somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

যেভাবে পাসপোর্ট বানাবেন :)

২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



কিভাবে পাসপোর্ট বানাবেন?
পাসপোর্ট অফিস থেকে ফ্রি ফরম সংগ্রহ করুন অথবা অনলাইনে (http://www.passport.gov.bd) ফরম ফিলাপ করে প্রিন্ট করুন। নির্ধারিত ব্যাংকে টাকা জমা দিন (সাধারণ ৩৪৫০, জরুরী ৬৯০০ টাকা) জমা স্লিপটি ফরমের প্রথম পৃষ্ঠার ডান কোনায় আঠা দিয়ে লাগান বাম পাশে ছবি অতঃপর সত্যায়ন পূর্বক পাসপোর্ট অফিসে জমা দিন। যেকোন প্রথম শ্রেনীর কর্মকর্তাগণ/কমিশনার/পৌর মেয়রগণ সত্যায়ন করতে পারবেন। ফরমটির সাথে প্রয়োজনীয় দলিলাদি সংযুক্ত করুন যেমন ভোটার আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধন সনদ। আপনার সবকিছু ঠিক থাকলে কর্তৃপক্ষ তা জমা নিবেন এবং ছবি তুলে আপনাকে পরবর্তী একটা সম্ভাব্য তারিখ দিবে পাসপোর্ট নেয়ার জন্য। এর মাঝে আপনার বর্তমান ও স্থায়ী ঠিকানায় দুই জায়গায় পুলিশ যাবে ভেরিফিকেশনের জন্য। তাদেরকে মিনিমাম ৫০০/১০০০ টাকা দিয়ে ম্যানেজ করতে হবে নতুবা তাদের অসন্তুষ্টি আপনার পাসপোর্ট না পাওয়ার প্রধান কারণ হতে পারে। ভেরিফিকেশন রিপোর্ট OK করলে আপনি ২১ কর্ম দিবসের মধ্যে পেয়ে যাবেন আশা করা যায়। উল্লেখ্য যে, অনেক সময় আপনার সবকিছু ঠিক থাকার পরেও ভেতরকার লোকজন এটা-ওটা ভুল হয়েছে বলে আপনার কাগজ-পত্র ফেরত দিতে পারে এবং কৌশলে কিছু দাবী-দাওয়া পেশ করতে পরে। যেমনঃ আমাদেরকে এত টাকা দিন আমরা ঠিক করে দিচ্ছি। আপনি অপারগ, নিরুপায়। আবার কখনও আপনার নসিব ভাল থাকলে বা ত্রুটিমুক্ত থাকতে পারলে এ ধরনের ঝামেলায় নাও পড়তে পারেন।

যেসব ব্যাংকে টাকা জমা দিতে পারবেনঃ
(সোনালী ব্যাংকসহ আরও ৫টি ব্যাংকে টাকা জমা দিতে পারবেন। ১. ওয়ান ব্যাংক, ২. ট্রাস্ট ব্যাংক, ৩. ব্যাংক এশিয়া, ৪. প্রিমিয়ার ব্যাংক, ৫. ঢাকা ব্যাংক)

বাস্তবতা এবং শটকার্ট (যা মাঠ পর্যায়ে নিয়মিত দেখা যায়)ঃ
দালাল ধরুন সমস্ত চিন্তা-ফিকির তার। আপনি টাকা দিন, সে সবকিছু রেডি করে আপনার হাতে দিবে। আপনি জমা দিবেন কোন ভুল-ত্রুটি তাদের চোখে পড়বে না। ছবি তুলে চলে আসুন আর এক কপি ফটোকপি দালালকে দিন। নিশ্চিন্তে ঘরে ঘুমান। কোন ভেরিফিকেশন নেই সব ম্যানেজ। ২১ কর্মদিবস শেষে পাসপোর্ট নিয়ে আসুন, খুশিতে দেশ-বিদেশ ভ্রমন করুন। ;) ইহাই বাংলাদেশ যদিও কর্তৃপক্ষ এগুলো বন্ধের ব্যাপারে যথাসাধ্য চেষ্টা করে থাকেন :(

