মহিলা একজন পশু অধিকার রক্ষা সমিতির সদস্য। পশুদের প্রতি অন্যায় আচরণ ও নির্যাতনের বিরুদ্ধে সোচ্চার সারাক্ষণ। পশুদের প্রতি জনসাধারণকে যত্নবান ও সহানুভূতিশীল করে তোলার জন্য নানা ধরনের কাজ করে থাকেন। জর্ডানি এ মহিলা গত রোববারও এমন একটি কাজ করতে গিয়েছিলেন। রাজধানী আম্মানের জনাকীর্ণ রাস্তায় তিনি দাঁড়িয়েছিলেন অভিনব এক পোশাক পরে। লেটুস পাতার পোশাক। উদ্দেশ্য পথচারীর দৃষ্টি আকর্ষণ। জনসাধারণের দৃষ্টি আকৃষ্ট হয়েছিলও বটে। এমন অদ্ভুত পোশাক পরা মহিলার দিকে কার না চোখ পড়বে? পশুপ্রেমের ওপর হয়তো একটা নাতিদীর্ঘ বক্তৃতা শুরুও হতো। কিন্তু বাদ সাধল বেরসিক পুলিশ। অদ্ভুত পোশাক পরা মহিলা তাদেরও দৃষ্টি আকর্ষণ করেছিল যে!
তবে পাবলিকের মতো মজা পেলেও নিজেদের কর্তব্য পালনেও পিছ পা হয়নি তারা। প্রথমে তারা আমিনা তারিক নামের মহিলাকে ধরে একটা হোটেলে নিয়ে যায়। ওখান থেকে পোশাক পাল্টে তারপর সোজা থানায়।
থানায় অবশ্য বেশিক্ষণ থাকতে হয়নি আমিনাকে। ঘণ্টা তিনেক পরে ছাড়া পেয়ে বাসায় চলে যান। পুলিশ জানিয়েছে, আমিনা রোববার পশু নির্যাতনের প্রতিবাদ জানানোর জন্য কর্তৃপক্ষের অনুমতি চেয়েছিলেন। তবে কর্তৃপক্ষ তাকে অনুমতি দেয়নি। তাই বিনা অনুমতিতে লোকসমাবেশ ঘটানো থেকে বিরত রাখার জন্যই তাকে ওখান থেকে সরিয়ে নেয়া হয়।
আমিনা তারিক পিপল ফর দ্য এথিকাল ট্রিটমেন্ট অব এনিমল (পেটা) নামের একটি গ্রুপের সদস্য। আন্তর্জাতিক এ সংগঠনটি মানুষকে মাংসের পরিবর্তে নিরামিষে উত্সাহী করে তোলার জন্য শাকসবজি নিয়ে নানা ধরনের প্রতিবাদ সমাবেশ করে থাকে। এ ধরনের প্রতিবাদ সমাবেশ করা হয়েছে এর আগে নাইজেরিয়া, ফিলিপাইন ও যুক্তরাজ্যে। লেটুস পাতা দিয়ে শরীরের দর্শনসংবেদী অংশগুলো ঢেকে রাখা হয়। অন্য কোথাও এ ধরনের প্রতিবাদে বাধা না পেলেও আমিনা তার দেশ জর্ডানেই বাধার সম্মুখীন হন। কারণ, জর্ডান পোশাক-আশাকের ব্যাপারে রক্ষণশীল।
সূত্র : বিবিসি অনলাইন।
পশু অধিকার রক্ষায় লেটুস পাতার অভিনব পোশাক পরে প্রতিবাদ!!!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
৬টি মন্তব্য ৪টি উত্তর
আলোচিত ব্লগ
পাথর ছুঁড়ে হত্যা করার কথা!

সাতক্ষীরা-৪ আসনের সংসদ সদস্য (এমপি) গাজী নজরুল ইসলামকে দল থেকে বহিষ্কারের পর তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নিতে স্পিকার ও নির্বাচন কমিশনে চিঠি দিয়েছিল জামায়াতে ইসলামী। কিন্তু এখন পর্যন্ত তাঁর এমপি... ...বাকিটুকু পড়ুন
আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন

আজ প্রিয়তমা স্ত্রীর প্রশংসা করার দিন
আজ ২০ সেপ্টেম্বর, Wife Appreciation Day—প্রিয়তমা স্ত্রীকে ভালোবাসা, কৃতজ্ঞতা ও সম্মান জানানোর একটি সুন্দর উপলক্ষ।
সংসারের নানা দায়িত্ব, ভালো-মন্দ সময় এবং জীবনের কঠিন মুহূর্তে একজন স্ত্রী... ...বাকিটুকু পড়ুন
ছোট গল্পঃ অপ্রত্যাশিত উপহার

সৌদি আরবের রিয়াদের একটা পাঁচ তারকা হোটেলে আমার চাকরি। চাকরিটা খুব কঠিন কিছু না। প্রতিদিন একটা ভ্যাকুয়াম ক্লিনার হাতে নিয়ে হোটেলের কার্পেট পরিষ্কার করি। লবি, করিডোর, হলরুম, অতিথিদের বসার... ...বাকিটুকু পড়ুন
ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ না?

সামুর আগের মডূ জাদীদ ভাই আমাকে একবার বলেছিলেন ব্লগার নিমো'র আসল নাম নিমচাঁদ, তাঁর খুব ঘনিষ্ঠ বন্ধু। তারা মাঝে মাঝে পদ্মার পাড়ে ইলিশ খেতে যান। আর, গরুর... ...বাকিটুকু পড়ুন
মরিয়ম খাতুন জীবন থেকে ছুটি নিয়েছে

মরিয়ম খাতুন। মাত্র ১৯ বছরের একটি মেয়ে। ৭৫ বছরের বুইড়া পাঁঠা গাজী নজরুলের লালসার শিকার হয়ে জীবন থেকে ছুটি নিয়েছে। শুধুমাত্র একটি ছোটখাটো চাকুরী সুপারিশের জন্য গিয়েছিল। তখনই ১৯... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।