অনন্যাকে বিয়ে করেছিলাম বছর দুয়েক আগে। প্রেমের বিয়ে, বিশ্ববিদ্যালয় জীবনের টানা চার বছরের প্রেমের সফল পরিণতি টেনেছিলাম বিয়ের মাধ্যমে। এক ছাদের নিচে আসতে পেরে দুজনের আনন্দের সীমা ছিল না। জীবনটাকে মনে হত রংধনুর মত সাতরঙে আঁকা। অনন্যাকে ভাললেগেছিল যেদিন প্রথম দেখেছিলাম সেদিনই, একবার দেখেই মনে হয়েছিল এই মেয়েটাকে ছাড়া আমার চলবে না। পরে বন্ধুদের মাধ্যমে প্রপোজ, পিছন পিছন আইকার আঠার মত লেগে থাকার ফলাফল নায়িকার সম্মতি। রবিঠাকুরের হৈমন্তীর মতই ছিল আমার অনন্যা। আমার চোখে পৃথিবীর শ্রেষ্ঠ সৃষ্টি, সৌন্দর্যের আঁধার। নিষ্কলঙ্কও বলা যেত কিন্তু এক আদিম সুখের সন্ধানে কিছু সময়ের জন্য দুজনের কিছু উন্মত্ত মুহুর্তে মেতে উঠার কারণে তা বলা যাচ্ছে না। অবশ্য সেটাকে আমি চাঁদের কলঙ্ক হিসেবেই গন্য করি। দুজনের সম্মতিতেই অপরিণামদর্শী বিষয়টা ঘটেছিল যার ফলাফল সম্পর্কে দুজনের একজনও সচেতন ছিলাম না। যার ফলাফল মাস তিনেক পর অনন্যা আমাকে জানাল, তার শরীরে এখন আর একটা শরীরের অস্তিত্ব জানান দিচ্ছে। " অনন্যা প্রেগন্যান্ট "-এই খবরটা আমার মাথায় আকাশ ভেঙে পড়ার মতই একটা খবর ছিল। দুজনই তখন অনার্স তৃতীয় বর্ষে। আর আমারও তখন বিয়ে করার মত কোন পরিস্থিতি ছিল না আমার বড় দুইজন অবিবাহিত (বিবাহযোগ্য) বোন থাকায়। যদিও বলতে খুব বাঁধছিল কিন্তু উপায়ান্ত না দেখে শেষ পর্যন্ত অনন্যাকে এবরশন এর কথা বলতে একপ্রকার বাধ্য হলাম। ওর মুখের দিকে তাকিয়েই বুঝতে পারছিলাম ও অনেক আশা নিয়েই আমার কাছে এসেছিল কিন্তু আমারও কিছু করার ছিল না।আমি সার্বক্ষণিক পাশে থেকেই আমার এক বন্ধুর পরিচিত ক্লিনিকে অনন্যার এবরশানটা করিয়ে নেই। এই ঘটনার পর থেকেই অনন্যা পাল্টাতে শুরু করে। আগের সেই প্রাণচাঞ্চল্য, উদ্দম কোথায় যেন হারিয়ে যায়। আমি অবশ্য সবসময়ই ওকে সাপোর্ট দিয়ে যেতাম।"দেখবে বিয়ের পর একটা দুজন মিলে একটা ফুটবল টিম বানাব, একটা বাচ্চার জন্য মন খারাপ করো না "-এইসব বলে ওকে হাসাতে চেষ্টা করতাম। ও হাসতও কিন্তু তাতে প্রাণের ছোঁয়া কমই থাকত। এইভাবেই দেখতে দেখতে দুজনেরই অনার্স শেষ হয় এবং দুজনেই প্রাইভেট একটা ফার্মে বেশ ভাল বেতনের চাকরিও পেয়ে যাই। ততদিনে আমার বড় দুবোনের বিয়ে হয়ে যাওয়ায় আর অনন্যার পরিবারও রাজি থাকায় বেশ ধুমধামেই দুজনের বিয়েটা হয়। পুরনো সব ভুলে অনন্যাও ততদিনে বেশ সাবলীল। দুজনেই খুব খুশি ছিলাম, বেশ কাটছিল দুজনের সংসারজীবন। এরপর কুটুর কুটুর করে কিভাবে যে একটা বছর কেটে যায় টেরই পাই না। কিন্তু দিন যত যাচ্ছিল অনন্যা ততই মা হবার জন্য অস্থির হয়ে উঠছিল কিন্তু ও কিছুতেই বাচ্চা কনসিভ করতে পারছিল না। শেষমেষ ওর পীড়াপিড়িতে ডাক্তারের শরণাপন্ন হতে হল। আর ডাক্তারের কাছে গিয়েই