এইমাত্র ব্রেকিং নিউজে দেখলাম এ বছর মেডিকেল ভর্তি করানো হবে জিপিএ এর ভিত্তিতে। এসএসসি ও এইচএসসি মিলে যাদের মোট জিপিএ আট, তারা ভর্তির জন্য আবেদন করতে পারবে। এটা কোনভাবেই গ্রহণযোগ্য হতে পারে না। বিশেষ করে আমরা যারা দুটো A+ থাকার পরও মেডিকেলে ভর্তি হতে পারিনি এটা তাদের সাথে এক ধরনের প্রতারণা। আমরা ভর্তি হতে পারিনি এতে যে শুধু আমরাই দায়ী ছিলাম তা কিন্তু না, এর জন্য দায়ী ছিল পুরো সিস্টেম। আমাদের জোর দাবি ছিল অন্তত জিপিএ এর ভিত্তিতে না হোক, দ্বিতীয় বার যেন মেডিকেল ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ নিষিদ্ধ করা হয়। কিন্তু স্বাস্থ্য অধিদপ্তর আমাদের কথা কানেও তুলেনি । আমাদেরকে ঠেলে দিয়েছে এক অসম প্রতিযোগিতায় যেখানে আমরা নিতান্তই অসহায়। যারা মেডিকেল পরীক্ষা দিয়েছেন তারা নিশ্চয়ই জানেন, দ্বিতীয়বারে অংশগ্রহণ করা পরীক্ষার্থীরাই বেশি মেডিকেলে চান্স পায় কেননা যেখানে প্রথমবারের পরীক্ষার্থী প্রস্তুতির সময় পায় তিন মাস সেখানে তারা পায় দেড় বছর। তাই এক্ষেত্রে লেভেল প্লেইং ফিল্ড হচ্ছে না কখনোই। আর আজকে এসে স্বাস্থ্য অধিদপ্তর এমন একটা সিদ্ধান্ত নিয়েছে যখন আমাদের জন্য আর কোন সুযোগই অবশিষ্ট নেই। কিন্তু তাদের জবাব দেয়া প্রয়োজন, কেন আমাদের সাথে এমন প্রতারণা করা হল? কেন আমাদের এই সুযোগ দেয়া হল না? কেন আমাদের জন্য লেভেল প্লেইং ফিল্ড সৃষ্টি করা হল না?কেন সিস্টেমের গ্যাড়াকলে ফেলে আমাদের স্বপ্নগুলো অঙ্কুরেই বিনষ্ট করা হল? কেন আমাদের মা বাবার আজন্ম লালিত স্বপ্ন পূরনে বাধার দেয়াল তুলে দেয়া হল? স্বাস্থ্য অধিদপ্তরের মাননীয় কর্তাব্যক্তিরা, স্বপ্ন ভাঙ্গার কষ্টটা কেমন তা কি আপনারা জানেন, না জানতে চেষ্টা করেছেন কোনদিন?তবে কেন আমাদের সাথে প্রতারণা করলেন?কেন আমাদের স্বপ্ন ভাঙ্গার উপলক্ষ হলেন? কেন, কেন কেন? জবাব চাই ...জবাব দিতে হবে...
জিপিএ এর ভিত্তিতে মেডিকেল ভর্তি ... স্বাস্থ্য অধিদপ্তর জবাব চাই, জবাব চাই।
সভ্যতার দাবাখেলা-ইতিহাস
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।