somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ইবলিশের আওয়াজ বলতে গান-বাজনার পাশাপাশি তথাকথিত ওয়াজ মাহফিলগুলোকেও বুঝায়নি?

০৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

ইবলিসের আওয়াজ বলতে শুধু গান-বাজনাকে বুঝায় না। আমাদের দেশের তথাকথিত ওয়াজ মাহফিলগুলোকেও বুঝায়।

"আল্লাহ তায়ালা বলেন: “আর মানুষের মধ্য থেকে কেউ কেউ না জেনে আল্লাহর পথ থেকে মানুষকে বিভ্রান্ত করার জন্য বেহুদা কথা খরিদ করে, আর তারা ঐগুলোকে হাসি-ঠাট্টা হিসেবে গ্রহণ করে।” [সূরা লুকমান ৩১: ৬ আয়াত]।"

কি বুঝলেন? ওয়াজ মাহফিলে এসব হয় না? হাফিজুর রহমান কুয়াটার একটা উদাহরণ দেইঃ সে বললো, তওবা করলে নাসুহার মতো তওবা করো। নাসুহা কোন নবী, রাসূল, সাহাবী বা এমন কেউ না। একজন বুজুর্গ। ডাহামিথ্যে কথা। নাসুহা কোন ব্যক্তি না, বরং নাসুহার মতো তওবা মানে একনিষ্ঠভাবে তাওবা করা। তাহলে এদের জ্ঞানের সল্পতার কারণে বেহুদা কথা খরিদ করলো না? ওয়াজ মাহফিলে গীবত, অন্য আলেমকে অপবাদ, হাসিঠাট্টা, বাইন মাছ, বাঘের মুরিদ হওয়ার গল্প, বানোয়াট কেরামতি, ভাইরাল গান গেয়ে গানের ইসলামী ভার্সন করা ইত্যাদি এসব ত আজকাল বেশিরভাগ মাহফিল গুলোতে স্বাভাবিক হয়েগেছে।

"তোর আওয়াজ দ্বারা তাদের মধ্য থেকে যাকে পারিস পদস্খলিত কর। -সূরা ইসরা ৩১: ৬৪"

এ আয়াতের ব্যাখ্যায় আবদুল্লাহ ইবনে আব্বাস রা. বলেন, যে সকল বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তাই ইবলিসের আওয়াজ। বিখ্যাত তাবেয়ী মুজাহিদ রাহ. বলেন, ইবলিসের আওয়াজ বলতে এখানে গান ও বাদ্যযন্ত্রকে বোঝানো হয়েছে। আল্লামা ইবনুল কাইয়্যিম রাহ. বলেন, এটা বলার অপেক্ষা রাখে না যে, যেসব বস্তু পাপাচারের দিকে আহ্বান করে তার মধ্যে গান-বাদ্যই সেরা। এজন্যই একে ইবলিসের আওয়াজ বলে আখ্যায়িত করা হয়েছে। -ইগাছাতুল লাহফান ১/১৯৯

এখনকার বেশিরভাগ ওয়াজ থেকে ত মানুষ হাসি ঠাট্টা করে, বেহুদা কথা খরিদ করে, ওয়াজে বেহুদা আওয়াজ করে মানুষকে বিভ্রান্ত করে, উন্মাদনায় মেতে উঠে।

গানের যেমন নেশা হয়ে মানুষকে আল্লাহ বিমুখ করে ধীরে ধীরে তেমনি তথাকথিত ওয়াজ মাহফিলগুলোর আওয়াজ ইসলামকে হাসিঠাট্টায় পরিণত করে, ওয়াজকে ব্যবসা হিসেবে ফায়দা লুটে এবং মানুষ ইলম ও আমল থেকে দুনিয়াবী উন্মাদনায় মেতে উঠতে সাহায্য করে।

