somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভূমিকাহীন, উপসংহার!

২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

রওজা, আমার পুত্রের বিদ্যালয়ের প্রথম পরিচিত সহপাঠী! এবং অতি আবশ্যিকভাবেই বালিকা!

আমার পুত্র তাহার ৩য় দিবসের বিদ্যালয় শেষে করিয়া ঘরে ফিরিয়াছে, এবং দুপুরের আহারের প্রাক্কালে, আমার মস্তিষ্কে খেয়াল চাপিল, আরে, পুত্রের বিদ্যালয়ের সহপাঠী দিগের খোঁজ নেয়া আবশ্যিক! যথা চিন্তা, তথা জিজ্ঞাসা...

বাবা তোমার সহপাঠী দিগের নাম বলিতে পারিবে?

পুত্র বলিল, আমার একজন সহপাঠীর নাম, রওজা! আর কাহারো নাম স্মরণ করিতে পারিতেছিনা!

কোন কালক্ষেপণ ছাড়াই আমি আর আমার সহধর্মিণী একে, অন্যের নেত্রে চাহিলাম, স্ববিস্ময়ে!

এবার আমার সহধর্মিণী শ্লেষের সহিত কহিল “পুত্রের বাবার যাহা চরিত্র!! পুত্র কি আর তাহার ব্যত্যয় ঘটাইবে!?”

এইবার, আমি ততোধিক বিস্ময়ের সহিত কহিলাম, আমার চরিত্রেউপর হেণ কথা কহিবার পূর্বে, তোমার একাধিক বার ভাবিয়া লওয়া ঠিক বোধ করিতেছি, তাহাও, পুত্রের সম্মুখে!

তুমিই কহ, তুমিহীনা কভু কারো পানে চাহিয়াছি?

তা চাহনি, সেই আদিকালে, কিন্তু ইদানিং আমি অতিসয় হতবাক হইয়া যাইতেছি, তোমার কার্যক্রম অবলোকন করিয়া! যাহা আমার লাগিয়া আতঙ্কিত হইবার মতই।

সেই সব রাখিয়া, এইবার পুত্রের কর্ম লইয়া ভাবিত হও, তুমি তো তাও উচ্চমাধ্যমিক পাশের অধিককাল পরে, উচ্চশিক্ষার সুযোগ লইয়া, ললনা খুঁজিতে বাহির হইয়াছিলে, কিন্তু তোমার পুত্র তো ততদূর যাইবার আগেই, তোমাকে অতিক্রম করিতে চাহিতেছে বোধহইতেছে!

আর পুত্রকেও বলি হে শোন, “শুধু নিজের লাগিয়া বালিকা খুঁজিয়া খান্ত দিলে চলিবেনা হে, তোমার পিতার আজকাল যে অবস্থা দেখিতেছি তাতেকরে, তুমি, তোমার বালিকার সাথে, তাহার মাতার খোঁজও লইও! আর ভালকরে দেখিয়া লইও, যে উহাও যেন, সৌন্দর্য আর আকর্ষণের আঁধারসম হয়তো, যথাযথা!”

এইবার আমি কহিলাম, শোন হে আমার প্রানপ্রিয় আব্বুজি, তুমি তোমার বালিকা নিজেই খুঁজিয়া লইও, তাহাতে আমার কখনই, কোনই আপত্তি থাকিবেনা, শুধু তোমার পিতার একটা সুত্র মানিয়া চলিলেই হইবে... তাতে তোমার আর আমার দুইজনেরই যথাসম্ভব স্বার্থ হাসিল হইবে!

এইবার, পুত্রের মাতা কহিল, তাহা কেমন করিয়া? কহতো শুনিবার চাই?

আমি কহিলাম, পুত্রকে “ শোন আব্বুজি, যখনি তুমি কাহাকেও তোমার পছন্দের তালিকাতে ফেলিতে চাহিবা, তুমি শুধু খেয়াল রাখিবা, বালিকা যেন, অতি, আবশ্যিক ভাবেই, তোমার মাতার চাইতে, সুশ্রী, সদ্ভাব, সদা হাস্য, সুযোগ্য সরবংসহা হয়!”

