somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

পোস্টটি যিনি লিখেছেন

সজিব আহমেদ আরিয়ান
নিজের ভিতরের যোগ্যতাকে কখনো দেখাতে না পারা ব্যক্তিটাই অযোগ্য বলে গণ্য হয়। তবে আমি যোগ্য অযোগ্যর মাঝামাঝি একটা দড়ি ধরে ঝুলছি।

বাংলাদেশ ক্রিকেটের কিংবদন্তি আশরাফুল আবার আসছেন মাঠে!

২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৫
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


শেষ পর্যন্ত দারুণ খবরটি পেলেন মোহাম্মদ আশরাফুল! জাতীয় দলের হয়ে মাঠে নামার স্বপ্ন একটু গাঢ় হলো মোহাম্মদ আশরাফুলের। কারন অবশেষে ‘এ’ দলে জায়গা পেলেন ৫ বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে ফেরা এই ক্রিকেটার। খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে বিসিবির হাইপারফরম্যান্স ইউনিট-এইচপির বিপক্ষের ম্যাচে, ‘এ’ দলের হয়ে প্রতিনিধিত্ব করবেন সাবেক এই অধিনায়ক।

জাতীয় লিগের আগে এটিকে সর্বোচ্চ প্রস্তুতি নেয়ার সুযোগ বলছেন তিনি। ১৯ সেপ্টস্বর শুরু হবে প্রথম শ্রেণির এই ম্যাচটি। ৩৪ বছর বয়সেও যে ফুরিয়ে যাননি তার প্রমাণ দিয়েছেন জাতীয় লিগের আগে দেয়া বিপ টেস্টে। ১১.৪ পয়েন্ট তুলে পেছনে ফেলেছেন ক্রিকেটের মধ্যে থাকা অনেক তরুণকেও।

তবে ফিটনেস প্রমাণই শেষ কথা নয়। খেলতে হবে মাঠে। এবার সেই সুযোগটাও পেয়ে যাচ্ছেন সর্বকনিষ্ঠ টেস্ট সেঞ্চুরিয়ান। ৫ বছর পর খেলবেন ‘এ’ দলে। খুলনায় শেখ আবু নাসের স্টেডিয়ামে হাইপারফরম্যান্স ইউনিট-এইচপির বিপক্ষে দেখা যাবে তাকে।
আগামী ১৯ থেকে ২২ সেপ্টেম্বর ৪ দিনের এই ম্যাচকে আরও একটি সুযোগ হিসেবে দেখছেন আশরাফুল। গেলো ঢাকা প্রিমিয়ার লিগে করেছেন ৫ সেঞ্চুরি। তবে বিসিএলে ছিলেন নিষ্প্রভ।

তাই তো জাতীয় লিগকে ঘিরে বাড়তি সিরিয়াস অ্যাশ। এ দলের হয়ে ম্যাচ খেলার সুযোগ একটা বার্তাও দেয়। বোর্ডের বাতিলের খাতায় না বরং নির্বাচকদের নোটবুকে আশরাফুল যে আছেন সেটা এখন পরিষ্কার।

অন্য একটা রিপোর্ট-এ আসছে,

আর মাত্র ৯ দিন পরই জাতীয় দলে আশরাফুল!



গত ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) আসরে কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে সর্বোচ্চ ৫টি সেঞ্চুরি হাঁকিয়েছিলেন সাবেক টাইগার অধিনায়ক মোহাম্মদ আশরাফুল।

ব্যাট হাতে এরূপ পারফর্মেন্সের পর এবার আশরাফুল আশা করছেন চলতি বছরের বিপিএলে সুযোগ পাওয়ার। কেননা আগামী ১৩ই অগাস্ট সবধরনের ক্রিকেট থেকে নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে তাঁর। আর মাত্র ৯ দিন পরেই জাতীয় দলে আশরাফুল!

সেক্ষেত্রে অক্টোবর থেকে অনুষ্ঠিতব্য বিপিএল আসরে খেলতে বাঁধা থাকছে না অ্যাশের। সুতরাং ফেরার উপলক্ষ হিসেবে বিপিএলকেই পাখির চোখ করছেন টাইগারদের সর্বকনিষ্ঠ এই সেঞ্চুরিয়ান।

আর বিপিএলের আগে মানসিক এবং শারীরিকভাবে নিজেকে প্রস্তুত করার মিশনেও নামছেন আশরাফুল। এই প্রসঙ্গে সাংবাদিকদের তিনি বলেন,
‘ব্যাটিং ভালো হচ্ছে। আর এখন যেহেতু খেলা নেই, সুতরাং পুরোপুরি মানসিক এবং শারীরিকভাবে প্রস্তুত হতে চাচ্ছি। আশা করি এবারের বিপিএলে খেলতে পারবো। আর এখন আমি বিপিএলের জন্য পুরোপুরি কাজ শুরু করবো।’

নিজেকে পুরোপুরি তৈরি করতে বোর্ডের ট্রেইনারদের সাথেও কাজ করবেন আশরাফুল বলে জানিয়েছেন। এটাকেই মূল লক্ষ্য হিসেবে আখ্যা দিয়ে সাবেক এই টাইগার অধিনায়ক বলেন, ‘মাঝখানে তিন চারটি মাস যেহেতু আমাদের কোনো ক্রিকেট নেই চেষ্টা করবো শারীরিক দিক থেকে ফিট থাকতে, স্কিল ট্রেনিংও করবো। ক্রিকেট বোর্ডের ট্রেনারদের সাথে কাজ
করবো। এটাই মূল লক্ষ্য।’
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০১৮ বিকাল ৩:১৬
৬টি মন্তব্য ৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

জীবনের স্টেশনে

লিখেছেন হুমায়রা হারুন, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ ভোর ৫:৫৭

রেল স্টেশনে অপেক্ষা। ট্রেন আসছে। এখনো ঐ দূরে। কিন্তু তার আগমন দেখলেই আমার ভেতরে এত কন কন করে উঠে কেন জানি না। কেন এই কষ্ট বারবার হয়?... ...বাকিটুকু পড়ুন

বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক সিরাজুর রহমানের বিরুদ্ধে মরণোত্তর মামলা করা হোক।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ৯:৫৫

আ ন ম সিরাজুর রহমান (১৯৩৪ – ১ জুন ২০১৫) ছিলেন একজন বিশিষ্ট বাংলাদেশী বংশোদ্ভূত ব্রিটিশ সাংবাদিক, যিনি দীর্ঘ চৌত্রিশ বছর বিবিসি বাংলা বিভাগে অত্যন্ত সফলতার সাথে কাজ করেছিলেন.... ...বাকিটুকু পড়ুন

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন?

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১১:৫৫

১৯৭১-এ ৩ লক্ষ না ৩ মিলিয়ন নিহত হয়েছিলেন, তা নিয়ে অনেক অপরাজনীতি হয়েছে। সরকার এই অপরাজনীতি খুব সহজে বন্ধ করতে পারেন। যদি ১৯৭১-এ নিহতদের একটি ডাটাবেইজ তৈরী করা যায় তাহলেই,... ...বাকিটুকু পড়ুন

পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৪:১৯


সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন

ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

লিখেছেন সামিয়া, ২০ শে সেপ্টেম্বর, ২০২৬ রাত ৮:৪০




সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন

×