somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমরা যারা 'গণতন্ত্র ধর্ষন যুগের' সাক্ষী!

২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


ছবিঃ ইন্টারনেট থেকে প্রাপ্ত

বাংলাদেশ জন্মের পর এ অঞ্চলের মানুষ কখনো গণতন্ত্রের স্বাদ পেয়েছে কিনা আমি জানিনা।
৭৫ এর পট পরিবর্তের পর প্রায় পনের বছর এদেশের মানুষ একপ্রকার সেনাশাসিত শাসন ব্যাবস্থার মধ্যে ছিলো। ৯০ এর পর যে গণতন্ত্র এসেছে তাকে গণতন্ত্র না বলে সর্বোচ্চ 'দখলতন্ত্র' কিংবা 'লুটপাটতন্ত্র' নামকরন করা যেতে পারে!

গত পাঁচ বছরে আমরা যে সরকারের অধীনে আছি, সেটা ছিলো নিয়ম রক্ষার নির্বাচন। অথচ এ নির্বাচনকে গণতন্ত্র রক্ষার নির্বাচন বলা হলো। হাসি পায়, সাথে কান্নাও পায় শুনলে। আমরা যারা কমবেশী যারা রাজনীতি সচেতন তারা সকলেই জানি যে ৫ই জানুয়ারি নির্বাচন দ্বারা সরকার গঠন এবং পাঁচ বছর টানা সে সরকার ক্ষমতায় থাকায় গণতন্ত্রের বদলে ঠিক কতোটা 'গণতন্ত্রের ধর্ষন' হয়েছে! ক্ষমতাসীন দলের সদস্যদের বেপোরোয়া আচরণ তাদের স্ব-চিন্তার সীমাকে ছাড়িয়ে যাচ্ছে। 'শিক্ষাব্যাবস্থা' বলে পরিচিত জাতীর মেরুদন্ডের শিকল ভেঙ্গে দেয়া হয়েছে কি বিশ্রী ভাবে! ক্লাস ওয়ান থেকে শুরু করে চাকরির পরীক্ষা পর্যন্ত ফাঁস ফাঁস আর ফাঁসে হাঁসফাঁস করে উঠছে সাধারন মানুষ। জাতীয় গ্রিডে হাজার মেগাওয়াট উৎপাদন বাড়ার পরও যে এ জাতীর ভবিষ্যৎ ঠিক কতোটা অন্ধকারে তা হয়ত 'নিয়ম রক্ষার সরকার'ও অনুধাবন করতে পারছেন না। ফলে সংসদ, কার্যালয় ও রাজপথে শুধু উন্নয়নের বাণী শুনি! অনুধাবন করতে পারিনা সহজে।


ছবিঃ ইন্টারনেট থেকে প্রাপ্ত

অবাক হয়ে এসব দেখি। একদিকে সংসদে প্রধানমন্ত্রী জাতীর সিনিয়র সিটিজেনদের 'গাধা' বলে বেড়াচ্ছেন, অন্যদিকে ক্ষমতাসীন ছাত্রজোট দিনে দুপুরে নারী শীক্ষার্থীকে সকলের সামনে নগ্ন করছেন! ভিসির কাছে এর জন্য বিচারের দাবী নিয়ে গেলে, ভিসির সম্মান রক্ষার্থে তাদের উপর হামলা চালাচ্ছেন!
ভিসিকে বাঁচিয়ে রাখা এখানে পবিত্র দায়ীত্ব, দু'একটা নারী সহপাঠীর ইজ্জত ত্যামন কিছু নয়!

আমি অবাক হই এসব দেখে। সাথে ভাবি- আহারে! কী অসীম ধৈর্য্য দিয়েই না এমন গণতন্ত্রের দেশে ঈশ্বর আমাদের পাঠিয়েছেন! যেখানে সবাই প্রতিবাদ করতে ভুলে গেছে। নিজের অধিকার আদায় করে নিতে ভুলে গেছে।

