এইখানে দেখুন: Click This Link
এস এস সি 'র রেজাল্ট হল..............
মুবারক রোডে বসন্ত একাকার...
তোমার জয়গান তো শুনছিই, আমার উপরে ও ফাগুনের অশেষ কৃপা.........।
মা, মিস্টি,ছঁয় পাক্কন(আঞ্চলিক ভাষায় এক প্রকারে পিঠা),
খেজুরের গুড়ে তৈরি পুলি পিঠা সহ পাঠালেন তোমাদের রাজ্য জয় করে দোয়া নিয়ে আসতে,
আমি একটু দেখানো গড়িমসি করলাম,তবে আমার ভিতরে তোমাকে দেখার এক প্রলংকরী ঘূর্নিবায় তার স্বভাব মত নিয়মে সবদিক ওলটপালট করতেছিল ,আমার পদযুগলের অপরিকল্পিত স্খলনে কিয়দংশ প্রকাশ পেয়ে লজ্জায় নিজেকে আবার শোধরে নিচ্ছিল.............।
তোমার মা,দাদী আমাকে ভাত না খেয়ে ফিরতে দিচ্ছিলেন না...............।
তুমি পর্দার আড়ালেই রইলে
খাওয়ার টেবিলে বসে ,ইচ্ছে করেই গায়ে পানি ঢাললাম,
খালাম্মা বললেন তোয়ালে নিয়ে আসতে..তুমি পর্দার ওপার থেকে হাত বাড়িয়ে
তোয়ালে টা দিলে...।
ইচ্ছে করেই 'টুপি' ফেলে গেলাম...
আবার কলিং বেল টিপলাম , বেরুলেন খালাম্মা,...........কী যে করি...?
বেরুতে বেরুতে কতবার যে পিছনে ফিরে দেখেছি ....।
তোমার দরজার ওয়েলকাম লিখা স্টিকার,জানলার মানিপ্লান্ট কে জিজ্ঞেস কর...।
ওরা বলবে....ওরা দেখেছে আমার আকুতি....।
ব্যর্থ আমি ও তোমার ছবি
তোমার লজ্জার চৌখাটে আমার আক্ষেপ....।
সু-বিখ্যাত পটুয়ার আঁকা ছবি তুমি,
বাদামী -কালো ক্যানভাসে উজ্জল ছায়াচোখ
বাতাসে ঢেউয়ের তালে ভাসে
'আমার দুচোখ সরে না' ।
রাস্তার লাইটপোস্ট সারা রাত তাকিয়ে থেকে
ঘুমহীন চোখে দেখে এই বর্ষার সকাল,
মায়াবী পলকে চেয়ে থাকে
আগত কালের প্রথম দৃষ্টিতে দেখা অনন্যাকে......।
অমর ফাগুন আজ
নেই শেষ তার..
আবীরে আবীরে ঢাকা কপোল..
শেষ বিন্দু হাসিতে
জ্বলে ...।
'সহস্র ধারার মাঝে স্বতন্ত্র ঝিরি'
রানী , 'তুমি আমার বর্ষার সকালের রানী'..।
হঠাৎ কে একজন আসতেই, তোমার ছবিটা শার্টের পকেটে ঢুকিয়ে নিলাম....।
চলবে...............।
আলোচিত ব্লগ
যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন

যে জাতি অলস ওজনের দায় এড়িয়ে চলে সে জাতির কাঁধে তুমি তুলে দিলে মুখ বন্ধ এ কফিন
বিপ্লবী...বিপ্লবী...
তোমার তো পায়ে হেঁটে ফেরার কথা কথা ছিলো ইনকিলাবের গর্জনে থরথর করে কাঁপবে... ...বাকিটুকু পড়ুন
জ্বলে শান্ত জলে

বুকের ভেতর জ্বলে আরেক বুক
উদাস দুপুর কাটে ঘড়ির কাঁটায়
বারে বারে মুছি তোমার নাম
কে যে আবার আঁকে মনের পাতায়!
'ভালোবাসা ছিল কি ছিল না'
বলেছিল পিএইচডি মাজনুন
লাইলাকে সান্ত্বনা দিয়ে... ...বাকিটুকু পড়ুন
জালিম কখনো মুসলিম হয় না
সাধারণ মুসলমানরা এখন কাদেরকে সাপোর্ট করবে? সব দিক দিয়েই তারা অত্যাচারিত। তারা যেমন অত্যাচারিত জাতির সবল মুসলমানদের দ্বারা, তেমনি অত্যাচারিত নিজ দেশের বা বাইরের শক্তিশালী প্রভাব বিস্তারকারীদের থাবায়। এখন তারা... ...বাকিটুকু পড়ুন
জামাত, বিএনপির প্রভূ / মার্কিন সরকারের নথিপত্রে প্রকাশিত ৭১-এ করা ১০টি মানবতা বিরোধী অপরাধ॥

পূর্ণাঙ্গ রিপোর্ট: মার্কিন গোপন নথিতে জামায়াতে ইসলামীর ১০টি অপরাধ
ভূমিকা ও উৎস:
১৯৭১ সালে মার্কিন যুক্তরাষ্ট্র প্রকাশ্যে পাকিস্তানের পক্ষে থাকলেও, ঢাকায় অবস্থানরত তাদের নিজেদের কনস্যুলেট, স্টেট ডিপার্টমেন্ট ও সিআইএ-এর অবমুক্ত... ...বাকিটুকু পড়ুন
একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি

একটি ছবি, একটি প্রশ্ন: ন্যায়বিচার ও মানবিকতার কাছে আমাদের দাবি
একটি ছবি অনেক সময় হাজার শব্দের চেয়ে বেশি কথা বলে। নীল ফুলেল শার্ট পরা এক বয়োবৃদ্ধ মানুষের হাত... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।