somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

গঙ্গা, যমুনা আর সরস্বতী

২১ শে জুলাই, ২০১০ সন্ধ্যা ৭:২৩
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


গঙ্গা:
মহাভারত আদিতে আছে - দেবর্ষি নারদ রাগ রাগিনীযুক্ত সঙ্গীতজ্ঞ হলেও তার ত্রুটির জন্য সঙ্গীতের তাল ভঙ্গ হয়ে যেত অথচ তা তিনি স্বীকার করতেন না। নারদকে শিক্ষা দেয়ার জন্য রাগ রাগিনীরা বিকলাঙ্গ নর-নারীর রুপ নিয়ে পথে পড়ে থাকে। নারদ তাদের দেখে বিকলাঙ্গ হওয়ার কারন জানতে চান। নিজ ত্রুটির কথা জানতে পেরে রাগ রাগিনীর এমন বিকলাঙ্গ দূর করার উপায় শুনতে চান। উত্তরে তারা জানায় যে, মহাদেব স্বয়ং এসে সঙ্গীত শোনালে তারা পূর্ব দেহ ফিরে পাবে।
নারদ মহাদেবকে গান গাইতে রাজি করান। তবে গান শোনার জন্য মহাদেব ব্রক্ষ্মা এবং বিষ্ণুকে শ্রোতা হিসেবে উপস্থিত থাকার শর্ত দেন। পূন্য বলে নারদ তাদের নিয়ে আসেন। মহাদেবের গান শোনে রাগ রাগিনীরা সুস্থতা পায়। কিন্তু মহাদেবের সঙ্গীতের প্রকৃত মর্ম ব্রক্ষ্মা অনুধাবন করতে ব্যর্থ হন। বিষ্ণু তার সঙ্গীতের মর্ম কিছুটা নিতে পেরেছিলেন বলে দ্রবীভূত হয়ে যান। ব্রক্ষ্মা দ্রবীভূত বিষ্ণুকে হাতের তালুতে রক্ষা করেন। পরে সগীর বংশীয় রাজপুত্র ভগীরথ ব্রক্ষ্মাকে তপস্যায় সন্তুষ্ট করে দ্রবীভূত বিষ্ণুকে গঙ্গা নদী রূপে মর্তে নিয়ে আসেন। গঙ্গাই বিষ্ণু অর্থাৎ সাক্ষাত ভগবান। তাই গঙ্গা বা তার জল হিন্দুদের কাছে অতি পবিত্র।

যমুনা:
মার্কেন্ডেয় পরানে আছে, বিশ্বকর্মার কন্যা সংজ্ঞার সঙ্গে সূর্যের বিবাহ হয়। সংজ্ঞা সূর্যের তেজে চোখ নিমীলিত করে রাখতেন। এতে ক্রুদ্ধ সূর্য তাকে এই অভিশাপ দেন যে, সংজ্ঞা চোখ মেহন করেছেন। তাই তার গর্ভে যে পুত্র হবে সেই পুত্র প্রজা মেহনকারী যম হবে অর্থাৎ প্রজাদের মৃত্যুর ব্যবস্থা করবে। সূর্যের এই অভিশাপে ভীত সংজ্ঞা স্বামীর প্রতি চপলভাবে দৃষ্টিপাত করতে লাগলেন। সূর্য তখন বললেন, আমার প্রতি চঞ্চলা দৃষ্টি নিক্ষেপ করতে তোমার যে কন্যা হবে সে চঞ্চলা নদীতে পরিণত হবে। যথা কালে কন্যার জন্ম হলে কন্যাটি পিতৃ অভিশাপে কালিন্দ পর্বত হতে চঞ্চল স্বভাবা নদী রূপে নেমে আসে।সেটাই বর্তমান যমুনা।