তুমি যদি এই সুত্র মানিয়া লইয়া কাহাকেও পটাইতে পারো তাহা হইলে আমার আর কোন দুশ্চিন্তাই থাকিবেনা, তোমাকে লইয়া!”

এইবার, পুত্রের মাতা স্ববিস্ময়ে কহিলেন, “তুমি তো কোন কালেই আমাকে সুশ্রী বলিয়া তোমার মনোভাব প্রকাশ করনাই, তাহা হইলে, পুত্রকে কেন এই সুত্র মানিতে বলিতেছ?

আমি কহিলাম, আমি কি এবারেও তোমারে সুশ্রী কহিয়াছি?? আমি তো বলিয়াছি, তোমার চাহিয়া সুশ্রী হইতে! তাহার মানে তো, তোমার সুশ্রী হওয়া নহে আদৌ!! ততোধিক গুরুত্ত হইলো, উহা নিতান্তই, আমার আর পুত্রের ব্যাপার স্যাপার, তুমি আর ইহার ভিতরে প্রবিষ্ট হইয়া আমাদিগের ভবিস্যতের স্বপ্ন ভঙ্গের কারণ হইওনা!!!

এইবার, আমি আমার পুত্র সেইদিনের অপেক্ষায় দিন গুনিতে শুরু করিলাম.....................
সর্বশেষ এডিট : ২৪ শে জানুয়ারি, ২০১৬ দুপুর ১২:০৯
২টি মন্তব্য ২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

হাসিনা কে রাখলে এমনি হবে...দাদা, যতদিন পারেন রাখেন

লিখেছেন অপলক , ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ সকাল ১০:৩২



২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের মুখে পদত্যাগ করে বাংলাদেশ ছাড়ার পর শেখ হাসিনাকে বহনকারী বাংলাদেশ বিমানবাহিনীর বিশেষ বিমানটি ভারতের দিল্লির উপকণ্ঠে উত্তর প্রদেশের গাজিয়াবাদের হিন্ডন বিমানঘাঁটিতে (Hindon Air... ...বাকিটুকু পড়ুন

আম্লিগ যদি আসে তাহলে ....... :(

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৭ ই সেপ্টেম্বর, ২০২৬ বিকাল ৩:২৬



বিএনপি। আপনারা ১৭ বছর ঘরে থাকতে পারেন নাই কিন্তু এখন যদি আবার আম্লিগ ফিরে আনেন তাহলে আপনারা তো দূরের কথা আপনার বাড়ির মাটিও থাকবে না। আপনার ঘর-দরজা থাকবেনা। শুধু... ...বাকিটুকু পড়ুন

কাকতাড়ুয়া

লিখেছেন ঠাকুরমাহমুদ, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ রাত ১২:৫৪



কৃষির সাথে আমার ও আমাদের দীর্ঘদিনের সম্পর্ক। ফসলি জমিতে ভুত তৈরি করে দিতে হয়, ভুত বলতে বই পুস্তকের ভাষায় কাকতাড়ুয়া। ফসলি জমিতে ভুত থাকলে পাখি এসে ফসল নষ্ট করে না।... ...বাকিটুকু পড়ুন

বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ১২:২৩


বাঁধনের ওপর হামলা নিন্দনীয়- কিন্তু নীতির মাপকাঠি কি সবার জন্য এক?

আজমেরী হক বাঁধন ইতালিতে হেনস্তা ও হামলার শিকার হয়েছেন বলে অভিযোগ করেছেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই- আগস্টের আন্দোলনে... ...বাকিটুকু পড়ুন

ট্রাক্টরগাজি → চাঁদগাজী → সোনাগাজী → জেনারেশন৭১ কে নিয়ে দুটি কথা।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ০৮ ই সেপ্টেম্বর, ২০২৬ দুপুর ২:৫৯


ব্লগার গাজী সাহেব জ্ঞানী কিন্তু তিনি কট্টরপন্থী তাঁর ছেড়া টাইপের মানুষ তবে আলাপচারীতার লোক হিবেবে উনি খারাপ না। আপনি যদি ওনার সংগে হিজড়া রানূ-র মতো জ্বীহুজুর জ্বীহুজুর বলেন এবং... ...বাকিটুকু পড়ুন

×