একটা হাই দিতেই পড়লে আকাশে।
বাড়িয়ে দিলাম হাতটা।
বেয়ে উঠো,বেড়ে উঠো(ফেলে যাও,মেলে যাও)
আস্তে আস্তে জল।
জলের কাছে গোপন।
এখান-টায় জেগে ওখানে অচেতন।
-একটা হাই দিতেই পড়লে আকাশে।
-বাড়িয়ে দিলাম হাতটা।
-যদিও ফ্যাকাশে...
-ফাঁকা সে...
-পাকা সে...
শামুক আর মেঘ
পথ চলতে তাল হারালে,
স্বপ্নের ক্লাইম্যাক্স মিস করলে,
কোনো এক ঝড়ে
নিজের স্যান্ডেল ছিড়ে গেলো মুচির রেল-লাইনে ।
কোনো এক ঝড়ে
শামুক তোমায় করলো গোপন
মেঘের(মালের)ছোয়ায় -
আমি জল!
পথ চলতে চলতে
চলতে... চলতে ...
শামুক আর মেঘ
জলের কাছে ...
ঝিমিয়ে পড়লো।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


