-হ্যালো, কেমন আছ?
-ভাল। তুমি?
-আমিও ভাল। কি কর?
-মাথায় কাঁঠাল ভাঙ্গি। কিন্তু সমস্যা হল হাতে কাঁঠালের কস লেগে ছিল খেয়াল করি নি। এখন ওটা চুলে লেগে গেছে। বিচ্ছিরি একটা অবস্থা। এদিকে বাসায় আবার সরিষার তেল নেই। তোমার কাছে সরিষার তেল হবে একটু?
রাজের কথা শুনে শরীর কাঁপিয়ে হাসি এল অরনার।বোঝা যাচ্ছে মহারাজের ওরফে রাজের মেজাজ এখন গরম। মেজাজ গরম হলেই এমন অদ্ভূত অদ্ভূত কথা বলে রাজ। অবশ্য অরনাও কম যায় না।
-সরিষার তেল তো নাই। কেরোসিন আছে? চলবে?
-ধুরররর...তুমি না!!!!
-জানপাখিটার মেজাজ এত গরম কেন?
-আর বলো না, কালকে পরীক্ষা। অথচ এখন পর্যন্ত কিচ্ছু পড়া হয় নি। ফেল করব নিশ্চিত!!!
-ওহ! নিজের পড়ার নামে নাম নাই। আমাকে তো খালি বল পড়! পড়! পড়! পড়! এখন আর কথা বলা যাবে না। তোমার পড়ার ক্ষতি হবে, ইত্যাদি ইত্যাদি কত কথা!!! আর নিজের পড়ার খবর নাই।
-আরে, ওটা তো বলি আমার জন্যই। আমার বউটা নামকরা ডাক্তার হবে আর আমি সবাইকে গর্ব করে বলে বেড়াব আমি ডাক্তারের জামাই। এজন্যই তো তোমাকে এত পড়তে বলি জাদুসোনা। বুঝছি???
রাজের কথা শুনে গলাটা ধরে এল অরনার। ও জানে রাজ তাকে অনেক অনেক ভালবাসে। ওর দৃঢ় বিশ্বাস ও রাজকে যতটা ভালোবাসে তার থেকেও অনেক অনেক বেশি ভালবাসে রাজ ওকে। এতে অবশ্য অরনার কোন আফসোস নেই। গলাটা ধরে এলেও তা একেবারেই রাজকে বুঝতে দেয় না অরনা। কপট রাগ দেখিয়ে বলে ...
-হুহহহহ...বিয়েই হল না আবার স্বামী?সখ কত?আর আমি তোমায় বিয়ে করলে তো? তোমার মত জুলজিতে অনার্স পড়ুয়া ছেলেকে বিয়ে করতে বয়েই গেছে আমার। আমি নিজে ডাক্তার। বিয়েও করব ডাক্তারকে। বুঝছ সোনা?
-ওহ,এই তোমার ইচ্ছা। আমারও তোমাকে বিয়ে করতে বয়েই গেছে। এইসব ডাক্তার মেয়েছেলে বিয়ে করে শেষমেষ বিপদে পড়ব নাকি? দেখা যাবে রোমান্টিক একটা মূহুর্তে আছি ওমনি হাসপাতাল থেকে ফোন আসবে ...মেডাম, আর্জেন্ট ডেলিভারী কেস,এক্ষুনি আসতে হবে। এরচেয়ে বাবা আমার কাজিন সুমীই ভাল। বাংলায় অনার্স, প্রথম বর্ষ। বেশ দেখতে। ভাবছি ওকেই ...
-কি? এই ছিল তোমার মনে। আমিতো তোমাকে টেষ্ট করছিলাম। বাহ, ভালই হল। টেষ্ট করতে গিয়ে মনের কথাটা বের করতে পারলাম। খেতাপুরি তোমার। রাখলাম।
-এই শোন, শোন অরনা ...রাগ করো না। তুমি যদি চাও তোমাকে দ্বিতীয় বউ হিসেবে রাখতে পারি। আমার মনে হয় সুমী ও তাতে আপত্তি করবে না। বোকাসোকা মেয়ে তো ...
-কি? আমি দ্বিতীয় বউ? সামনে পাইলে তোমারে আজকে বুঝাইতাম চান্দু!!!
-ও...দ্বিতীয় বউ পছন্দ হচ্ছে না। আচ্ছা তাহলে তুমি প্রথম, সুমী দ্বিতীয়।
-আহ, সখ কত? আমি তোমাকে দ্বিতীয় বিয়ে করতে দিলে তো?
-অনুমতি দিবা না? আচ্ছা না দিলে নাই। আমার ডাক্তার বউই চলবে। ওসব সুমী -টুমীর দরকার নাই!!!
-কেন? এখন সুমীর দরকার নাই কেন?
-কারণ, আমি যে শুধু তোমাকেই ভালবাসি ডাইনী!!!
-কি? আমি ডাইনী?
-না তো কি? যে বউ স্বামীকে দ্বিতীয় বিয়ের অনুমতি দেয় না সে তো ডাইনীই।
-বেশ তো...আমি ডাইনীই। তবুও আমার তোমাকে পুরোটাই চাই। ভাগাভাগি চলবে না।
-এই ডাইনী, এবার পড়তে বস। আর কথা বলা যাবে না।
-ওকে। পড়ব। কিন্তু তোমাকেও পড়তে হবে। কোনমতেই ফেল করা যাবে না। খুব মনযোগ দিয়ে পড়।
-আচ্ছা ডাইনী ...জাদুসোনা আমার। আমিও পড়তে বসলাম। বাই।
-বাই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।

