somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

আজ লিজেন্ডরা কে কি বললেন বাংলাদেশকে নিয়ে আর সমালোচকরা আগে কি বলতেন

০৯ ই মার্চ, ২০১৫ রাত ৯:৫৪
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :



বাংলাদেশ জয়ী হয়েছে আজ। ১৭ কোটি বাঙ্গালীর আজ আনন্দের সীমা নেই। আরো ভাল লাগে যখন ক্রিকেট বিশেষজ্ঞরা বাংলাদেশকে নিয়ে মন্তব্য করেন। কে কি বললেন তারা আজ!



সাবেক অস্ট্রেলিয়ান ঘূর্ণি-জাদুকর শেন ওয়ার্নও অভিনন্দন জানিয়েছেন বাংলাদেশকে। তিনি লিখেছেন, ‘বাংলাদেশ ক্রিকেটের সঙ্গে সম্পৃক্ত সকলকে অভিনন্দন। কী দারুণ এক খেলা আজ উপহার দিয়েছে তারা অ্যাডিলেডে! বিশ্বকাপ ব্যাপারটাই এমন—গর্ব এবং আবেগের!’



পাকিস্তানের সাবেক গতি তারকা শোয়েব আখতার টুইটে তিনি অভিনন্দন জানান মাশরাফিদের, ‘বাংলাদেশ! কী দারুণ খেলা! কী দারুণ সব পারফরম্যান্স!’ এর আগের এক টুইট বার্তায় মজা করে লেখেন, ‘কিন্তু আমাদের তো ইংল্যান্ডের সঙ্গে ফাইনাল খেলা দরকার ছিল। বিরানব্বই বিশ্বকাপের পুনরাবৃত্তি করা সহজ হতো।’ আরেক টুইটে তিনি বাংলাদেশ-পাকিস্তানের সেমিফাইনাল খেলার সম্ভাবনার কথাও জানিয়ে দেন। এশিয়ার চারটি প্রধান ক্রিকেট খেলুড়ে দলকে কোয়ার্টার ফাইনালে দেখেও উচ্ছ্বসিত শোয়েব।

ব্রায়াল লারা একটু তীর্যকভাবে উপহাস করেছেন ইংলিশদের। বাংলাদেশ দলকে উদ্দেশ্য করে টুইটারে তিনি লিখেছেন, 'দয়া করে ইংলিশদের একটু রয়ে সয়ে বিদায় দাও।' সর্বকালের অন্যতম সেরা এই ব্যাটসম্যান হ্যাশ ট্যাগ দিয়ে লিখেছেন, ‘বাংলাদেশব্রিলিয়ান্স’।

বাংলাদেশকে অভিনন্দন দেয়ার পাশাপাশি ইংলিশদের কড়া সমালোচনা ঝরেছে ইংলিশ গ্রেট বোথামের বাক্যবাণে। ইংল্যান্ড নির্বাচকদের এক কথায় ‘ধুয়ে’ দিয়েছেন। তাঁর টুইট, ‘সাবাশ বাংলাদেশ! মর্মান্তিক ইংল্যান্ড! আমরা কখন দলের জন্য এমন নির্বাচক নিতে পারব যারা ওয়ানডের জন্য যোগ্য একটা দল নির্বাচন করতে পারবে? বদলের সময় এসে গেছে!!’


সমালোচনাকারীরা এখন কি বলবেন? যারা বাংলাদেশকে নিয়ে নিয়মিত সমালোচন করতেন এভাবে, ‘ ২০০০ সালে টেস্ট খেলার সময় যেমন ছিল, বাংলাদেশ দল তার চেয়ে ভালো করছে না। বরং খারাপই করছে আমার মনে হয়’-গত বছর মার্চে এমন মন্তব্য করেছিলেন সাবেক ইংলিশ অধিনায়ক মাইকেল ভন। বাংলাদেশ ক্রিকেট সম্পর্কে ইংলিশদের নাকউঁচু ভাবটা নতুন কিছু নয়। এর আগেও বক্রোক্তিতে বাংলাদেশকে আঘাত করার চেষ্টা করেছেন অনেক ইংলিশ ক্রিকেটার। একসময় বাংলাদেশের টেস্ট স্ট্যাটাস নিয়েও প্রশ্ন তুলেছিলেন জিওফ বয়কট, মাইক আথারটনের মতো সাবেক ইংলিশ তারকারা।

শুধু ইংলিশরাই নয়, অস্ট্রেলীয়রাও খোঁচা মারতে ছাড়েনি বাংলাদেশকে। ‘অস্ট্রেলিয়া টেস্টে বাংলাদেশকে দুই দিনের মধ্যে হারাবে’-২০০৪ সালে বাংলাদেশের প্রথম অস্ট্রেলিয়া সফরে বাংলাদেশ সম্পর্কে এমন অবজ্ঞাসূচক উক্তি করেছিলেন অস্ট্রেলিয়ার প্রয়াত ক্রিকেটার ডেভিড হুকস। আজ সকালেও স্টার স্পোর্টসের বিশ্লেষণী আলোচনায় খোঁচা দিলেন টম মুডি। শ্রীলঙ্কার সাবেক এই অস্ট্রেলীয় কোচকে প্রশ্ন করা হলো, কোয়ার্টার ফাইনালে কাকে চাইবে ভারত? বেশ ‘মুড’ দেখিয়ে মুডি বললেন, ‘ভারত বাংলাদেশকেই চাইবে। কারণ, ইংল্যান্ড ভারতীয়দের জন্য কঠিন প্রতিপক্ষই হবে। ’ এরপর তাচ্ছিল্যের সঙ্গে বললেন, ‘আসলে বাংলাদেশ এখনো শ্রীলঙ্কা হয়ে উঠতে পারেনি। ’

