বাবা দিবসে একটা পোস্ট দেওয়ার অনেক ইচ্ছে ছিল, কিন্তু কোন এক রহস্যময় কারণে কেন যেন দেওয়া হয়ে উঠে নি। বাবার সাথে কেন জানিনা আমার সম্পর্কটা কোনদিনই ঠিক বন্ধুত্বপূর্ণ হয়ে উঠে নি বরং অনেকাংশেই বিরোধ পূর্ণ। আমার বাবা আর আমার মতের মিল হয় না বললেই চলে। উনি পূর্বে তো আমি পশ্চিমে, উনি ডানে তো আমি বামে। মাঝে মাঝে মনে হত অন্যদের বাবা কত ভাল, একেবারে বন্ধুর মত। আর আমার বাবাটা একদমই ভাল না। আজ এই বাবাটাই আমার সব। আমার ক্যারিয়ার নিয়ে আমার চেয়ে বেশি ভাবে আমার এই খারাপ বাবাটা। জীবনের বাস্তবতাগুলো চোখে আঙ্গুল দিয়ে শিখিয়ে দেয় আমার এই খারাপ বাবাটা। আমার কম খাওয়া, না খাওয়া নিয়ে আমার এই খারাপ বাবাটার চিন্তার শেষ নেই। বাসায় আসার জন্য ফোন করে অস্থির করে তোলে আমার এই খারাপ বাবাটা। মাসটা শেষ হলেই আমার বেতনটা ঠিকই হাতে তুলে দেয় আমার এই খারাপ বাবাটা। আমার বাবাটা আসলেই অনেক খারাপ, রাগটা অনেক বেশি। এবার বাসা থেকে আসার সময়ও রাগারাগি হয়েছে। আমি ঠিকই আমার রাগটা ধরে রেখে ফোন করিনি কিন্তু বাবা থাকতে পারেনি। ফোন করেই জানতে চেয়েছে "ভাল আছ? খেয়েছ?। "বাবা, স্বার্থপরের মত শুধু নিয়েই যাচ্ছি, কখনও কিচ্ছু ফেরত দিতে পারিনি। হয়ত কোনদিন পারবও না। কোনদিনও মুখ ফুটে বলতে পারিনি, আজ বলছি "অনেক ভালবাসি তোমায় বাবা, অনেক ...যতটা ভালবাসা যায় তার থেকেও অনেক বেশি। তুমি এতটা খারাপ বলেই হয়ত তোমাকে এতটা ভালবাসি। বাবা, প্রার্থনা করি যেন তোমার কবরে আমার মাটি দিতে না হয়, তুমিই যেন আমার কবরে মাটি দিতে পার। জানি তোমার কষ্টটা এতে বেশিই হবে, কিন্তু তুমি তো জানই আমি একটু স্বার্থপরই। বাবা, তোমার কি কোনদিন বিশ্বাস হবে আমি তোমার জন্য কাঁদতে পারি? জানি হবে না। তোমার চিরকালের বিরোধী তোমার জন্য কাঁদবে, এটা অবিশ্বাস্যই। কিন্তু বিশ্বাস কর বাবা, সত্যি বলছি...এই কথাগুলো লিখছি আর অঝোর ধারায় কাঁদছি আমি। কি বোকা আমি ...তাইনা বাবা?তোমার মত খারাপ বাবার জন্য আমি কাঁদছি। কি লজ্জা!!! থাক আর কাঁদব না। শুভকামনা রইল তোমার জন্য, ভাল থেক আর পারলে আমায় ক্ষমা করো।"আমার এই খারাপ বাবাটার জন্য সবাই একটু দোয়া করবেন।
সভ্যতার দাবাখেলা-ইতিহাস
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।