somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

সোনার বাংলার পথে প্রান্তরে

০৯ ই এপ্রিল, ২০১৩ রাত ৯:২৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

০৮-০৪-২০১১
হারিখোলা বেসরকারী রেজিঃ প্রাইমারী স্কুলের পিছনের পুকুরপার
হোয়াইক্যং

নজীরকে ছেড়ে আসতে খুব কষ্ট হয়েছে। আসতেই দিবে না। বার বার বলছিলো ভাইয়া আর একটা দিন থেকে যাও। কিন্তু তা তো আর সম্ভব না। আজ ঘুম থেকে উঠে নজীর আর আমি বের হলাম ওদের ক্যাম্প দেখতে। ক্যাম্প দেখা খুব সহজ না। অপরিচিত লোখ দেখলে সবার চোখ সেদিকে যায়। কে আসল? বার্মা থেকে আবার কোন নতুন রিফিউজি কিনা। ক্যাম্প দেখে আমার মানবতা সত্যিই উথলে উঠল। কেমন এদের জীবন যাপন। এদের আসলেই কোন দেশ নেই, ক্যাম্প ছাড়া কোন ঠিকানা নেই, নেই ভোটাধিকার। এখানকার কেউ-ই কোন দিন উচ্চ শিক্ষার সুযোগ পায়না, সুযোগ পায়না নিজেকে মেলে ধরার। কি ছেলে কি মেয়ে। ইউএনএইচসিআর সহ আরো কয়েকটি সাহায্য্ সংস্থার সহায়তা পায় আর মানবেতর জীবন জাপন করে। সকলের মনেই একটা আশা সুচি আবার একদিন মিয়ানমারের ক্ষমতায় আসবে। সেদিন তারা আবার ফিরে যাবে তাদের প্রিয়ো মাতৃ ভূমিতে। কিন্তু সেটা কি আদৌ সম্ভব হবে? মিয়ানমারে মুসলমানদের উপর নির্যাতন আজকের ঘটনা নয়। বছরের পর বছর চলছে। এই নির্যাতনে সরকারের প্রকাশ্য সমর্থন করয়েছে। সেনা শাসিত মিয়ানমারে আর্মিরাই বেশী নির্যাতন করে এদের। আর এই নির্যাতন সইতে না পেরেই এরা দল বেঁধে নাফ নদী পার হয়ে রাতের আঁধারে ঢোকে বাংলাদেশে। কখনো কখনো জোক করে পাঠিয়ে দেয়া হয়। আজ সকাল দশটা পর্যন্ত এই কথা শুনলাম জনে জনে। দশটার দিকে আমি আবার বের হলাম পথে। বেশ রোদ। আমি একটা দুই লিটারের বোতলে একবোতল স্যালাই গুলে রওনা দিলাম। হ্নীলা বাজারের একটু আগে আমার চোখে পরল একটা বৌদ্ধ মন্দির। ভিতরে ঢোকার লোভ সামলাতে পারলাম না। আমি সেখানখার অধ্যাক্ষ্'র সাথে কথা বলতে চাইতেই আমাকে একজন ভিক্ষু তার সাথে দেখা করাতে নিয়ে গেলেন। অত্যান্ত বৃদ্ধ এক ভিক্ষু চশমা পরে বসে আছেন। বয়স ছিয়াশি বছর। আমি গিয়ে হাত জোর করে তাকে সম্মান জানালাম। উনি বললেন যে উনি ভালো বাংলা জানেন না। কথা বললে ইংরেজীতে বলতে হবে। তাই করলাম। তার নাম উপান্ডেতা মহাথেরো। অনেক কথাই হলো তার সাথে। আমার জন্য শুভ কামনা করলেন। মাথায় হাত দিয়ে দোয়া করে দিলেন। আমাকে পরামর্শ দিলেন হারিখোলা গ্রামে যাওয়ার জন্য। আজ বিকেলে ওখানে বৌদ্ধদের প্রবজ্যা দান অনুষ্ঠান আছে। আমি মন্দির থেকে বের হয়ে রওনা দিলাম হারিখোলা গ্রামের দিকে।
১টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?

লিখেছেন স্বপ্নের শঙ্খচিল, ১৪ ই নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৭:৩০


কবিতা: আমি কি অসম্পূর্ণ মানুষ ?



পৃথিবীর সবচেয়ে নিখুঁত মানুষটি হয়তো একটি রোবট ছিল,
আর সবচেয়ে অসম্পূর্ণ মানুষটি ছিলাম আমি।
তার হিসেবের খাতায় কোনো ভুলের দাগ ছিল না,
সময়ের কাঁটা ধরে চলত তার... ...বাকিটুকু পড়ুন

একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ১৪ ই নভেম্বর, ২০২৬ রাত ৮:৪০


একজন প্রধানমন্ত্রীর প্রতি আচরণ, নাকি বাংলাদেশের রাষ্ট্রীয় মর্যাদার প্রশ্ন?

একটি ছবি কখনো কখনো হাজারো শব্দের চেয়েও বেশি শক্তিশালী। পাশাপাশি রাখা এই দুটি ছবি আমাদের সামনে শুধু দুটি কূটনৈতিক সাক্ষাতের... ...বাকিটুকু পড়ুন

শেখ হাসিনা ইস্যুতে পিটার হাস দেশে এসেছেন ?

লিখেছেন সৈয়দ কুতুব, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ১২:৫২


দেশে এখন টক অব দ্য টাউন শেখ হাসিনার দেশে ফেরা। রাজনৈতিক মহল থেকে শুরু করে সামাজিক যোগাযোগমাধ্যম সহ সব জায়গায় এই বিষয় নিয়ে আলোচনা চলছে। দেশের আরও অনেক... ...বাকিটুকু পড়ুন

অভাগীর সুর ব্যঞ্জনা - তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার একটি প্রেম, একটি অসমাপ্ত প্রতিশ্রুতি এবং বারো বছর ধরে চাপা পড়ে থাকা এক ভয়ংকর সত্যের উপাখ্যান।

লিখেছেন ডঃ এম এ আলী, ১৫ ই নভেম্বর, ২০২৬ রাত ২:৩৫


অভাগীর সুর ব্যঞ্জনা - প্রথম পর্ব
অভাগীর সুর ব্যঞ্জনা - দ্বিতীয় পর্ব

অভাগীর সুর ব্যঞ্জনা -তৃতীয় পর্ব : ভালোবাসার ওপারে যে অন্ধকার

দ্বিতীয় পর্বের শেষ কটি কথার রেশ ধরেই শুরু হলো... ...বাকিটুকু পড়ুন

আজকে স্রেফ একা ছিলাম....

লিখেছেন নতুন নকিব, ১৫ ই নভেম্বর, ২০২৬ সকাল ১১:৫১

আজকে স্রেফ একা ছিলাম....



সময় পেলে মাঝে মাঝে সামুতে আসি। আজ সকালেও অভ্যাসবশতই সামুতে উঁকি দিলাম। কিন্তু লগইন ব্লগারের সংখ্যার ঘরটায় চোখ পড়তেই থমকে গেলাম। সেখানে একটা নিঃসঙ্গ শূন্য। কেউ... ...বাকিটুকু পড়ুন

×