somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

দুঃস্থ বর্ণমালা
বর্ণমালা ফ্যাকাসে হচ্ছে প্রতিনিয়ত, সাথে ছিনতাই হচ্ছে মনের ভাব। এই খেলায় আমরা সবাই ধ্রুপদী দর্শক। সবাই যদি এই ইচ্ছাকৃত আলসেমিতেই মগ্ন রয় তাহলে সময়ের কাছে জবাবদিহি করার সময় একজন আরেকজনের দিকে নিরুত্তর তাকিয়ে থাকা ছাড়া কিছুই করার থাকবে না। sayeemsaif@gmail.

স্মৃতির কান্না

২০ শে জানুয়ারি, ২০১৬ রাত ১:৫৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

প্রিয়তমা, এই চিঠি তোমার কাছে যাবার কোনো সম্ভবনা নাই, তবুও লিখছি। অবশ্য যে মানুষটা প্রিয়তমার কাছে লিখা চিঠির প্রথম বাক্যই মিথ্যা দিয়ে শুরু করে তার চিঠি না যাওয়াই উচিৎ ( কেন কোনটাকে মিথ্যা বললাম সেটা বের করা তোমার দায়িত্ব)। এটা পড়ে তোমার বিরক্তি আসাটা স্বাভাবিক, এটা অনেকটা ছোটবেলায় শিখা 'Myself' প্যারাগ্রাফের মত, নিজেকে নিয়ে করা স্বগতোক্তির সমাহার বলতে পারো। এটা পড়ে যদি আমাকে নার্সিসিস্ট ভাব আমি কিছু মনে করব না কারন আমাকে ভুল বুঝা মানুষ তুমিই প্রথম না। ছোট্ট চিঠির গোড়াতেই বড় ভূমিকা লিখে ফেলার জন্য দুঃখিত।

ফেইসবুক যদি খোলা থাকত হয়ত সবগুলো কথা লিখে তোমাকে পাঠাতাম আর ইনবক্স চেক করলা কিনা এটা দেখতে দেখতেই রাত চলে যেত। কিন্তু এখন? এখন আর গল্প-উপন্যাসের বইয়ে মন লাগেনা, কাহিনী শেষে সব লেখকই প্রতারক ঠেকে। অবশ্য প্রত্যেকেরই আলাদা আলাদা গল্প থাকে, কোনোটার সে নিজেই লেখক আর কোনটা অন্যকেউ তাকে দিয়ে লিখিয়ে নেয়। এদিকে দর্শন তো অনেক আগেই বাদ দিলাম, যে দর্শন তোমার মনকেই বুঝতে পারলনা তা দিয়ে আর কি করব? রাতের আকাশ আর হাতের ক্ষয়িষ্ণু সিগারেট যদি সংগ দিতে না পারে, তখন মাঝে মাঝে তোমার স্মৃতি হাতড়াই, স্পর্শ না পাই, অনুভূতি পেতে তো আর মানা নাই।

আজ গ্যালারি থেকে স্মৃতির স্পর্শ নিতে গিয়ে Edvard Munch এর The Scream চিত্রকর্মটা চোখে পড়ল, অনেকক্ষণ তাকিয়ে ছিলাম, পরে অবচেতন মন নিজেকে পেইন্টিংটার ভিতর ঢুকিয়ে দিল, বিক্ষুব্ধ প্রতিবেশের সাথে অসম লড়াইয়ে ক্রমশ আতুর আমি, আমার আর্তনাদ শুনার ফুসরত নাই কারো। অবশ্য এজন্য আমার কোনো দুঃখ নাই, যেখানে তুমি শুনলেনা সেখানে অন্য কেউ শুনবে কেন?

আমি জানি, তুমি এ চিঠি পড়ছনা, সম্ভবত এটা কোনো চিঠিই না। তবুও লিখছি কারন, তুমি থাকলে যে কথাগুলো বলতাম সেগুলো জমে পাথর হয়ে আছে। এই ভারী মাথা নিয়ে আর চলতে পারিনা। আকাশে অনেক মেঘ করেছে, কিছুক্ষণ পরেই হয়ত অনুভূতির সৈন্যসামন্ত নিয়ে ঝাপিয়ে পড়বে জমিনে। আমারও তো একটা জমিন দরকার......
ইতি
তোমার একদা প্রিয়তম
০টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

মাঝে মাঝে তব দেখা পাই, চিরকাল কেন পাই না?

লিখেছেন ঋণাত্মক শূণ্য, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:৫২

বিল গেটস এর নামে একটা কথা প্রচলতি আছে; জানি না কথাটা বিল বলেছে কি না, তবে আমার কাছে মাঝে মাঝে কথাটা সত্য মনে হয়। কথাটা এমনঃ আমি কোন কাজ করবার... ...বাকিটুকু পড়ুন

দেশের দুর্নীতি প্রতিরোধের জন্য একটি কাকতাড়ুয়া মডেল–২০২৬ নীতিপত্র প্রস্তাবনা দৃশ্যমান জবাবদিহি, নাগরিক নজরদারি ও AI প্রযুক্তিনির্ভর অনিয়ম প্রতিরোধ ব্যবস্থা

লিখেছেন ডঃ এম এ আলী, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৭:০৮


বাংলাদেশে দুর্নীতি ও অনিয়ম মোকাবিলায় প্রচলিত ব্যবস্থার একটি বড় অংশ হলো অপরাধ সংঘটিত হওয়ার পরে তদন্ত ও শাস্তি।
কাকতাড়ুয়া মডেল–২০২৬-এর দর্শন হবে তার পাশাপাশি অপরাধ সংঘটিত হওয়ার আগেই প্রতিরোধমূলক... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×