ত আমি যদি এই আওয়াজকে গান-বাজনার পাশাপাশি বর্তমান বাংলাদেশের তথাকথিত ওয়াজ বুঝি। সমস্যা আছে? এই দুই আয়াত যথেষ্ট যে, বর্তমান সময়ের তথাকথিত ওয়াজ-ই হলো ওই আওয়াজ।

© সালাউদ্দিন শাহরিয়া
সর্বশেষ এডিট : ০৭ ই জানুয়ারি, ২০২৩ দুপুর ১:৫১
১০টি মন্তব্য ১০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ২৫ শে মার্চ, ২০২৬ সকাল ৮:৩০

কাভার- সরাসরি আপলোড না হওয়াতে!!


ওয়ান-ইলেভেন: স্মৃতিহীন জাতির হঠাৎ জাগরণ!

জেনারেল মাসুদের গ্রেপ্তার হতেই হঠাৎ দেখি-
সবাই একসাথে ওয়ান-ইলেভেন-কে ধুয়ে দিচ্ছে!

মনে হচ্ছে, এই জাতির কোনো অতীতই নেই।
বাঙালির স্মৃতিশক্তি আসলেই কচুপাতার পানির মতো-এক ঝাপটায়... ...বাকিটুকু পড়ুন

আজ থেকে বাংলাদেশ স্বাধীন হলো ।

লিখেছেন ক্লোন রাফা, ২৫ শে মার্চ, ২০২৬ দুপুর ২:৪৪


অপারেশন সার্চলাইট (২৫ মার্চ): ১৯৭১-পাকিস্তানের বাঙালি গণহত্যা
অপারেশন সার্চলাইট ছিল ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পূর্ব পাকিস্তানে (বর্তমান বাংলাদেশ) পাকিস্তানি সামরিক বাহিনীর দ্বারা পরিচালিত একটি গণহত্যা। বঙ্গবন্ধু... ...বাকিটুকু পড়ুন

আজকের ডায়েরী- ১৮৬

লিখেছেন রাজীব নুর, ২৫ শে মার্চ, ২০২৬ বিকাল ৩:৫০



ইদ শেষ। লোকজন ঢাকা ফিরতে শুরু করেছে!
আজ বুধবার, ১১ই চৈত্র, ১৪৩২ বঙ্গাব্দ (বসন্তকাল)। ইংরেজি তারিখ ২৫শে মার্চ, ২০২৬। সব কিছু যেন দ্রুত'ই শেষ হয়ে যাচ্ছে। এই হাসিনা... ...বাকিটুকু পড়ুন

ট্রাম্প কি ভেবেছিল? "সর্দার খুশ হোগা? সাবাশি দেগা?"

লিখেছেন মঞ্জুর চৌধুরী, ২৫ শে মার্চ, ২০২৬ রাত ৯:৫৮

ইরান যুদ্ধ নিয়ে কিছু বলি।
আমি সাধারণ সত্য যা ঘটছে সেটাই বলি। মিথ্যা প্রোপাগান্ডা, সেটা যে পক্ষেরই হোক, আমার শেয়ার করতে ভাল্লাগে না।
একটা সময়ে আমেরিকা নিজের এয়ারফোর্স এবং নেভি... ...বাকিটুকু পড়ুন

আল কোরআনের ১১৪ সূরায় হানাফী মাযহাবের সঠিকতার অকাট্য প্রমাণ (পর্ব-১)

লিখেছেন মহাজাগতিক চিন্তা, ২৬ শে মার্চ, ২০২৬ সকাল ৮:০৪



সূরাঃ ১ ফাতিহা, ১ নং থেকে ২ নং আয়াতের অনুবাদ-
১। সমস্ত প্রশংসা জগৎ সমূহের প্রতি পালক আল্লাহর।
২। যিনি অনন্ত দয়াময়, অন্তহীন মেহেরবান।

সূরাঃ ১ ফাতিহা,... ...বাকিটুকু পড়ুন

×