সকালঃ ব্ল্যাক কফি মায়াময় উষ্ণতা। কুসুম গরম পানি আদর। পাট ভাঙা কাপড়ের আরাম। মচমচে পিঠার মিষ্টতা। তোকে বুকে জড়িয়ে ধরার ব্যাকুলতা। শঙ্কা নিয়ে সুর তোলা! দুজনের খুনসুটি। আড় চোখের বিদায়ী বাঁশি।
দুপুরঃ অফিসের ব্যাস্ততা। বসের ঝাড়ি। সহকর্মীর ব্যাঙ্গ। কারো এক টুকরো লাজুক চাহুনি! একা একা হাসা। গল্পের প্লট আঁকা। কাজের ফাঁকে পেটের পূজা। ব্যাগ খুলেই মুগ্ধতা। পোলাও-মাংসের সাথে শশা-টমেটো আর পেয়াজ-কাঁচা মরিচের বিস্ময়। আঁচলে মুখ মোছার অপূর্ণ আকাঙ্ক্ষা। আবারো ঝাঁপিয়ে পড়া।
রাতঃ জলপাই-ধনেপাতা-কাচা মরিচের চাটনি। শসা-টমেটোর সালাদ। শুকনা মরিচ দিয়ে লাল করে বেগুন ভর্তা। পটল ভাজি। লাল শাক আর চিংড়িমাছের ঝোল। দুধ সাদা গরম ভাত। রবীন্দ্রসঙ্গীতের মূর্ছনা। পেপার নিয়ে শরীরকে এলিয়ে দেয়া। আর সব শেষে.....!
অল্পতেই অনেক সুখ, যদি সাজিয়ে নিতে পারি নিজেকে। যদি ভাবতে পারি ছোট করে। যদি দেখতে পারি নিজেকে, নিজেরই সাদ্ধের আয়নায়।
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১৫ সকাল ১১:১৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




