somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

৩ টি সনেট

১৮ ই ফেব্রুয়ারি, ২০০৮ রাত ৩:৫৬
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

অন্তরেতে আর
---------------

ঘরেতে জনম মোর ঘরেতেই বাস
তবুও কান্দিয়া মরি করি হাহুতাশ
বিবি বাচ্চা সুখ আছে যেন আসমান
বাবা আছে মা আছে ফেরেস্তা সমান
খোদারে স্মরণ করি নবীরে সালাম
ঈমানে বান্ধিয়া পড়ি নামাজ কালাম
এ শরীলে দিছ বল, সবি তো তোমার
হুকুমও সদা মানে অন্তর আমার।

আচানক্‌ কি যে হইল ঠার না পাই
বেগানা নারীর রুপে অন্তর ডুবাই
পিরীত অনলে পুড়ি হইয়াছি ছাই
কোন্‌ রাহে যাই খোদা কী করিগো সাঁই!
কিতাবেতে বলে এক, অন্তরেতে আর
কেন গড়িলে না মন করিয়া অসাড়?

ঝাঁসির রাণী
------------

কিচ্ছা নয় এ, তবু কিচ্ছার বাড়া ভাই
ঝাঁসির রাণীর কথা বলিবারে চাই
বলিয়া কাম কি, শুধু স্মরিবার তরে
চলেন বোলাই আজ ঝাঁসির রাণীরে।
ভাতার মরিল যবে রাজ্যপাট রেখে
অবলা সতী নারী চক্ষে আন্ধার দ্যাখে
বীরগর্ভা নয় রাণী নাইরে সন্তান
কে ধরে রাজ্যের হাল কে করে সন্ধান?

আ:হা রে তাজ্জব যাই- সে কালের কথা
অবলা নারীই দ্যাখো হয় দেশমাতা
শনৈ: শনৈ: রবে নাংগা তলোয়ার হাতে
ছুটে যায় রাণী দ্যাখো শত্রু মুন্ডপাতে;
কে বলে অবলা নারী? তার মুখে ছাই
ঝাঁসির রাণীরে কোটি সালাম জানাই।

লখিন্দরের প্রেম
----------------

"সোনার চান্দ রে মোর পিত্‌লা ঘুঘুরে
আসগো যতন করি বসাই আদরে
এই নাও গজমতি পীরিতির হার
সদা সুখে রবে তুমি হইয়া আমার-"

কতযে মনসা দেবী কাতর নয়নে
নিবেদন করে প্রেম লখিন্দর সনে
কিবা দেবী কিবা ধর্ম কি-ই বা ঈশ্বর
খারিজ করিয়া লখি কহিল সত্বর
'মনুষ্যে বসতি মোর এভুবনে বাস
ধরিত্রি নারীতে তাই মজাই বিশ্বাস'।
শুনিয়া চটিয়া উঠি দেবী করে পণ
বাসর রাতেই লখি হইবে নিধন
এ কিচ্ছার জানি শেষ হয় না এক্ষণে-
মনুষ্যে বসতি প্রেম, আমার বিধানে ।

সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০১০ রাত ২:২২
১৮টি মন্তব্য ১২টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

আমাদের হ্যালোইন উদযাপন

লিখেছেন শ্রাবণধারা, ০১ লা নভেম্বর, ২০২৬ দুপুর ২:৫৩


আজ ছিল হ্যালোইন। এই উৎসব ফসল কাটার মৌসুমের শেষ ও শীতের শুরু - এই উপলক্ষে হলেও বছরের এ সময়ে কানাডায় ঠান্ডা পড়ে যায়। তবে আজ আবহাওয়া ছিল ভালো। সারাদিন রোদ... ...বাকিটুকু পড়ুন

সেই মেয়েটিকে খোঁজ....

লিখেছেন জুল ভার্ন, ০১ লা নভেম্বর, ২০২৬ সন্ধ্যা ৬:৩৫



সেই মেয়েটিকে খোঁজ....

ফরাসি ভাষায় বহুল প্রচলিত একটি বাক্য- Cherchez la femme। অর্থাৎ, ‘সেই মেয়েটিকে খোঁজ’।

ফরাসি লেখক আলেকজান্ডার ডুমা (Alexandre Dumas) ১৮৫৪ সালে তাঁর উপন্যাস Les Mohicans de Paris-এ... ...বাকিটুকু পড়ুন

তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে

লিখেছেন এস.এম. আজাদ রহমান, ০১ লা নভেম্বর, ২০২৬ রাত ৮:২৩



তাহসিফের মৃত্যু: খাতা আর টাওয়ার খুললেই যেসব প্রশ্নের উত্তর মেলে-

বিমান বাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির মৃত্যু এখন রহস্যের আরেক নাম। ২৭ অক্টোবর সন্ধ্যায় জুনিয়র বন্ধু... ...বাকিটুকু পড়ুন

দারিদ্র্য কি মানুষকে মহান করে তোলে?

লিখেছেন সৈয়দ কুতুব, ০২ রা নভেম্বর, ২০২৬ রাত ১:৪৬


হুমায়ূন আহমেদ। বাংলাদেশের শেষ জনপ্রিয় লেখক। তিনি ছিলেন একাধারে একজন গুণী লেখক ও নাট্যনির্মাতা। হুমায়ূন আহমেদ সমুদ্রবিলাস নামে একটি নাটক নির্মাণ করেছিলেন। সেখানে একজন শিক্ষক ছিলেন, নাম চ্যালেঞ্জার। তাঁর... ...বাকিটুকু পড়ুন

DNA — ঈশ্বর এবং প্রশ্ন ?

লিখেছেন দানবিক রাক্ষস, ০২ রা নভেম্বর, ২০২৬ দুপুর ১:১২



১. ক্ষুধা
পৃথিবীর জনসংখ্যা বাড়ছিল, বাড়ছিল মানুষের খাদ্যচাহিদা; কিন্তু সীমিত জমিতে প্রচলিত পদ্ধতিতে সেই চাহিদা পূরণ করা কঠিন হয়ে উঠছিল।
মানুষ নির্বাচিত প্রজনন ও বিজ্ঞানভিত্তিক গবেষণার মাধ্যমে এমন ব্রয়লার মুরগির জাত তৈরি... ...বাকিটুকু পড়ুন

×