somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সাফবচন
সাফবচন : লেখালেখি করার চেষ্টা করি। রাজনীতি দর্শণ অর্থনীতি - প্রিয় বিষয়গুলোর কয়েকটি। দৃঢ়ভাবে বিশ্বাস করি সিরিয়াস লেখা এবং অান্তরিক কাজ এবং মানুষ ও সমাজের প্রতি মমত্ববোধ একটা জাতির ইতিবাচক পরিবর্তনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

এত দেশপ্রেম যায় কোথায়?

০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

এক্কেবারে কচি বয়সে প্রাইমারীতে সোনার বাংলা দিয়ে শুরু হয়। তারপর আমরা বেড়ে উঠতে থাকি দেশপ্রেমের গান শুনে শুনে। ফেব্রুয়ারী, মার্চ আর ডিসেম্বর এলে তো দেশের মানুষ উন্মাতাল হয়ে ওঠে দেশপ্রেমের জ্বরে। কবিতা, গল্প, নাটক, সিনেমাতেও কমতি নেই দেশপ্রেমের। ইদানিং দেখছি দেশের কোন কোন টিভি চ্যানেল সারা বছর জুড়ে প্রায় প্রতিদিনই দেশপ্রেম নিয়ে কিছু না কিছু প্রচার করছে। আমার ক্ষুদ্র জ্ঞান এবং অভিজ্ঞতা বলে একমাত্র ভারত ছাড়া দেশপ্রেমের প্রতিযোগিতায় আমাদের সমকক্ষ দেশ আর একটিও নেই। ভারতের ‘বন্দে মাতরম‘ এ আর রহমানের নতুন সুরে এখন তো সেখানে প্রায় অ্যাডিকশনের পর্যায়ে। ইংরেজী সঙ্গীত এবং সাহিত্যের যে অল্পবিস্তর খবর রাখি তাতে মনে হয় পৃথিবীর ইতিহাসের বৃহত্তম সাম্রাজ্য সৃষ্টিকারী এই বৃটেনও দেশপ্রেমের পরীক্ষায় অমাদের সঙ্গে নির্ঘাত ফেল মারবে! বৃটেনের জাতীয় সঙ্গীত ‘গড সেইভ দ্যা কুইন/কিং‘কে কি ঠিক দেশপ্রেমের সঙ্গীত বলা যায়?
প্রশ্ন হলো আমাদের দেশের মানুষের এত দেশপ্রেম যায় কোথায়? এত দেশপ্রেম থাকার পরও কেন দেশটা একটা জায়গায় প্রায় থমকে আছে? এত দেশপ্রেম নিয়ে কেন আমরা গণতন্ত্রের পয়লা সবক নির্বাচনটাও পাশ করতে পারছি না? অথচ পাশের বিশাল দেশ ভারত প্রায় ৬৮ বছর ধরে একটানা বিতর্কহীন এবং সবার কাছে গ্রহণযোগ্য নির্বাচন করে যাচ্ছে। ইউরোপীয় মানদন্ডের কথা আর নাই বা বললাম !
আসলে আমরা এতটাই নির্লজ্জ্ব হয়ে গেছি কেউই বা কোন কিছুই আমাদের জাগ্রত করতে পারছে না- আমাদের হুস ফিরিয়ে আনতে পারছে না। আমাদের একটা অংশের ধারণা দেশ যেখানেই থাক বা যাক , তাদের হাতে পশ্চিমা কনজিউমার ‘গুডস আর গেজেটস‘ থাকলে আর পশ্চিমাদের মতো হাটন-চলন-কথন করতে পারলেই তারা তাদের সমকক্ষ হয়ে যাবে! অথচ আমরা এখনও গণতন্ত্রের পয়লা সবকে বারে বারে ফেল মারছি। অনুমান করতে কষ্ট হয় না আমাদের যাত্রা কত দূর এবং দুর্বিসহ!
সর্বশেষ এডিট : ০৬ ই আগস্ট, ২০১৫ রাত ৮:৩৪
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কোথাও কেউ নেই!

লিখেছেন কাজী আবু ইউসুফ (রিফাত), ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১০:৩২

ঢাকা সিটিতে সিসিটিভি কি শুধু জরিমানা আদায়ের জন্য?

রাজধানীতে তিন বাসে আগুন



রাজধানীর গুরুত্বপূর্ণ মোড় ও সড়কে সিসিটিভি ক্যামেরা স্থাপনের উদ্দেশ্য শুধু ট্রাফিক আইন ভঙ্গের ছবি ধারণ করে জরিমানা আদায়... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম কি?

লিখেছেন ঠাকুরমাহমুদ, ১৯ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ১১:৩০



প্রায় বিশ কোটি মানুষের এক লক্ষ সাতচল্লিশ হাজার বর্গ কিলোমিটারের দেশ বাংলাদেশ। আর বাংলাদেশের ফরেন কারেন্সি আয়ের মাধ্যম মাত্র: - রেমিট্যান্স আর পণ্য রপ্তানি।

রেমিট্যান্স: সাধারণত কোনো ব্যক্তি যখন... ...বাকিটুকু পড়ুন

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×