একটু আগেই মারা গেলাম ....স্বাভাবিক মৃত্যু নয়,ফ্যান এ রশি পেঁচিয়ে সাহস করে ঝুলে পড়েছিলাম। অপমৃত্যু। দরজা খোলাই ছিল, মা হঠাৎ রুমে এসে আমাকে ঝুলন্ত আবিষ্কার করল আর যত জোরে পারা যায় তত জোরে একটা চিৎকার করে বাবাকে ডাকল। বাবা অবশ্য এসেই চিৎকার করল না,উনি একটু শক্ত ধাচের লোক,সামলে নিলেন নিজেকে। প্রথমেই আমাকে ফ্যান থেকে নামালেন, আর সুন্দরভাবে মেঝেতে শুইয়ে দিলেন। এলোমেলো চুলগুলো হাতেই আঁচড়ে দিলেন। বাবাকে দেখে খুব মায়া লাগছিল। বাবাই ফোন করে নানা,নানু,দাদা, মামা,চাচ্চু, ফুপিসহ সব আত্মীয়দের খবর দিলেন। ঘন্টা দুয়েকের মধ্যে পুরো বাড়ি গমগম করে উঠল। অপমৃত্যুর কথা শুনে প্রতিবেশীরও হামলে পড়ল। অনেক দিন পর নিজের নামে সব ভাল ভাল কথা শুনতে লাগলাম। ভালই লাগছিল,মনে হল মরে ভুল করিনি। তবে ছোটমামা,ফুপিরা যখন কাঁদছিল তখন খুব খারাপ লাগছিল।বড্ড আদর করত আমায়। একটু পরই জানাযা শেষ করে সবাই আমাকে নিয়ে আমাদের পারিবারিক কবরস্থানে চলে এল। আসার সময় মা আমাকে জড়িয়ে ধরে খুব কাঁদছিল, বার বার চুমু একে দিচ্ছিল আমার কপালে। বাবা আর ছোট মামাই ধরে আমাকে কবরে নামিয়ে দিল, আর মাথাটা কেবলামুখী করে দিল। শক্ত মাটিতে বালিশ ছাড়া শুতে বেশ অস্বস্তি লাগছিল,কিন্তু কি আর করা যাবে?আমাকে শুইয়ে দুজনেই উঠে গেল। একটু পরেই আমার দুনিয়াটা আধার হতে লাগল।বাঁশ দিয়ে ঢাকার পর আস্তে আস্তে মাটি দিয়ে ঢাকার ফলে আমার চারপাশটা অন্ধকার হয়ে গেল। কিছু মাটির টুকরা আমার কাফনের কাপড় ঢাকা শরীরেও পড়ল। ৰেশ ভয় লাগছিল।আবার ভালও লাগছিল,কোন শব্দ নেই। চারদিকে শুনশান নীরবতা। অপেক্ষা করছি কখন মুনকার-নাকীর ফেরেশতারা আসবে। কিন্তু এ কি???? তিনটা প্রশ্নের উত্তর তো মনে করতে পারছি না। আগে তো ঠিকই পারতাম। উফ্!!! কি যে হবে? ফেরেশতারাও তো আসছে না,এত দেরি করছে কেন??? সাথে সাথেই তো আসার কথা। ভয়টাও বাড়ছে একটু একটু করে। আরে!!! চারপাশটা আলোকিত মনে হচ্ছে!!!দুটো বিকট অবয়বের মত লাগছে।মুনকার-নাকীর বোধহয় চলেই এল। ভয়টা বাড়ছেই...ক্রমশই ...
সভ্যতার দাবাখেলা-ইতিহাস
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।