নানা সময়ে প্রতিবেশী ভারত-পাকিস্তানের অনেক বিশ্লেষকও বাঁকা মন্তব্য করেছেন বাংলাদেশের ক্রিকেট নিয়ে। বাংলাদেশকে নিয়ে সমালোচনা করা তো পাকিস্তানি ধারাভাষ্যকর রমিজ রাজার কাছে ‘অভ্যাসে’ পরিণত হয়েছে! কেবল বিশ্লেষক? বিশ্বমোড়লদের আমন্ত্রণের তালিকাতেও অনেক পেছনে। আর্থিকভাবে লাভজনক হবে না, এমন অজুহাতে ভারত-অস্ট্রেলিয়া-ইংল্যান্ডে বাংলাদেশকে সিরিজ খেলতে ডাকা হয় না দিনের পর দিন। আইসিসির ভাবনাতেও কি বাংলাদেশ গুরুত্ব পায়? আগামী বিশ্বকাপে ‘ছোট’দের ছেঁটে ফেলার পরিকল্পনাতে কি বাংলাদেশও থাকে না?


মাহমুদুল্লাহ, রুবেল অসাধারন খেলেছেন আজ।

-ধারাবাহিকতার উজ্জল দৃষ্টান্ত মুশফিক গত চার ম্যাচে যার তিনটি হাফ সেঞ্চুরী!


-শফিউল ইসলাম গতবার ইংল্যান্ডকে হারানোর নায়ক


আশাকরি বাংলাদেশ এবার চ্যাম্পিয়ন হবে। এই কামনা করি কারন বড় আশা করতে ভয় থাকলেও কোন দোষ নেই।
সর্বশেষ এডিট : ০৯ ই মার্চ, ২০১৫ রাত ১০:২৭
১৭টি মন্তব্য ১৬টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আত্মহনন ও পক্ষপাতিত্ব

লিখেছেন সামছুল আলম কচি, ১২ ই অক্টোবর, ২০২৬ সকাল ১০:২৮


রবীন্দ্রনাথ কি বাংলাদেশের নাগরিক ??!! শুধুমাত্র জাতীয় সংগীতের রচয়িতা এবং বাংলাদেশে কিছু সুশীলদের (ভালো নাপিত) তাকে নিয়ে নানা রকমের কলহ-বিবাদ-বিভক্তি তৈরী ব্যতিত; বাংলাদেশে তার আর অবদান কি... ...বাকিটুকু পড়ুন

তারা ভারতের এই সফট টুলস রবীন্দ্রনাথকে রক্ষা করবে।

লিখেছেন সৈয়দ মশিউর রহমান, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৩:০৩


কয়েকদিন আগে পাকিস্তান রাষ্ট্রের জাতীর পিতা মোহাম্মদ আলী জিন্নাহর ছবি ছিঁড়ে ফেলা হলো, সেখানে তো গ্রেপ্তার দেখলাম না! সেখানে কি পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্কের অবণতির শঙ্কা ছিলো না? পাকিস্তানের... ...বাকিটুকু পড়ুন

বিএনপি হল অথর্ব আর ইডিয়েটদের দল। বর্তমানে এদের দেশ পরিচালানার করার কোন যোগ্যতা ই নেই।

লিখেছেন তানভির জুমার, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৪:২৩

রবীন্দ্রনাথের ছবিতে কালি দেয়াটা নিন্দনীয় কিন্ত তার বিচার হবে কিসে? রাষ্ট্রদ্রোহিতা মামলায়?? রিমান্ডে নিয়ে?

চৈতালি চক্রবর্তী সুপ্রিম কোর্টের আইনজীবী, সে আইন বুঝে। প্রায় প্রতিদিন জুলাই, আবু সাইদ, বাংলাদেশ সব কিছু সম্পর্কে... ...বাকিটুকু পড়ুন

এআই মন্তব্যের পর ব্লগারগণের পোষ্ঠ ভালো বুঝে আসে

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ১২ ই অক্টোবর, ২০২৬ বিকাল ৫:২০



চাঁদগাজী/সোনাগাজী বলতেন অনেক ব্লগার গরুর রচনা এবং অনেক ব্লগার গার্বেজ লেখেন। তাঁর এমন মন্তব্যের কারণে তাঁর বিরোধী ব্লগার সংখ্যা বেড়ে যায়। ফলে তিনি বার বার ব্যানের শিকার... ...বাকিটুকু পড়ুন

দেয়ালে রবীন্দ্রনাথ, রাজনীতিতে আতঙ্ক

লিখেছেন সৈয়দ কুতুব, ১৩ ই অক্টোবর, ২০২৬ রাত ১:৫০


দেশে এখন যারা ক্ষমতায় আছেন, তারা মধ্য ডানপন্থী রাজনৈতিক দলের মানুষজন । সরকারের সংস্কৃতি মন্ত্রণালয়ে আছেন প্রবীণ নেতা নিতাই চন্দ্র রায়। এই অবস্থায় শিল্পকলা একাডেমির উদ্যোগে দেয়ালে... ...বাকিটুকু পড়ুন

×