somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারী

০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

নারী মা- নারী বোন;
নারীই এই সৃষ্টিকুলের
সর্বোত্তম!!
নারী বোকা- নারী জ্ঞানী;
নারীই এই সৃষ্টিকুলের
মহারানী!

.
.
.
( কোথাও নিচের গল্পটা পড়েছিলাম। )
বিমানের ইকোনমি ক্লাসের এক সুন্দরী তরুণী হঠাৎ তার আসন থেকে উঠে ফার্স্ট ক্লাসের একটা ফাঁকা সিটে গিয়ে বসে পড়লেন! তরুণীর এই কান্ড দেখে বিমানবালা এগিয়ে গিয়ে বললেন,

- ম্যাডাম আপনি ভুল করছেন! এটা ফার্স্ট ক্লাস আপনার আসন ইকোনমি ক্লাসে।

তরুণী বললেন, 'আমি নিউইয়র্ক যাব! আমার ইচ্ছে হয়েছে এখানে বসার! এখান থেকে আমাকে কেউ সরাতে পারবে না।'

আসলেই কেউ তাকে সরাতে সক্ষম হচ্ছিলো না। তবে সব শুনে ক্যাপ্টেন বললেন, 'আচ্ছা যে তরুণী ঝামেলা পাকাচ্ছে সে কি অনেক সুন্দরী?'

কো-পাইলট বললেন, 'জি, স্যার একদম চোখ ধাঁধানো সুন্দরী!'

ক্যাপ্টেন এবারে বললেন, 'সে যদি সুন্দরী হয় তাহলে মনে হয় আমি এই ঝামেলাটার সমাধান করতে পারবো! কারণ আমার বউও সুন্দরী! আর আমি তাকে প্রতিদিন ভালোমতই সামলাতে পারি!'

অতঃপর ক্যাপ্টেন ফার্স্ট ক্লাসে গেলেন এবং সেই সুন্দরী তরুণীর কানে ফিসফিস করে কি যেন একটা বলতেই তরুণী সেই ফার্স্ট ক্লাসের সিট ছেড়ে উঠে বললেন, 'ওহ! আই এ্যাম স্যরি!'

তারপর নিজের ইকোনমি ক্লাসের সিটে গিয়ে বসে পড়লেন। এসব দেখে বিমানবালা আর কো-পাইলট তো অবাক! তারা ক্যাপ্টেনকে জিজ্ঞেস করলেন,

-'আপনি সুন্দরীর কানে কি বললেন যে এভাবে দ্রুত কাজ হয়ে গেল?'

ক্যাপ্টেন মুচকি হেসে বললেন, 'আমি তাকে বলেছি যে এই বিমানের ফার্স্ট ক্লাস নিউইয়র্ক যাবে না! শুধু মাত্র ইকোনমি ক্লাস নিউইয়র্ক যাচ্ছে! আর ফার্স্ট ক্লাস যাচ্ছে ডাইরেক্ট নিউজিল্যান্ডে!'

-----------------------০------------------------

জানি পুরুষরা খুব মজা পেয়েছেন। কারণ কৌতুকটায় নারীদের বুদ্ধিমত্তাকে তাচ্ছিল্য করা হয়েছে।

কিন্তু আমি যদি বলি, আইনস্টাইন এবং নিউটনের চেয়েও বুদ্ধিমত্তায় যিনি জ্ঞানী, তিনি একজন নারী এবং তাঁর নাম "হাইপেশিয়া"। তাহলে নিশ্চয়ই ভ্রু কুঞ্চিত হবে।

যদি বলি, কেন্দ্রীয় শহীদ মিনারের অন্যতম রূপকার হলেন একজন নারী। ভাস্কর নভেরা আহমেদ। পুরুষশাসিত সমাজ বলে যার নাম ইতিহাসে রাখা হয়নি।

দুইবার নোবেল বিজয়ী নারী হলেন, মেরি কুরী।

জানি না, সাতজন বীরশ্রেষ্ঠের মাঝে কেন কোন নারী নেই। সব হারিয়ে তাদের বীরঙ্গনা হয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে।

তবে নারীদের প্রতি একটা অনুরোধ, মেকাপে, সেলফিতে আর ছোট কাপড় পরার স্বাধীনতাতে নিজের বুদ্ধিমত্তা বিকশিত না করে, ব্যবহারিক কাজে বিকশিত করেন। তাহলে আর কারো দন্ত বিকশিত হবে না।

মনে রাখবেন,

"কোন কালে একা হয়নিকো জয়ী,
পুরুষের তরবারী;
শক্তি দিয়েছে, প্রেরণা দিয়েছে,
বিজয়া লক্ষ্মী নারী।"
- কাজী নজরুল ইসলাম
সর্বশেষ এডিট : ০৪ ঠা মে, ২০১৬ রাত ১২:০৫
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।

লিখেছেন রাবব১৯৭১, ২৮ শে আগস্ট, ২০২৬ ভোর ৬:৩৫

সবাইকে একসঙ্গে লড়তে হবে এর কোনো বিকল্প নেই।
যারা ভাবছেন ঘরে বসে থাকলেই সবকিছু আপনাআপনি হয়ে যাবে, তারা ভুল ভাবছেন। দেশের বর্তমান পরিস্থিতিতে জনগণের শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক আন্দোলনের কোনো বিকল্প নেই।... ...বাকিটুকু পড়ুন

Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

লিখেছেন জুল ভার্ন, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫২



Out of the frying pan into the fire- কড়াই থেকে অগ্নিকুণ্ডে!

ইংরেজি প্রবাদ “Out of the frying pan into the fire”- অর্থাৎ এক বিপদ থেকে বাঁচতে গিয়ে আরও বড় বিপদের... ...বাকিটুকু পড়ুন

চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

লিখেছেন নাহল তরকারি, ২৮ শে আগস্ট, ২০২৬ সকাল ৭:৫৩



চিঠির সঙ্গে আমার এক অন্যরকম সম্পর্ক

উনি আমাদের ভবেরচর পোস্ট অফিসের পোস্টমাস্টার। অত্যন্ত ভালো মনের একজন মানুষ। তাঁর সঙ্গে আমার পরিচয়টা শুধু পোস্ট অফিসের প্রয়োজনের কারণে নয়; বরং দীর্ঘদিনের এক আন্তরিক... ...বাকিটুকু পড়ুন

নীরব আত্মপক্ষ।

লিখেছেন রাজা সরকার, ২৮ শে আগস্ট, ২০২৬ দুপুর ১:৪০

নীরব আত্মপক্ষ।

স্বাধীনতার জন্য সশস্ত্র আন্দোলনের মাসুল বাঙালি হিন্দুকে গুণে গুণে দিতে হয়েছিল ব্রিটিশকে । বাকিটা মুসলিম লীগ ও নেহেরুইয়ান কংগ্রেস মিলে যা করার করে গেছে। এবং পরবর্তীকাল থেকে মুসলিম... ...বাকিটুকু পড়ুন

এই সমাজ- ৭২

লিখেছেন রাজীব নুর, ২৮ শে আগস্ট, ২০২৬ রাত ১১:১৩



দেশের সরকার অযোগ্য অদক্ষ হলে, জনগনের শান্তি থাকে না।
দেশের জনগন সারাদিন কাম কাজ করে। অফিসে নানান রকম যন্ত্রনা পোহায়। নানান জক্কি ঝামেলা পোহাতে হয়। অফিসে থাকে না... ...বাকিটুকু পড়ুন

×