somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার মিষ্টি বউ।

২৭ শে জুলাই, ২০১২ ভোর ৬:৪৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

বিয়েটা করেই ফেললাম অবশেষে। অনার্স শেষ করে ব্যাংকের চাকরিটা করছি প্রায় মাস ছয়েক হতে চলল । যেদিন চাকরিটা হল সেদিন থেকেই মা -বাবার ঘ্যান ঘ্যান শুরু হল বিয়ের জন্য। বেশ বিরক্ত হলাম, এতদিন আমার বিয়ের কোন তোড়জোড় নেই আর যেই চাকরিটা হল অমনি বিয়ের বাদ্য বাজানোর জন্য সবাই ব্যাস্ত হয়ে পড়ল। যেন এতদিন আমার বিয়ের কোন প্রয়োজনই ছিল না! সাফ না করে দিলাম। এখন বিয়ে টিয়ে না , আগে কটা দিন নিজের মত থাকি তারপর না হয় দেখা যাবে। কিন্তু মা -বাবার ঘ্যান ঘ্যান চলতেই থাকল। শেষমেষ বিরক্ত হয়ে আমিও ভাবলাম বিয়ে একটা করেই ফেলি, বয়স তো আর কম হল না! তাছাড়া বিশ্ববিদ্যালয় জীবনে তো প্রতিদিনই মনে হত ...ইস! যদি বিয়ে করতে পারতাম!এখন যখন সুযোগ এসেছে তো সেটাকে কাজেই লাগাই। তাছাড়া আজ হোক কাল হোক বিয়ে তো করতেই হবে। মত দিয়ে দিলাম। মা -বাবা তো চরম খুশি, মহা উৎসাহে পাত্রী দেখা শুরু হল। আমার পছন্দের কেউ আছে কিনা জানার প্রয়োজনববোধও করল না কেউ। যেন কারও পছন্দের কেউ থাকতেই পারে না, এমন একটা ভাব। আমার অবশ্য সত্যিই পছন্দের কেউ ছিল না।প্রায় এক সপ্তাহের মধ্যেই চার -পাঁচটা মেয়ে দেখা হয়ে গেল। এর মধ্যে বেশিরভাগই মার বান্ধবীর মেয়ে নয়তো বাবার বন্ধুর মেয়ে। প্রতিটা মেয়ে দেখানোর সময়ই আমি ক্যাবলাকান্তের মত হা করে মেয়ে দেখি। পারলার থেকে সদ্য সেজে আসা মেয়েগুলোকে দেখতে ভালই লাগে। সবই একরকম মনে হয়।পাত্রী দেখা শেষ হতেই মায়ের জেরা ...
"অমন হা করে মেয়ে দেখতে হয়? একটু রয়ে সয়ে দেখবি না? "
আমিও কম যাই না, জবাব দেই
"আরে বিয়ে করব, একটু ভাল করে দেখব না? "
মেয়ের ব্যাপারে মতামত চাইলে প্রতিবারই আমার কথা "ভালই তো"এর মধ্যেই সীমাবদ্ধ থাকে। শেষমেষ মা বিরক্ত হয়ে আমাকে বাদ দিয়েই পাত্রীপক্ষকে আমার পাসপোর্ট সাইজ ছবি দেখিয়ে পাত্রী দেখা শুরু করল এবং তিনদিনের মাথায় বিয়েও ঠিক করে ফেলল। আজই বিয়ে হল। বিয়ের আগে আমি অবশ্য মেয়েকে সরাসরি দেখিনি। মা এক কপি ছবি দিয়েছিল, ঐটাই দেখেছি। বিয়ের আসরে বসেই সরাসরি আমার বউকে দেখলাম। প্রথমবার দেখেই আমার মনে হল আমি প্রেমে পড়ে গেছি। এই মেয়েটা আগে দেখা সেই মেয়েগুলোর মত না। সেজেছে, তবে খুবই হালকা সাজ। খুব মানিয়েছে, শুধু তাকিয়ে থাকতে মন চায়। আমিও পারিপার্শ্বিকতা ভুলে হা করে আমার বউয়ের দিকে তাকিয়েই থাকলাম। মা তো দেখে মহাখুশী। বুঝতে পারল আমার মেয়ে খুব পছন্দ হয়েছে। বিয়ের পুরোটা সময়ই আমি আমার বউকে দেখেই পার করলাম। বিয়ের সব আনুষ্ঠানিক ঝামেলা শেষ করতে করতে রাত দশটা বেজে গেল। মা আমাকে আর আমার বউকে বাসরঘরে দিয়েই মুচকি হেসে বাইরে থেকে দরজা লক করে চলে গেল। ও ..এর মধ্যে আমার বউয়ের নামটাও জেনেছি, সুইটি। নামটা খুব পছন্দ হয়েছে আমার। এরকম মিষ্টি মেয়ের নামও মিষ্টি না হলে যে একেবারেই মানাত না। সুইটি ঘোমটা টেনে বিছানায় বসে আছে। ঘোমটার কারণে মুখই দেখা যাচ্ছে না। আমি তো অস্থির হয়ে গেলাম। এই মিষ্টি মেয়েটার মুখটা দেখতে না পারলে যে আমি মরেই যাব। আমি বিছানায় উঠে আস্তে করে ওর দিকে এগিয়ে গিয়ে একেবারে গা ঘেষে বসলাম। বেশ লজ্জা লাগছিল আবার একটা অমোঘ আকর্ষণও কাজ করছিল। আলতো করে হাতটা দিয়ে ঘোমটাটা সরিয়ে ওর মুখপানে তাকালাম।লজ্জারাঙা মুখটা একেবারে লাল হয়ে আছে। ইস! কি যে মায়াময় একটা মুখ। আমি অপলকভভাবে দেখতে থাকলাম। আনন্দে আমার চোখটা অশ্রুতে ভরে উঠল। মনে হল, অনেক পূন্য করেছিলাম তাই বোধহয় এরকম একটা বউ পেয়েছি যার মুখপানে তাকিয়ে আমি সারাটা জীবন অনায়াসে পার করে দিতে পারব। লজ্জা ভুলে দুহাত বাড়িয়ে শক্ত করে আমার বউটাকে জড়িয়ে ধরলাম। আমার মিষ্টি বউটাকে হাতছাড়া করতে আমি যে একদমই রাজি নই ...পাঠক আপনিই বলুন, এমন মিষ্টি বউটাকে হাতছাড়া করা কি আমার ঠিক হবে????
১১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

সভ্যতার দাবাখেলা-ইতিহাস

লিখেছেন ইল্লু, ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ৩:৪৫

ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন

# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?

লিখেছেন প্রগতি বিশ্বাস, ১৬ ই নভেম্বর, ২০২৬ সকাল ১০:২৯



চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!

### ভূমিকা

প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।

কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন

এই কি পরিচয়

লিখেছেন আলমগীর সরকার লিটন, ১৬ ই নভেম্বর, ২০২৬ দুপুর ১২:০৫


তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন

বর্ষায় সালথা গ্রামে

লিখেছেন রাজীব নুর, ১৬ ই নভেম্বর, ২০২৬ বিকাল ৫:১৩

গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন

বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

লিখেছেন অপলক , ১৬ ই নভেম্বর, ২০২৬ রাত ১০:৫৬



বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

×