somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আমার প্রাণের শহর: বরিশাল

১৩ ই আগস্ট, ২০১৩ সন্ধ্যা ৭:০৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

আমার জন্ম বরিশাল শহরে। কিন্তু জন্মের ২ বছর পরই বিদায় জানাই বরিশালকে। বাবার কর্মস্থল খুলনায় বেড়ে উঠি। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়, জব সবকিছু খুলনাকে ঘিরে। বছরে দুই ঈদের ছুটি আর পারিবারিক অনুষ্ঠান ব্যতিত বরিশালে আসা হয়না আর। যতবারই আসি কেমন একটা অনুভূতি কাজ করে, আনন্দ পাই আর ফিরে যাওয়ার সময় একটা শূন্যতা অনুভব করি। তাইতো বলি বরিশাল আমার প্রাণের শহর। আজ সেই শহরকে নিয়েই আমার কিছু স্মৃতি, কিছু কথা।

যখনই বরিশালে আসি রিক্সা ভ্রমনটাকে আমি খুব উপভোগ করি। যদিও পকেট হাল্কা হয়ে যায় রিক্সা ভাড়া গুনতে গুনতে তবুও ছোট্ট এই শহরে রিক্সা ভ্রমনের মজাটা আমি কখনোই হাতছাড়া করিনা। এ যেন প্রাণের শহরে ঘুরে ঘুরে তার প্রাণের স্পন্দনকে অনুভবের চেষ্টা করা।

বরিশালের কয়েকটা খাবার দোকানের কিছু আইটেম আমি কখনোই না খেয়ে ফিরে যাইনা। এক দিনের জন্য এলেও খাবারগুল চেখে দেখা চাই ই চাই আমার। সেগুলো হল-

১.সদর রোডের মিষ্টির দোকানগুলোর লুচি-সবজী-ডাল-পায়েসের থালা ও রসমালাই
২.টাউন হলের সামনে থাকা বাদামওয়ালাদের বাদামের খাজা
৩.রয়্যাল মিনি চাইনিজের চিকেন বা মাটন কাটলেট আর পাশের দোকানের লাচ্ছি
৪.বাজার রোডের মিষ্টির দোকানগুলোর আমিত্তি

এই খাবারগুলো অন্তত একবার না খেলে বরিশালে আসা বৃথা মনে হয় আমার। যারা বরিশালে আসেন বা আসবেন, খাবারগুলো চেখে দেখতে পারেন। আশা করি ভালো লাগবে।

আসা যাক ঘোরাঘুরিরর কথায়। সদরঘাট টার্মিনাল, নদীর পাড়, ত্রিশ গোডাউন, সদর রোড, চকবাজার জায়গাগুলি আমার খুব প্রিয়। এসব জায়গায় হাটতে হাটতে শহরের মানুষগুলির কর্মকান্ড দেখতে আমার বেশ ভালো লাগে।

আমি যখন বরিশাল আসি তখন পথে মোস্তফাপুর অতিক্রম করার পর একটা অদ্ভুত মেটো-লতাগুল্মের আজব সুবাস পাই। যতই বরিশালের দিকে এগোই সুবাসটা আরো তীব্র হয়। বুঝতে পারি আমি এসে গেছে আমার প্রিয় বরিশাল। প্রতিবার বরিশাল আসার সময় এই ব্যাপারটা আমি খুব উপভোগ করি, খুব।

যেহেতু বরিশালে থাকা হয়নি কখনোই তাই কথায় বরিশালের টান বা শব্দগত ব্যাপারটা আসেনা। তাই নিজে থেকে না বললে আমার আদিবাস কোথায় বুঝা মুসকিল। আমি নিজে থেকেই বলি, আমার বাড়ি বরিশাল শহরে, আমি একজন বরিশাইল্যা। বরিশাল আমার শহর, আমার প্রাণের শহর।

সবাইকে আমন্ত্রণ বরিশালে, আমার প্রাণের শহরে।
সর্বশেষ এডিট : ১৩ ই আগস্ট, ২০১৩ রাত ১১:০৯
১১টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ডেল প্রো মাইক্রো ডেস্কটপ - কিউসিএম১২৫৫ কাহিনী

লিখেছেন ইফতেখার ভূইয়া, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:০২


প্রযুক্তিগত উৎকর্ষার সাথে সাথে বিগত তিন দশকে কম্পিউটিং প্রযুক্তির যে পরিবর্তনের সাক্ষী আমরা হয়েছি এবং হচ্ছি তা মাঝে মাঝে আমাকে বেশ অবাক করে। এমনিতে এসব নিয়ে ততটা একাকী বসে ভাবার... ...বাকিটুকু পড়ুন

বিদায় বার্তা

লিখেছেন সুব্রত দত্ত, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:১১

মনে পড়ে ফেসবুক সম্পর্কে প্রথম ধারণা লাভ করি ২০০৮ সালে। ১৮টি বছর। বাংলাদেশে সম্ভবত তখন থেকেই মানুষ ধীরে ধীরে ফেসবুকের সাথে পরিচিত হতে শুরু করে। আর এই ফেসবুকই সম্ভবত সামাজিক... ...বাকিটুকু পড়ুন

গোলপাতার ফল

লিখেছেন সাইফুলসাইফসাই, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ৯:৪১

গোলপাতার ফল
সাইফুল ইসলাম সাঈফ

সুন্দরবন দেখা হয়নি সেখানে গিয়ে
ইচ্ছে হয় যেতে তার সৌন্দর্য দেখে
তবে কখনো ভাবিনি যাবো
নিজ চোখে দেখব বাঘ ও হরিণ
নাম শুনেছি বনের প্রধান গাছ
সুন্দরী, গেওয়া, গরান, কেওড়া;
বাইন, গোলপাতা, খলশি... ...বাকিটুকু পড়ুন

বিতর্ক থেকে বিশ্বমঞ্চে: শারা ও তারেকের নতুন অধ্যায়

লিখেছেন সৈয়দ কুতুব, ১১ ই নভেম্বর, ২০২৬ রাত ১১:৩৮


আন্তর্জাতিক রাজনীতিতে স্থায়ী বন্ধু বা শত্রু বলে কিছু নেই, আছে স্বার্থের হিসাব। গতকাল যে ব্যক্তি পশ্চিমা বিশ্বের চোখে নিরাপত্তা-ঝুঁকি, সন্ত্রাসবাদ বা রাজনৈতিক বিতর্কের প্রতীক ছিলেন, পরিস্থিতি বদলালে আজ তিনিই... ...বাকিটুকু পড়ুন

অপ্রকাশিত অনুভূতি

লিখেছেন ডি এইচ তুহিন, ১২ ই নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩

আনমনে তোমার পছন্দের গানটা গুনগুন করি,
রাস্তায় চেনা কোনো পারফিউমের গন্ধ পেলে থমকে দাঁড়াই।
জানি তুমি আর ফিরবে না,
তবুও বুকের বাঁ পাশটায় একটা অদ্ভুত শূন্যতা নিয়ে বেঁচে আছি।
ভালোবাসা মানে শুধু কাছে পাওয়া... ...বাকিটুকু পড়ুন

×