বিঃ দ্রঃ এর বেশি আমার এলেমে নেই যেহেতু আমি ওখানের কর্মরত নই। এরপরেও কোন প্রশ্ন থাকলে ইনবক্স-ম্যাসেজ সর্বদা আপনার সেবায় নিয়োজিত যতটুকু আমার অভিজ্ঞতায় রয়েছে। এছাড়াও বিস্তারিত সকল তথ্য জানতে http://www.dip.gov.bd ঘুরে আসুন। সবাইকে ধন্যবাদ।
সর্বশেষ এডিট : ২১ শে মার্চ, ২০১৭ সকাল ১১:২৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

দেয়ালের ছবি আর বই এর পাতায় আধিপত্য দেখে ! অথচ বন্দর আর কড়িডোরের অসম চুক্তিতে সব শিয়ালের এক রা॥

লিখেছেন ক্লোন রাফা, ১০ ই অক্টোবর, ২০২৬ সকাল ৭:১২


দেশ বিক্রির পরীক্ষিত ঠিকাদার....



দেয়ালের ছবি দেখলেই ভারতীয় আধিপত্য, আর বন্দর বেচে দিলে নীরবতা কেন?

দেয়ালে একটা ছবি আঁকা দেখলেই যাদের মুখে ফেনা উঠে যায় - "বাংলাদেশ... ...বাকিটুকু পড়ুন

মার্কিন সেনা কর্মকর্তা কর্মকর্তার মেজর নিদাল্ল হাসানের মৃত্যুদণ্ড.....

লিখেছেন জুল ভার্ন, ১০ ই অক্টোবর, ২০২৬ দুপুর ২:৩২



নিদাল হাসান (পুরো নাম: নিদাল মালিক হাসান) হলেন মার্কিন সামরিক বাহিনীর একজন সাবেক মেজর এবং মনোরোগ বিশেষজ্ঞ (Psychiatrist)।

২০০৯ সালে যুক্তরাষ্ট্রের টেক্সাসের ফোর্ট হুড সামরিক ঘাঁটিতে সংগঠিত এক... ...বাকিটুকু পড়ুন

আপার ফিরে আসার পদ্ধতি কি?

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১০ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২৩



আপা কেন ভারতে বেড়াতে গেলেন সেটা সবাই জানে। আগামী ডিসেম্বরে আপা দেশে ফিরে আসার আগ্রহের কথা জানিয়েছেন সেটাও সবাই জানে। আপা কিভাবে দেশ থেকে রাষ্ট্রীয় সফরে ভারতে গেলেন... ...বাকিটুকু পড়ুন

রবীন্দ্রনাথ ঠাকুর কি আসলেই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন?

লিখেছেন অন্তর্জাল পরিব্রাজক, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ৮:৪৪



“রবীন্দ্রনাথ ঠাকুর ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার বিরোধিতা করেছিলেন “, “মূর্খের দেশে আবার কীসের বিশ্ববিদ্যালয়” – এসব প্রচারণা আমাদের দেশে অনেকদিন ধরেই হয়ে আসছে। বিশেষ করে ফেসবুকে আকছারই... ...বাকিটুকু পড়ুন

১৯৭১ঃ নদী-নালায় ভেসে থাকা স্বদেশের কান্নাঃ শহীদদের প্রতি নিবেদিত একটি কাব্যগাথা জাতির রক্ত, অশ্রু ও স্বাধীনতার অমর ইতিহাস

লিখেছেন ডঃ এম এ আলী, ১০ ই অক্টোবর, ২০২৬ রাত ১০:০৫


পঁচিশে মার্চ ১৯৭১
রাত্রি তখন গভীর, নগরীর বাতিগুলো
যেন অনাগত বিপদের সামনে অসহায়
ঢাকার আকাশে হঠাৎ গর্জে উঠল কামান
ট্যাংকের চাকার নিচে কেঁপে উঠল রাজপথ
গুলি ছুটে গেল মানুষের ঘুমন্ত জানালায়
আগুন ছড়িয়ে পড়ল... ...বাকিটুকু পড়ুন

×