somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ঈদ ও আমরা চারজন

১৫ ই অক্টোবর, ২০১৩ রাত ১০:৩৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

কাল ঈদ। দূরে আছি পরিবার-প্রিয়জনকে ছেড়ে। তাই কালকের ঈদ সাধারন ঈদের মত হবেনা আমার জন্য। কিন্তু ঈদ বলে কথা তাই আমরা চার বাংলাদেশী একত্রে মিলে নিজেদের মত করে ঈদ উদযাপন করছি কাল।

আমরা সবাই দায়িত্ব ভাগ করে নিয়েছি। করিম ভাই বাজার করেই তার দায়িত্ব শেষ করেছেন। রুবা আপু সব মেইন কোর্স রান্না করছেন। সকালে নামায পড়ে নাস্তা দিয়ে শুরু হবে ঈদ উদযাপন। মেনুতে আছে পরোটা আর কলিজা ভুনা। রিক্তা আপু পরোটা বানাবেন। দুপুরের মেনুতে আছে পোলাও, রোস্ট, গরুর রেজালা। একটু আগে দেখে এলাম রেজালা তৈরি, রোস্ট ভাজা হয়ে গেছে, বাকিটা কাল হবে। সকালের মেনুর কলিজাও তৈরি। চেখে দেখতে গিয়ে কয়েক টুকরো মাংস আর কলিজা পেটে চালান করে দিয়েছি।

আমার দায়িত্ব ডেসার্ট তৈরির। তাই বানিয়ে ফেলেছি পুডিং। খেতে কেমন তা দেখতে গিয়ে আমি আর করিম ভাই দুই টুকরো খেয়ে নিয়েছি ইতিমধ্যে!



বিকেলের পর থেকেই মন শূন্যতায় ভরে উঠেছে। পরিবার-প্রিয়জনের সাথে বেশ কয়েকবার কথা বললাম। নিজেকে ব্যাস্ত রাখতে ঝটপট ডেসার্ট বানালাম। তারপর আবার সেই শূন্যতা! কিছুক্ষণ বাইরে ঘুরে বেরালাম এদিক-ওদিক। অবশেষে ঘরে ফিরলাম বাস্তবকে মেনে নিয়েই।

চারজন আমরা, চারজনই কষ্ট পাচ্ছি,মিস করছি আপনজনদের। তারপরও এক প্রাণ হয়ে ঈদ উদযাপন করতে যাচ্ছি কাল। আশা করছি চার বাংলাদেশীর ঈদ স্মৃতিময় হবে।

সবাইকে ঈদ মোবারক!
৩টি মন্তব্য ৩টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

প্রিয় কন্যা আমার- ৯১

লিখেছেন রাজীব নুর, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ১:৩৯

প্রিয় কন্যা আমার, আজ ইদের দিন!
একমাস ধর্মপ্রাণ মুসলমানেরা সিয়াম সাধনা করেছে। রমজান মাস মূলত সংযমের মাস। ফাজ্জা কাউকে আমি দেখিনি সংযম করতে। রমজান মাসে সবাই বিলাসিতা করেছে। খাওয়া দাওয়া... ...বাকিটুকু পড়ুন

আজ ও আগামী

লিখেছেন আবু সিদ, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:১৫

অন্যের হাতে নিজেকে সমর্পণ করো না, মানুষ !
অন্যের হাতের শিল্প হয়ো না।
অন্যের চোখে বিশ্ব দেখ না,
অন্যের সুর-নৃত্যে আর দুলো না।
নিজেকে খুঁজে নাও তুমি!
বুঝে নাও নিজের... ...বাকিটুকু পড়ুন

আমরা কি সত্যিই দেখি, নাকি যা বিশ্বাস করি কেবল সেটাই দেখি ?

লিখেছেন সৈয়দ কুতুব, ২৩ শে মার্চ, ২০২৬ দুপুর ২:২৯


গাজীপুরের কালিয়াকৈরে কমলা বেগম ঈদের সকালে গোরুর মাংস রান্না করতে বসেছিলেন। গতবছর কোরবানির ঈদে মানুষের বাড়ি থেকে চেয়ে আনা মাংস, মাসের পর মাস পাশের বাড়ির ফ্রিজে থাকা, এখন... ...বাকিটুকু পড়ুন

চলমান যুদ্ধ পরিস্থিতি অস্থিতিশীল বিশ্ব এবং এর মাঝেই আমাদেরকে একটু আনন্দ নিশ্চিত করতে হবে

লিখেছেন শোভন শামস, ২৩ শে মার্চ, ২০২৬ বিকাল ৪:৫৯








ইরান ও আমেরিকার মধ্যে চলমান যুদ্ধ চতুর্থ সপ্তাহ অতিক্রম করছে। যুদ্ধের তীব্রতা না কমে বরং পারস্পরিক... ...বাকিটুকু পড়ুন

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ২৪ শে মার্চ, ২০২৬ ভোর ৫:১২

ডার্ক ওয়েব সংবাদ : অনুসন্ধানী রিপোর্ট এর সত্যতা কতটুকু ?
সাধারণ মানুষ জানতে চায় !




বাংলাদেশ কি বিক্রি হচ্ছে ডা*র্ক ওয়েবে ?
Redlineinvestigation নামে ডা*র্ক ওয়েবের কেবল ফাইলে চাঞ্চল্যকর রিপোর্ট ফাঁস... ...বাকিটুকু পড়ুন

×