জানতে পারলাম আমার আর অনন্যার স্বপ্নভাঙনের খবরটা। দুজনের বেশ কিছু টেষ্ট করে ডাক্তার জানালেন নিষ্ঠুর সত্যটা। সেই বছরদুয়েক আগের করা অনন্যার এবরশানে মাত্রাতিরিক্ত ব্লিডিং এর পার্শপ্রতিক্রিয়ায় অনন্যা কোনদিনই বাচ্চা কনসিভ করতে পারবে না অর্থাৎ ও কোনদিন মা ডাক শুনতে পারবে না। ডাক্তারের কথাগুলো শুনে আমি আর অনন্যার দিকে তাকাতে সাহস পাচ্ছিলাম না। শেষে ওর "এই ওঠো "শুনে উঠতে হল। বাসায় এসে ও বেশ স্বাভাবিক আচরণই করছিল। আমি ভাবছিলাম ওকে কিভাবে সান্ত্বনা দেব কিন্তু পরে দেখি ওই আমাকে সান্ত্বনা দিচ্ছে "বাচ্চা লাগবে না , দেখো আমাদের দুজনের টুনটুনির সংসার এমনিতেই ভাল কাটবে। কিন্তু আমি তোমাকে ফুটবল টিমটা করে দিতে পারব না। "-বলে হাসতে হাসতেই পরক্ষনেই আমাকে জড়িয়ে ধরে অঝোর ধারায় কাঁদতে লাগল অনন্যা। কাঁদতে কাঁদতেই অজ্ঞান হয়ে পড়ে অনন্যা। তাড়াহুড়ো করে ওকে নিয়ে আবার হাসপাতালে ছুটি। দুদিন পর জ্ঞান ফেরে অনন্যার, এর পরদিন ওকে নিয়ে আসি বাসায়। কিন্তু এরপর থেকেই অনন্যা অস্বাভাবিক আচরণ করতে থাকে। সব ঠিকঠাক শুধু প্রায়ই রাত বিরাতে জেগে উঠে আর আমাকে ডেকে তুলে বলে "এই, বাচ্চাটা কাঁদছে, একটু কোলে নাও না "।আমি তখন ওকে জোর করে মাথায় হাত বুলিয়ে আবার ঘুম পাড়িয়ে দেই। ও প্রায়ই আমাকে বলে "আমার চাঁদের মত ফুটফুটে বাচ্চাটা না আমাকে মা মা বলে ডাকে কিন্তু আমি যখনই ওকে কোলে নিতে যাই ও দৌড়ে পালিয়ে যায়। আমি জিজ্ঞেস করি,এই পালাচ্ছ কেন? আমি না তোমার মা হই। ও বলে, তুমি পঁচা, তুমি তো আমাকে পৃথিবীতেই আসতে দিলে না, আমাকে মেরে ফেললে, আমি তোমার কাছে আর যাব না, তাহলে তুমি আবার আমাকে মেরে ফেলবে। আমি কত্ত করে বলি তুমি আমার জাদুসোনা, আমি তোমাকে মারতে পারি? কিন্তু ও কাছে আসে না, পালিয়ে যায়, আমি ওকে ধরতেও পারি না। "বলতে বলতে অনন্যা ডুকরে কেঁদে ওঠে। আমি ওকে সান্ত্বনা দেওয়ার ভাষা খুঁজে পাই না। আমার চোখের কোনটায়ও এমনিতেই জলে ভরে উঠে। কিন্তু পরক্ষনেই লুকিয়ে ফেলি পাছে অনন্যা দেখে ফেলে এই ভয়ে! আজকাল নিজেকে বড় অপরাধী মনে হয়। বারবার মনে হয় সেদিন কেন কাপুরুষের মত কাজটা করলাম, কেন নিষ্পাপ বাচ্চাটাকে খুন করলাম? আর একটু সাহসী কি হতে পারতাম না? মাঝে মাঝে ভাবি সেদিনের সেই পাপেরই বোধহয় প্রায়শ্চিত্ত্ব করছি আমি আজকে। কিন্তু অনন্যা কেন? ওর কি দোষ? এই প্রশ্নটার জবাব খুঁজে পাই না।আজকাল আমিও অনন্যার মত সেই বাচ্চাটাকে আমার চারপাশে দেখতে পাই। ফুটফুটে, একেবারে অবিকল অনন্যার মতই দেখতে, ছোট ছোট পা ফেলে সারা ঘরময় দৌড়ে বেড়াচ্ছে বাচ্চাটা। আর আমি আর অনন্যা পেছন পেছন দৌড়াচ্ছি ওকে ধরার জন্য। কিন্তু কেন যেন ধরতে পারছি না, কেবলই দূরে সরে যাচ্ছে ও আমাদের কাছ থেকে ...অনেক দূরে...