সরস্বতী:
মৎস্য পুরানে আছে, ব্রক্ষ্মা নিজ মুখ থেকে শুক্ল বর্ণা বীণাধারিণী এবং চন্দ্রের শোভাযুক্তা এক কন্যা সৃষ্টি করেন যার নাম সরস্বতী। ব্রক্ষ্মা নিজ কন্যার রুপে মুগ্ধ হয়ে তার সঙ্গে ব্যভিচারে লিপ্ত হন। এর ফলে সরস্বতী গর্ভবতী হন এবং মনু নামের পুত্র প্রসব করেন। মনুর পুত্র কন্যা হতে মনুষ্য জাতির বিস্তার হয়। তাই তারা মানব। সরস্বতী থেকে মানব সৃষ্টি ও বৃদ্ধির প্রক্রিয়া শুরু। ফলে তিনি বিশেষ মর্যাদায় অধিষ্ঠিত।
৪টি মন্তব্য ০টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

ইসলাম প্রতিষ্ঠায় যুদ্ধের প্রয়োজন নেই, ভালোবাসাই যথেষ্ট

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২১ শে জুন, ২০২৬ রাত ১১:৪৮



চীনের লিংশান পর্বতে শুয়ে আছেন ইসলামের শেষ নবী হযরত মুহাম্মদ মুস্তফা (সাঃ)-এর দুই সাহাবী সা-কে-জু (Sa-Ke-Zu) এবং
উউ-কো-শুন (Wu-Ko-Shun)। এই নামেই তাঁদের চিনতো স্থানীয় চীনবাসীরা। অবাক হতে হয়, আরব... ...বাকিটুকু পড়ুন

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

লিখেছেন জুল ভার্ন, ২২ শে জুন, ২০২৬ সকাল ৮:৫০

প্রিয় সামু ব্লগারদের কাছে খোলা চিঠি.....

প্রিয় সহব্লগার,
একসময় সামু ছিল আমাদের ছোট্ট এক মহাবিশ্ব।
দৈনিক গড়ে তিন-চারশ' ব্লগার অনলাইনে থাকতেন। প্রতি মিনিটেই নতুন নতুন পোস্ট আসত। কেউ গল্প লিখছেন, কেউ কবিতা, কেউ... ...বাকিটুকু পড়ুন

অন্য ধর্মের অনুসারীদের সাথে সদয় আচরণ করলে আল্লাহর ভালোবাসা পাবেন

লিখেছেন সত্যপথিক শাইয়্যান, ২২ শে জুন, ২০২৬ সকাল ১০:২৭

১) "দ্বীনের ব্যাপারে যারা তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করেনি এবং তোমাদেরকে নিজ দেশ থেকে বের করে দেয়নি, তাদের প্রতি সদয় আচরণ ও ন্যায়বিচার করতে আল্লাহ তোমাদের নিষেধ করেননি। নিশ্চয়ই আল্লাহ ন্যায়পরায়ণদের... ...বাকিটুকু পড়ুন

দ্য ইউনিভার্সিটি অব চানখাঁরপুল

লিখেছেন রোকসানা লেইস, ২২ শে জুন, ২০২৬ দুপুর ১২:০৭



বাংলাদেশে শেষ কবে সিনেমা হলে গিয়ে মুভি দেখেছিলাম মনে নাই। গতকাল সন্ধ্যায় আমন্ত্রিত হয়ে গিয়েছিলাম, স্টার সিনেপ্লেক্স মুভি থিয়েটারে। এখন আর আগের মতন সিনেমা হল নেই। অনেক কিছু বদলে... ...বাকিটুকু পড়ুন

ব্লগে প্রথম ১০০০০০ মন্তব্যপ্রাপ্ত রাজীব নুর'কে অভিনন্দন ও শুভেচ্ছা!!

লিখেছেন বিজন রয়, ২২ শে জুন, ২০২৬ বিকাল ৪:৪০



প্রাপ্ত মন্তব্য ১,০০,০০০!!
ঐতিহাসিক!

এই ব্লগের ইতিহাসে রাজীব নুর আপনি সর্বপ্রথম ১০০০০০ মন্তব্য পেয়ে দৃষ্টান্ত সৃষ্টি করলেন!

আপনাকে অভিনন্দন আর শুভেচ্ছা প্রাণঢালা।

আপনি আবার এই ব্লগে সর্বপ্রথম ১০০০০০ মন্তব্যকারীও বটে!
সেটা নিয়ে আমি এই... ...বাকিটুকু পড়ুন

×