়ে নিরীহ ছাত্রীদের উপর। আরেকটা ডায়লগ খুব মনে পড়ে। জাহেদ এক পর্যায়ে মালুকে বলে ‘দেখবি, একদিন এরকম হাজারো রমজানে দেশটা ছেয়ে গেছে‘।
জানি না ঠিক কোন্ দশকে শহীদুল্লাহ কায়সার সংশপ্তক লেখেন। অনুমান করি পঞাশের শেষ বা ষাটের মধ্যভাগে। তাঁর জন্ম হয়েছিলো ১৯২৭ সালে। সেই হিসেবে মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিলো মাত্র ৪৪ বছর। কী এক অসাধারণ নৈপুন্যে তিনি সৃষ্টি করেছেন চিরকালীন এক খলনায়ক রমজান। তাঁর ভবিষ্যতবাণী আজ নিয়তি বলে মনে হয়। রমজানদের যেন বিনাশ নেই। এরা নানা তরিকায় বারেবারে ফিরে আসে। সেকান্দার মাস্টার যখন রমজানকে অভিশাপ দেয় তখন জাহেদ বলে যে মানুষের বদদোয়াও এদেরর ধ্বংস করতে পারে না। জাহেদের কথাই ঠিক। কোটি কোটি মানুষের অভিশাপও এদের গায়ে আঁচর কাটতে পারে না। মানুষের নির্জীবতাই এদের বংশবৃদ্ধির সবচেয়ে বড়ো নিয়ামক। আজ থেকে প্রায় ছয় দশক আগে শহীদুল্লাহ কায়সার সৃষ্টি করেছিলেন একজন রমজান। আজ লাখো রমজানে ছেয়ে গেছে দেশটা।
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০১৫ ভোর ৫:১৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও কেউ নেই!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩২

ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?

রাজধানীতে তিন বাসে আগুন



রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×