প্রায়শ্চিত্ত ...
সভ্যতার দাবাখেলা-ইতিহাস
ইতিহাসটা অনেকটা দাবার ছকের মত সাজানো,সামনের ঐ রাজা,মন্ত্রী নিয়ে যত গল্পকথা,আশেপাশের হাতী ঘোড়ারা কিচছুটা আনুষাঙ্গিক হলেও পেছনের সারিবাধাঁ সৈন্যদের কথা খুব একটা জানা যায় না।১৯০৭ সালের দিনাজপুর রেলওয়ে ষ্টেশনের চোখের... ...বাকিটুকু পড়ুন
# প্রেম, আকর্ষণ ও একগামিতা: মানুষ কি সত্যিই একজনের মধ্যেই সীমাবদ্ধ?
চ্যাটজিপিটি কর্তৃক আমার সাক্ষাৎকার ও আমা কর্তৃক চ্যাটজিপিটি সাক্ষাৎকার!
### ভূমিকা
প্রেম মানুষের জীবনের অন্যতম জটিল অনুভূতি। এর মধ্যে রয়েছে জীববিজ্ঞান, যৌনতা, আবেগ, আকর্ষণ, সামাজিক সংস্কৃতি, নৈতিকতা এবং ব্যক্তিগত প্রতিশ্রুতি।
কৃত্রিম বুদ্ধিমত্তা (AI)... ...বাকিটুকু পড়ুন
এই কি পরিচয়

তুমি নরপিশাচ হইও না,
মানুষ দেখো, স্বার্থের পূজারী হইও না,
ক্ষমতার আগুন চেও না,
সন্ত্রাসের উল্কা ভূত হচ্ছো!
দেখছি জঙ্গীবাদের ধোয়ার ছুঁয়া,
এই কি তোমার পরিচয়?
প্রশ্ন কাকে ভালোবাসতে চাও
মানুষ নাকি অন্য কিছু... ...বাকিটুকু পড়ুন
বর্ষায় সালথা গ্রামে
গ্রাম দেখতে বেড়িয়েছি, গ্রামের নাম সালথা।
আঁষাঢ় মাস। নদী-খাল-বিল পানিতে একদম টইটম্বুর।
যেদিকে তাকাই শুধু পানি আর পানি। স্বচ্ছ কাঁচের মতো।
ছলাৎ ছলাৎ শবে নৌকায় করে অনেকটা পথ গেলাম।
শহর থেকে... ...বাকিটুকু পড়ুন
বিআরটিএ (BRTA)র সেবার অন্তত: দুটি ক্ষেত্রে নিন্দা জানাই

বিআরটিএ(বাংলাদেশ সড়ক পরিবহণ কর্তৃপক্ষ) তথা সরকারের উপর আমার কিছু সরল মনের ক্ষোভ আছে। কারনটা হল, টাকা দিয়ে সেবা না পাওয়া, যা কিনা স্পষ্ট ফাকিবাজি, জিম্মি করে টাকা আদায়ের পর্যায়ে... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।