প্রতিদিনের রোদজ্বলা আকাশটায় আজ মেঘের প্রাচুর্য। মেঘ সরিয়ে সূর্যটা আজ কিছুতেই উঁকি দিতে পারছে না। যখনই একটু মেঘ সরিয়ে সূর্যটা হাসার চেষ্টা করছে ঠিক তখনই আরও বড় একটা মেঘ সূর্যটাকে আবার ঢেকে দিচ্ছে। সূর্যটাকে আজ বড় একান্ত আপন মনে হচ্ছে রোদোর। তার বেলায়ও যে ঠিক এমনি ঘটে চলেছে। জীবনের সুখ, আনন্দগুলি কেবলই ঢেকে যাচ্ছে দুঃখের আতিশয্যে। অথচ একসময় রোদোর জীবনটা এমন ছিল না। দুঃখ যে একেবারেই ছিল না তা না তবে সুখের আতিশয্যে দুঃখগুলোকেও মাঝে মাঝে সুখের মত মনে হত। জীবনটা পাল্টাতে শুরু করে নীরার বিদায়ের পর থেকেই। রোদোর আজকাল কেবলই মনে হয় মৃত্যুটা আর কত দূরে? অথচ একসময় রোদো ভাবত এমন কোন ঔষধ আবিষ্কার করা যায় না যাতে অমর হওয়া যায়। তাহলে সে আর নীরা যে কোন মূল্যে ঐ ঔষধটা খেয়ে নিত আর অমরত্বের দেখা পেত। রোদোর মনে হত নীরার কোলে মাথা রেখে কোটি কোটি বছর অনায়াসেই কাটিয়ে দিতে পারবে সে। রোদো কল্পনা করত এমন একটা পৃথিবীর কথা যেখানে সে আর নীরা ছাড়া অন্য কোন জনমানবের অস্তিত্ব ও নেই। কিন্তু বিধাতার মনে বোধহয় অন্য কিছুই ছিল। আর তাইতো এ সুখের অধ্যায় ফুরাতে বেশি দিন লাগেনি। বছরখানেক আগে এক বাস দুর্ঘটনায় সপরিবারে নিহত হয় নীরা। বাসে নীরা ছাড়াও তার বাবা, মা আর একমাত্র ছোট ভাই ছিল। গ্রামের বাড়ি থেকে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। খবরটা শোনার পর থেকেই একেবারে হতবিহবল হয়ে পড়ে রোদো। তবুও জানাযা দেয়া থেকে শুরু করে কবর দেয়া পর্যন্ত সমস্ত প্রক্রিয়াতেই অংশ নেয় রোদো। এরপর থেকেই রোদোর একলা জীবনে দুঃখের অবাধ প্রবেশাধিকার ঘটে আর সুখগুলো এমনিতেই হারিয়ে যায় দূর অজানায়।একা একা থাকতেই ভাল লাগে রোদোর। মানুষের সঙ্গও অসহ্য মনে হয় আজকাল। আর প্রায়ই একটা অদ্ভুত কাজ করে রোদো। আর তা হল নীরার কবরটা দু হাতে খুঁড়ে খুঁড়ে নীরাকে একবার ব্যর্থ চেষ্টা করা।ব্যর্থ এজন্য যে একটু খুঁড়তেই নীরার আত্মীয় স্বজন রা এসে থামিয়ে দেয় রোদোকে আর রোদোর বাবা মার কাছে পৌঁছে দিয়ে তাকে কোন মানসিক হাসপাতালে দিয়ে দেওয়ার পরামর্শ দিয়ে যায়। প্রথমদিকে অনেক সহ্য করলেও কিছুদিন আগে রোদোর বাবা সিদ্ধান্ত দেয় রোদোকে মানসিক হাসপাতালে দিয়ে দিতে। আজই রোদোর হাসপাতালে যাওয়ার দিন। রোদো সেই সকাল থেকেই রেডি হয়ে আছে আর অন্য ঘরে রোদোর মা কান্নার হাট বসিয়েছে। রোদোর বাবা, তাদের অন্যান্য আত্মীয় স্বজন কেউই থামাতে পারছে না রোদোর মাকে।রোদোর মানসিক হাসপাতালে যাওয়ার ব্যপারটা কিছুতেই মানতে পারছেন না তিনি। একটু পরেই হাসপাতালের অ্যাম্বুলেন্স এসে যায় রোদোদের বাড়ির সামনে। অ্যাম্বুলেন্সের শব্দ শুনেই রোদো আগে থেকেই গোছগাছ করা ব্যাগ কাঁধে নিয়ে রুম থেকে বের হয়ে গেটের দিকে যেতে থাকে। আর অন্য ঘর থেকে কাঁদতে কাঁদতে রোদোর মা,বাবা, আত্মীয় স্বজনরাও রোদোর পিছু পিছু আসতে থাকে। অ্যাম্বুলেন্সে উঠতে গিয়ে হঠাৎ করেই রোদো একটু থমকে দাঁড়িয়ে পিছু ফিরে মায়ের মুখপানে তাকায়। রোদোর মা আর নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন না, একছুটে গিয়ে তিনি রোদোকে নিজের বুকে জড়িয়ে ধরেন আর চোখের জলে রোদোর মাথার চুলগুলো ভিজিয়ে দেন। একটু পর রোদোই তার মায়ের কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে অ্যাম্বুলেন্সে উঠে বসে। রোদো উঠতেই অ্যাম্বুলেন্সটা ছেড়ে দেয় আর মায়ের মুখটাও ক্রমাগত দূরে সরে যেতে থাকে আর রোদো আপনমনেই বিড়বিড় করে বলতে থাকে "মাগো,আমায় ক্ষমা করো। নীরার স্মৃতি ভুলার জন্য, নীরার কবরটা থেকে দূরে থাকার জন্য আমাকে এই পাগলের অভিনয়টুকু করতেই হল। র্হৃদয়ের বামপাশটাকে অগ্রাহ্য করার জন্য আমাকে ডানপাশটা ছেড়ে দিতে হল। আমি কেমন করে বাঁচব মা,বলতে পার? অনেক মিস করব মা তোমায় ...অনেক ...."কিন্তু রোদোর কথাগুলো রোদোর মায়ের কানে পৌঁছায় না কখনোই। ঝাপসা চোখে দেখতে দেখতে একসময় মায়ের মুখটা সম্পূর্ণই হারিয়ে যায় রোদোর দৃষ্টিসীমা থেকে। রোদোরা হারিয়ে যায় এমনি করেই, কোন কিছুই আটকাতে পারে না তাদেরকে।রোদোরা যে বড় অভিমানী। সকল রোদোদের জন্য রইল শুভকামনা ...
সভ্যতার দাবাখেলা-ইতিহাস
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।