আপনি আমি প্রায়ই নবাব সিরাজ-উদ-দৌল্লাকে মনে করতে গিয়ে মীর জাফরকে গালি দিয়ে বসি। ইংরেজদের ২০০ বছরের শাসনকে জাস্টিফাই করতে 'বোকাচোদা হইলে তো পরাধীন থাকবেই' বলে পূর্বপুরুষের যাচ্ছেতাই জ্ঞ্যান করি। অথচ ভেবে দেখুন - আপনি তখন থাকলেও কি অবস্থার কোন পরিবর্তন হতো?
উত্তরটা হচ্ছে- হতোনা।
কেননা আপনি তখনো সরকারি চাকরিতে 'পুলিশ ভেরিফিকেশনের ভয়ে নিশ্চুপ থাকতেন'
আপনি তখনো 'যা হচ্ছে হোক, আমার কি' বলে চুপ থাকতেন!
আপনি তখনো 'আপনিই' থাকতেন। এখন যেমন আছেন!


ছবিঃ ইন্টারনেট থেকে প্রাপ্ত
সর্বশেষ এডিট : ২৭ শে জানুয়ারি, ২০১৮ রাত ১২:২৭
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হিন্দু মুসলমান ভুলে গিয়ে, আমরা সবাই মানুষ হই

লিখেছেন রাজীব নুর, ০৩ রা মে, ২০২৬ দুপুর ১:৫৭



আমি জন্মগত ভাবে মুসলমান।
অবশ্য ধর্মীয় নিয়ম কানুন কিছুই মানতে পারি না। মানুষের সবচেয়ে বড় পরিচয় সে মানুষ। এখন তো আর এটা ফকির লালনের যুগ না। মানবিক এবং সচেতন... ...বাকিটুকু পড়ুন

নান্দাইলের ইউনুস ও স্বপ্নভঙ্গের বাংলাদেশ

লিখেছেন শ্রাবণধারা, ০৩ রা মে, ২০২৬ বিকাল ৩:৪০


নব্বইয়ের দশকে বিটিভিতে প্রচারিত হুমায়ূন আহমেদের জনপ্রিয় একটি নাটকে একজন ভাড়াটে খুনীর চরিত্র ছিল। খুনীর নাম ইউনুস - নান্দাইলের ইউনুস। গ্রামের চেয়ারম্যান তার প্রতিদ্বন্দ্বী একজন ভালো মানুষ স্কুল শিক্ষককে হত্যার... ...বাকিটুকু পড়ুন

স্বনির্ভর অর্থনীতি থেকে ঋণনির্ভর, আমদানিনির্ভর, পরনির্ভর রাষ্ট্রে পরিনত হতে যাচ্ছি।

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৩ রা মে, ২০২৬ সন্ধ্যা ৭:৩৪




মার্কিন সাম্রাজ্যবাদের কাছে নতজানু হয়ে যে রাষ্ট্রগুলো নিজের অর্থনীতি, কৃষি আর ভবিষ্যৎ বিক্রি করে দেয়- তার পরিণতি কী, তার জীবন্ত উদাহরণ পাকিস্তান। কোটি কোটি মানুষকে ভিক্ষুক বানানোর সেই পথেই... ...বাকিটুকু পড়ুন

এরা খুবই বিপদজনক

লিখেছেন শ্রাবণ আহমেদ, ০৩ রা মে, ২০২৬ রাত ১১:০১

যে তোমার সাফল্য দেখে হিংসে করে,
যে তোমার বিপদ দেখে খুশি হয়,
যে তোমার সামনে এক আর পেছনে আরেক।
তাকে তোমার গোপন কথা কিংবা তোমার কোনো পরিকল্পনার কথা বলতে যেও না।
সবসময় তার... ...বাকিটুকু পড়ুন

স্পিরিট শোন বাই আমেরিকান এয়ারলাইন্স-এক অনুকরণীয় দৃষ্টান্ত!

লিখেছেন ঢাকার লোক, ০৪ ঠা মে, ২০২৬ ভোর ৪:১৫

গতকালের একটা বড় খবর ছিল আমেরিকার একটি অন্যতম জনপ্রিয় বিমান সংস্থা স্পিরিট এয়ারলাইন্স দেউলিয়া হয়ে তাদের সব সেবা তাৎক্ষণিকভাবে বন্ধ করে দিয়েছে। বেশ কিছুদিন ধরেই স্পিরিট অর্থনৈতিক সংকটে হাবুডুবু খাচ্ছিলো,... ...বাকিটুকু পড়ুন

×