somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সজিব আহমেদ আরিয়ান
নিজের ভিতরের যোগ্যতাকে কখনো দেখাতে না পারা ব্যক্তিটাই অযোগ্য বলে গণ্য হয়। তবে আমি যোগ্য অযোগ্যর মাঝামাঝি একটা দড়ি ধরে ঝুলছি।

ইমরুল কায়েস প্রমাণ করলো নিজেকে ; বিশ্ব কাপে খেলার সুযোগ আছে।

২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


অনেক কষ্টে ইমরুল কায়েস পেছনে ফেলেছেন কঠিন সময়। ব্যাটে এখন রানের দারুণ স্রোত। সময়টা যতটা সম্ভব উপভোগ করে নিজের মতো করে খেলে যেতে চান বাঁহাতি এই ওপেনার।
বেশিরভাগ সময় দল থেকে বাদ পড়ার পর ঘরোয়া ক্রিকেটে নিজেকে প্রমাণ করতে ফিরতে হয়েছে ইমরুলকে। শেষবার তেমন কিছু না করেই ফিরেছিলেন দলে। অন্যদের ব্যর্থতা আর তামিম ইকবালের চোটে হঠাৎ করে এশিয়া কাপের মাঝপথে ডাক পান তিনি। আফগানিস্তানের বিপক্ষে ছয় নম্বরে নেমে খেলেন অপরাজিত ৭২ রানের দারুণ এক ইনিংস।

ক্যারিয়ারের শুরু থেকে ধারাবাহিকতাহীনতার জন্য প্রশ্নের মুখে থাকা ইমরুল যথারীতি ব্যর্থ পরের দুই ম্যাচে। পাকিস্তানের বিপক্ষে ৯ রান করার পর এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ২।
ওয়ানডে ক্যারিয়ারে কখনও টানা তিন ম্যাচে পঞ্চাশ ছোঁয়া ইনিংস খেলতে না পারা ইমরুলকে অন্য চেহারায় দেখা গেল জিম্বাবুয়ে সিরিজে। তিন ম্যাচে দুটি সেঞ্চুরির সঙ্গে উপহার দিলেন একটি ৯০ রানের ইনিংস।

এমন ধারাবাহিকতা কি করে সম্ভব হল জানতে সবার তুমুল আগ্রহ। তবে সেই আগ্রহী প্রশ্নের জবাব মেটানোর চেয়ে ইমরুলের কাছে বেশি জরুরি এই ছন্দটা ধরে রাখা।
“ভাই আমাকে খেলতে দেন। আমি অতো কিছু জানি না, কীভাবে কি (সম্ভব হয়েছে)। এত বড় প্লেয়ার হইনি এখনও। তিনটা ম্যাচ ভালো খেলেছি। আর চেষ্টা করব বাকি ম্যাচগুলোও ভালো খেলার।

১৪৪, ৯০ ও ১১৫ রানের তিনটি ইনিংসে সিরিজ সেরা ইমরুলের রান ৩৪৯। তামিম ইকবালের ৩১২ ছাড়িয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে বাংলাদেশের সর্বোচ্চ রানের রেকর্ড এখন এই ওপেনারের। সেই রেকর্ড নিজের করে নেওয়ার চেয়ে দলের জয়ে অবদান রাখতে পেরেই বেশি খুশি তিনি।
“খুব ভালো লাগছে। কারণ, ম্যাচটা জেতাতে পেরেছি। এটা অবশ্যই আমার ক্রিকেট জীবনে বড় প্রাপ্তি। আমি চেষ্টা করব এটা ধরে রাখতে। আসলে অনেক লোকেই বলে যে, আমার ধারাবাহিকতা নেই। আমি জানি, আমি কোথায় রান করি বা করি না। এটা নিয়ে আমি আতঙ্কিত না।”

আর ১২ রান হলে ইমরুল ভাঙতে পারতেন তিন ম্যাচের সিরিজে পাকিস্তানের বাবর আজমের সর্বোচ্চ ৩৬০ রানের বিশ্ব রেকর্ড। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে ইমরুল জানান, ব্যাটিংয়ের সময় রেকর্ডের কথা মাথাতে থাকে না।
“এটা মাথায় ছিল না। আমি জানতামও না। আসলে খেলার সময় কোনো রেকর্ড হচ্ছে কি হচ্ছে এটা মাথায় থাকে না। জাস্ট ফোকাস করি বল টু বল।”
সর্বশেষ এডিট : ২৭ শে অক্টোবর, ২০১৮ সকাল ১১:১১
৩টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×