somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ছোটগল্প-কলাপাতা রঙের শাড়ি

১৬ ই জুন, ২০১২ রাত ৮:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিকেলের দিকে পার্কের পরিবেশটা একটু কোলাহলময়ই থাকে। নগরীর চিরচেনা কোলাহলময়তা থেকে একটু মুক্তি লাভের আশায় এই পার্কে এসে লোকজন সবাই মিলে ভীড় করে আর সেই কোলাহলময়তাকেই বরণ করে নেয়। কিন্তু আজকের ব্যাপারটা ভিন্ন। আজ তেমন একটা ভীড় নেই পার্কে। আর সজীব পার্কের পশ্চিমদিকের যে কড়ইতলাটায় বসে সেদিকটা তো আজ প্রায় জনশূন্যই বলা যায়। সজীবের জন্য সেটা ভালই হল। এলোমেলো চিন্তাগুলোকে একটু গুছিয়ে নেওয়ার সুযোগ পেল সে। প্রতিনিয়ত কুঁড়ে কুঁড়ে খাওয়া চিন্তাগুলোকে সে আর বাড়তে দিতে চায় না, এর একটা সমাপ্তিরেখা টানতে হবে আজই এবং এখুনি, সিদ্ধান্তে উপনীত হয় সজীব। এলোমেলো চিন্তাগুলো শুরু জিনিয়ার সাথে বন্ধুত্ব হওয়ার পর থেকেই। এক সাথে পড়ার সুবাদে অনেক ভাল একটা বন্ধুত্ব গড়ে উঠে দুজনার। কিন্তু একটা পর্যায়ে সজীব প্রচন্ড দুর্বল হয়ে পড়ে জিনিয়ার প্রতি, সে টেরও পায় না কখন যে তার বন্ধুত্বটা ভালবাসায় রূপান্তরিত হয়েছে। কিন্তু সে জিনিয়াকে বিষয়টা কিছুতেই বলতে পারে না, তার কেবলই মনে হতে থাকে জিনিয়া তো শুধু তার সাথে বন্ধুত্ব করেছে, তার সুখ দুঃখগুলো শেয়ার করেছে কিন্তু এখন যদি সজীব তার ভাললাগার কথা বলে তাহলে হয়তো জিনিয়া রাগ করে তাদের মধ্যকার সম্পর্কটাই ভেঙে দিতে পারে। আর সজীব ভালবাসা আর বন্ধুত্ব কোনটাই হারাতে চায় না আর যদি দুটোই হারাতে হয় তাহলে কি যে হবে সেটা ভেবেই কূল পায় না সজীব। এসব চিন্তা থেকেই বহুদিন ধরে এলোমেলো সজীব একটা সিদ্ধান্ত নেওয়ার জন্য আজ জিনিয়াকে পার্কে আসতে বলেছে। এসব ভাবতে ভাবতেই সজীব পার্কের পিচঢালা পথটার দিকে তাকায় আর তখনই জিনিয়াকে দেখতে পায়। সজীবের মনে হল সে কোন স্বর্গের অপ্সরীকে দেখছে। জিনিয়া আজ একটা কলাপাতা রঙের শাড়ি পরেছে। কলাপাতা রংটা সজীবের অনেক প্রিয়। খোলা চুলগুলো বাতাসে উড়তে থাকায় আরও ভাল লাগছে জিনিয়াকে। জিনিয়া এসেই সজীবের পাশে বসে পড়ে আর বলে উঠে "কিরে, হঠাৎ এই নির্জন পার্কে শিডিউল ...কোন বদ মতলব আছে নাকি? "জিনিয়ার কথা শুনে একটু হাসে সজীব আর বলে "যেই সাজগোছ করছিস, মতলব না থাকলেও এখন চলে আসছে।নেব নাকি একটা চান্স? তুই কি বলিস্? "সজীবের কথা শুনে জিনিয়াও না হেসে পারে না। একটু পর জিনিয়াই শুরু করে "বল, কি জন্য ডেকেছিস?বাসায় অনেক কষ্ট করে বুঝিয়ে বেরিয়েছি, তাড়াতাড়ি ফিরতে হবে। "সজীব বড় করে একটা নিঃশ্বাস নেয় আর নিঃশ্বাস নেয়া শেষ করেই বলতে শুরু করে "জিনিয়া,তুই কি জানিস, এই কলাপাতা রঙের শাড়িতে তোকে কত সুন্দর দেখাচ্ছে? আমি সারাটা জীবন তোকে এই কলাপাতা রঙের শাড়িতে চোখের সামনে দেখতে চাই। তুই আমায় এই কলাপাতা রঙের শাড়িটার আঁচল ধরে রাখতে দিবি সারাজীবন। "জিনিয়ার চোখগুলো চিকচিক করে উঠে। অশ্রুভেজা চোখগুলোতে প্রাপ্তির আনন্দ।সজীবের হাতটা আলতো করে ধরে জিনিয়া বলে "আরে গাধা,এই গাধীটা তো তোর জন্যই আজ এই কলাপাতা রঙের শাড়িটা পড়েছে, তুই বুঝিস না? "জিনিয়ার হাতটা শক্ত করে চেপে ধরে হঠাৎ সজীব বলে উঠে "এবার তো দেখছি বদ মতলবটা চরিতার্থ কোনও বাধাই থাকল না। "কপট রাগে মুঠি পাকিয়ে সজীবের পিঠে সশব্দে এক কিল বসিয়ে দিয়ে জিনিয়া বলে "তবেরে.....শয়তান!!!! "জিনিয়ার কিল খেয়েই সম্বিত ফেরে সজীবের।"নাহহহহহ!!!! পেত্নীটা আজ রেগেছে..."ভেবেই দৌড়ায় সজীব আর জিনিয়াও পিছন থেকে তাড়া করতে থাকে সজীবকে.....
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×